07/13/2026
আমাদের গল্প
তামান্না মহুয়া
ভাবছি, তোমার নামে একটা গল্প লিখবো
সূচনা তে প্রেম
মাঝখানে গুরুত্বের অভাবে দূরত্ব
উপসংহারে বিচ্ছেদ!
না , না প্রিয়তমেষু , এতো প্রাচীন কিচছা- কাহিনীর রেশ টানছি না আর !
তবে হোক শুরু এভাবে আবার
আমাদের হোক প্রেম জলে, জঙ্গলে
ঘরে অথবা ব্যস্ত কর্মদিবসে,
গ্রীষ্ম, বর্ষা, শীতে
বারো মাস ই থাকুক বসন্ত আমাদের !
৭০৯৫ মাইলে ও থাকি ছায়া সঙ্গী হয়ে
যেভাবে থেকে যায় অশরীরী আত্মা চারপাশ জুড়ে।
দুজনের দেখা হোক ক্লান্ত কোন সন্ধ্যায়
ধোঁয়া উঠা কফি কাপে শুরু হোক চুক্তি ।
জাগতিত যুক্তি ভুল হোক সমূলে,
তারপর আমাদের প্রেম হোক তুমুলে ।
তোমার শেষ নাম জুড়ে যাক আমাতে
এভাবেই হোক শুরু সংসার অবেলা তে ।