01/04/2026
নিঃসঙ্গ মায়া।
ক্লান্ত বিকেলের ধূসর খামে,
কিছু জমানো অভিমান অবহেলায় নামে।
হিসাবের খাতায় শুধু কাটাকুটি খেলা,
সময়ের স্রোতে ভাসে নিসঙ্গ ভেলা।
অমিমাংসিত জাবেদার ভিড়ে,
অতীতের ছায়া ফেরে বারে বারে ফিরে।
মরীচিকা মায়ার কবরে, নীরবতার ভালবাসা কাঁদে।
চিলতে এক মিথ্যা হাসির ছায়া,
জানা অজানা স্মৃতির ক্যানভাসে—
সিগারেটের ধোঁয়ায় সাজে, তোমার মায়ার গল্পে।
— নিলয়