AMAR GOLPO

AMAR GOLPO Join my page to get Bangla sad songs, Bangla Romantic songs, and and funny tool

09/01/2026
পৃথিবীতে খারাপ কিছু কখনোই খারাপ মানুষের সাথে ঘটে না, ঘটে ভালো মানুষের সাথেই! যারা কোমল হৃদয়ের মানুষ, সরল মন, বেছে বেছে ত...
25/05/2024

পৃথিবীতে খারাপ কিছু কখনোই খারাপ মানুষের সাথে ঘটে না, ঘটে ভালো মানুষের সাথেই! যারা কোমল হৃদয়ের মানুষ, সরল মন, বেছে বেছে তাদের সাথেই খারাপ কিছু ঘটে।

পৃথিবীর যত যন্ত্রণা– বঞ্চনা, দুঃখ–কষ্ট আর বেদনা, সবই কেবল ভালো এবং নরম মনের মানুষগুলোর জীবনেই থাকে! হতাশা, একাকিত্ব আর নিঃসঙ্গতায় জীবন হয়ে ওঠে তাদের দুর্বিষহ!

বারবার একইভাবে আঘাত পেতে পেতে বেঁচে থাকার ইচ্ছে তারাই হারায়, যারা পৃথিবীতে সরল মনের মানুষ।আপন মানুষ হোক কিংবা পর, সবাই কেবল সবচেয়ে যে নরম স্বভাবের, তাকেই বেছে নেয়।

যারা প্রতিবাদ করতে জানে না, যারা প্রতিশোধ নেয় না, যারা কারো ক্ষতি করে না, যারা কাউকে কষ্ট দিতে জানে না, ঠিক তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি যন্ত্রণা ভোগ করে! চতুর মানুষ কখনো অন্য আরেকজন চতুর মানুষকে ঠকাতে পারে না।

পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই, অভাব তো কেবল ভালো মানুষের। আর এই ভালো এবং সরল মানুষগুলোই নির্মম পৃথিবীতে সবচেয়ে বেশি অপমান–অপদস্ত হয়, সবচেয়ে বেশি কষ্টভোগ করে, আর সবচেয়ে বেশি অসুখী হয়!
AMAR GOLPO

18/05/2024

একলা পথে
পথ হেটে দেখেছি বহুবার।
তবুও থেকে যাওয়ার বাহানা খোঁজে নি
কেউ একটি বার।
শূন্যতার মরুভূমিতে আমি
এক কনা বালি,
যার উপর পদচরণেও
জানাই নি কেউ কোনো আহাজারি।
পরিশেষে বুঝেছি~
গোটা জীবন নিঃসঙ্গে কাটুক,
তবুও কোনো ভুল মানুষ জীবনে না আসুক.

ভালো থাকাটা একটা আর্ট। ভালো থাকতে চাইলে সব বিষয় মাথায় নিতে নেই। বন্ধু কেন ওই কথাটা চেপে গেল, প্রেমিক কেন হঠাৎ বদলে গেল, ...
15/05/2024

ভালো থাকাটা একটা আর্ট। ভালো থাকতে চাইলে সব বিষয় মাথায় নিতে নেই। বন্ধু কেন ওই কথাটা চেপে গেল, প্রেমিক কেন হঠাৎ বদলে গেল, আমার থেকে আমার বন্ধু-বান্ধবীর দামী ফোন কেন‌ ? কে আমাকে রোগা বলল কে আমাকে মোটা বলল...কে আমার প্রশংসা করল... কে আমাকে নিন্দা করল এসব নিয়ে যত কম মাথা ঘামাবেন ভালো থাকবেন।
আরো একটু বেশি পড়তে হবে- নিজের জন্য পরীক্ষার জন্য। আরো দুটো বেশি ভাষা শিখতে হবে। আরো কিছুটা সময় রঙ তুলি নিয়ে বসতে হবে, একলা ঘরে নিজের মনেই আরো একটু নিজেকে পরিবর্তন করার জন্য স্কেল অর্জন করতে হবে। আশেপাশে দু একটা গাছ যদি লাগানো যেত! আরো একটু বেশি মন দিতে কাজ করতে হবে। নিজের অর্থে ঘুরতে হবে আমার দেশটা, তারপর দেখতে হবে পিরামিড থেকে গ্রিসের সমুদ্র সৈকত; নেদারল্যান্ডের টিউলিপ থেকে আফ্রিকার আদিম অরণ্য।
এই কদিনের জীবনে করতে হবে , করতে ইচ্ছে করে কতকিছু; আর আমরা সময় নষ্ট করে ফেলি... আর খুব গুরুত্বপূর্ণ বিষয় নিঃশব্দে কাজ করে যান। কেউ যেন টের না পায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? নিজের সঙ্গে সময় কাটাতে হবে ...

অভিজ্ঞতা বাড়িয়ে যেতে হবে শুধু!। নিজেকে বহুদূর নিয়ে যেতে হবে।..

08/05/2024

ভালো থাকতে চাইলে ই'গনোর করতে শিখুন,
ছেড়ে যাওয়া 'প্রিয়' নামক মানুষটিকে, এমন কি তার দেওয়া ডি'প্রেশনকে, ই'গনোর করার কোনো বিকল্প হয় না, ভালো থাকতে হলে ই'গনোর করাটাই জরুরী;

খা'রাপ সময়কে ই'গনোর করুন, খা'রা'প মানুষজনকে ই'গনোর করুন, ডি'প্রেশনকে ই'গনোর করুন, যে আপনাকে এড়িয়ে চলছে তাকে ই'গনোর করুন
যে অ'বহেলা করছে তাকে ই'গনোর করুন, যে আপনার মেসেজ গুলো সিন করেও রিপ্লাই দিচ্ছে না আর যে আপনার একের পর এক একটি মেসেজ সিন করার প্রয়োজনই বোধ করছে না তাদের সবাইকেই ই'গনোর করুন;

এক সমুদ্র ভালোবাসা পাওয়ার পরও যে মানুষটির দৃষ্টি অন্য কারো দিকে আটকে যায় তাকে ই'গনোর করুন,
যে মানুষটি আপনার সবটা জেনেও ছেড়ে যেতে চায়
তাকে ই'গনোর করুন, যে মানুষটি আপনার ভালোটাকে গ্রহণ করে ম'ন্দটার জন্য সবার সামনে ছোট করে, সুযোগ পেলেই কথা শোনায়, বদলানোর জন্য সম্পর্ক ছেদের হু'মকি দেয় তাকে ই'গনোর করুন;

এক সাথে কয়েক বছর সংসার করার পরও যে মানুষটি কোনো দিন আপনাকে বুঝেনি তাকে ই'গনোর করুন,
যে মানুষটি কখনো আপনার আ'ত্মত্যাগ অনুভব করেনি তাকে ই'গনোর করুন, যে মানুষটি দিনের পর দিন মা'নসিক অ'শান্তিতে তিলে তিলে আপনাকে নিঃ'শেষ করছে তাকে ই'গনোর করুন;

দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে, এতোদিন যা কিছুর জন্য আপনি ভালো থাকতে পারছিলেন না, সে সব আজ যখন আপনার ভাবনাতেই নেই তখন বুঝতে পারবেন ই'গনোর জিনিসটা জীবনে কত বড় ভূমিকা রাখে;

জীবনের যাতাকল থেকে অনায়াসেই মুক্তি মিলবে আপনার, তাই ভালো থাকতে চাইলে ই'গনোর করাটা ভীষণ ভাবে প্রয়োজন।
AMAR GOLPO

তোমারে ছাড়া আমি বেদুঈন, যাযাবর। আমার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই। তোমারে এক নজর দেখবার লাইগা আমি এইহানে ঐহানে ছুইটা বেড়াই ...
07/05/2024

তোমারে ছাড়া আমি বেদুঈন, যাযাবর। আমার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই। তোমারে এক নজর দেখবার লাইগা আমি এইহানে ঐহানে ছুইটা বেড়াই ; তোমারে আর পাই কই। পৃথিবীর মানচিত্রে জনসংখ্যার বিশাল কোলাহলের ভিড়ে তুমি নামক একটা জন মানুষ আর খুইজা পাওয়া হয় না!

কি ভাবতেছো তোমারে আমি খুজতেছি ক্যান? প্রতিশোধ নিবার চাই? না,না। ভালোবাসলে অভিশাপ, প্রতিশোধ, হিংসা-বিদ্বেষ এইগুলা কিছুই করন যায় না। তুমি আমারে দুঃখ দিছো বইলা তোমারে আমি কান্দন দিমু এমন ভালোবাসা আমি বাসি নাই।

এই যে এত বছর হইয়া গেল তোমার লগে দেখা নাই, কথা নাই, যোগাযোগ নাই, সত্যি কইতাছি মনে শান্তি নাই। আমার একটুখানি শান্তি দরকার ; তোমার আট শাট গোলগাল মুখ এক নজর দেখা দরকার। আমি জানি একদিন তোমারে আমি খুইজা পামু কোনো এক টিউকলের ধারে অথবা শ্যাওলা জমা পুকুর পাড়ে। সেইদিন না হয় একটুকুন বইসো আমার পাশে। আমি মুখে একটা দারুণ চাপা মুচকি হাসি লইয়া তোমারে একটা কথাই জিগামু আমারে তুমি ঠকাইলা ক্যান....?


AMAR GOLPO

-ভালোবাসা হচ্ছে এমন এক মায়া ,- যে মায়ায় মূহুর্তেই পড়া যায় কিন্তু সহজে সেই মায়া ত্যাগ করা যায় না ।
06/05/2024

-ভালোবাসা হচ্ছে এমন এক মায়া ,
- যে মায়ায় মূহুর্তেই পড়া যায় কিন্তু সহজে সেই মায়া ত্যাগ করা যায় না ।

ভুল এবং ফুল টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্ত...
02/05/2024

ভুল এবং ফুল

টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!

কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।

01/05/2024

জন্ম থেকেই কপাল পোড়া...
তুমি আমার জীবনে এসে বুকটাও পুড়িয়ে কয়লা কইরা দিলা..😭😭😥

30/04/2024

ঠকিয়ে খুশি হওয়া মানুষ গুলো
কখনো অন্যর যন্ত্রণা বুঝতে পারে না.. 💔💔💔

Address


Telephone

+8801981983266

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMAR GOLPO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your establishment to be the top-listed Arts & Entertainment?

Share