Nur Mohammad Mamun

Nur Mohammad Mamun সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,
কাটগড় ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা সন্দ্বীপ,চট্টগ্রাম।
(7)

অভিনন্দন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ভাই।
12/06/2026

অভিনন্দন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ভাই।

10/06/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান,
মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম স্যার ❤️

09/06/2026
07/06/2026

বিএনপি সরকার। এই রায় প্রমাণ করে যে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারব্যবস্থা দৃঢ় অবস্থানে রয়েছে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে...
HUGE RESPECT BNP GOV.
Thanks p.m Tarique Rahman
Sarowar Hossain Rubel
Arif Uddin Reyad
M Abul Kalam Azad

07/06/2026

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার ফাঁসির রায়!

আমি আসলে না লিখে থাকতে পারি না।সারাদিন-রাত জামায়াত-শিবিরকে গালিগালাজ করেন, তাদের বিরুদ্ধে কথা বলেন। অথচ শেখ হাসিনার বাংল...
07/06/2026

আমি আসলে না লিখে থাকতে পারি না।

সারাদিন-রাত জামায়াত-শিবিরকে গালিগালাজ করেন, তাদের বিরুদ্ধে কথা বলেন। অথচ শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার জন্য শুভকামনা জানানোর লোকজন যে আবার তৈরি হচ্ছে গ্রামে, শহরে, সর্বত্র সেটা হয়তো অনেকেই খেয়াল করছেন না।

স্ক্রিনশটে থাকা ভাইটি আমার খুব কাছের মানুষ। ব্যক্তিগতভাবে তার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, আজও নেই। কিন্তু তার পোস্ট দেখে আমার একটা বিশেষ শ্রেণির মানুষের কথা মনে পড়ে গেল।

এমন অনেক মানুষকে আমি নিজের চোখে দেখেছি, যারা একসময় আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক ছিলেন। আওয়ামী লীগের প্রতিটি নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। আমরা যখন উত্তর জেলা থেকে কোনো কর্মসূচি শেষে এলাকায় ফিরতাম, কোনো চায়ের দোকানে বসলে তারা বিএনপিকে নিয়ে তীব্র সমালোচনা করতেন। শুধু সমালোচনাই নয়, আমরা প্রতিবাদ করলে বা ভিন্নমত প্রকাশ করলে অনেক সময় আমাদের দিকে তেড়ে আসতেন।

কিন্তু সময় বদলেছে। ৫ আগস্টের পর দৃশ্যপটও বদলে গেছে। যারা একসময় অন্য পরিচয়ে গর্ব করতেন, তাদের অনেককেই এখন নতুন পরিচয়ে দেখা যাচ্ছে। কেউ বিএনপির নেতা, কেউ কর্মী, কেউ আবার সুবিধাজনক অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় ব্যস্ত।

আমার দীর্ঘ রাজনৈতিক পর্যবেক্ষণ থেকে একটা বিষয় শিখেছি সবাই রাজনীতি করে আদর্শের জন্য নয়। কেউ কেউ রাজনীতি করে সুবিধার জন্য। তাদের কাছে দল, মত, নীতি সবকিছুই পরিবর্তনশীল; অপরিবর্তিত থাকে শুধু ব্যক্তিগত স্বার্থ।

তাই আজ কেউ একটি দলের পতাকা হাতে নিয়ে হাঁটছে বলেই আমি তাকে সেই দলের আদর্শের মানুষ মনে করি না। সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে।

আমার এই কথাগুলো নোট করে রাখুন।

সবচেয়ে অবাক লাগে, স্কিনসর্টে দেওয়া এই ভাই নিজেই আওয়ামী লীগ আমলে প্রবাসে থেকেও পারিবারিক জায়গাজমি নিয়ে নানা সমস্যায় পড়েছিলেন। তখন তিনি কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। সেই অভিজ্ঞতা সবার জানা। অথচ আজ সেই সময়ের নেতৃত্বের ফিরে আসার জন্য শুভকামনা জানাতে তার কোনো দ্বিধা নেই। মানুষ মত বদলাতে পারে, সেটি তার অধিকার। কিন্তু নিজের অভিজ্ঞতা ও অতীতের বাস্তবতাকে এত সহজে ভুলে যাওয়া সত্যিই বিস্ময়কর।

আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই।

আমি কখনো ব্যক্তি বা দলের অন্ধ সমর্থক ছিলাম না। আমি ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব সত্যের পক্ষে। যখন কেউ মজলুম ছিল, আমি তার পাশে দাঁড়িয়েছি। কিন্তু কেউ যদি ক্ষমতা পেয়ে জালিমে পরিণত হয়, তখনও তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি।

সত্যি বলতে, আমাদের কাছে দল বড় নয়, সত্য বড়। ক্ষমতা বড় নয়, ন্যায়বিচার বড়। তাই আজ যদি কেউ জুলুম করে, তার বিরুদ্ধে কলম চলবে। কাল যদি অন্য কেউ একই কাজ করে, তার বিরুদ্ধেও এই কলম চলবে।

কারণ মানুষ বদলায়, ক্ষমতা বদলায়, রাজনৈতিক পতাকা বদলায় কিন্তু সত্যের অবস্থান বদলায় না।

আমরা স্রোতের সঙ্গে ভেসে চলার রাজনীতি শিখিনি। দুঃসময়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়েছি, প্রয়োজন হলে আবারও দাঁড়াব। আজ যে কথা বলছি, কালও সেই কথাই বলব।

আমার পরিচয় কোনো ব্যক্তি, দল বা ক্ষমতার সঙ্গে নয়; আমার পরিচয় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহসের সঙ্গে।
আর সেই কারণেই হয়তো অনেকেই আমাদের পছন্দ করেন না। কিন্তু যারা সত্যকে ভালোবাসেন, তারা জানেন সময় শেষ পর্যন্ত সব হিসাব মিলিয়ে দেয়।

নুর মোহাম্মদ মামুন
সভাপতি
গাছুয়াস্থ কাটগড় ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা।

06/06/2026

শ্রদ্ধেয় প্রিয় নেতা, হাটহাজারীর সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক, গরিব-দুঃখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার নিরলস কাণ্ডারি, জননেতা ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল ভাই।
সময়োপযোগী ও সাহসী বক্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজ যখন কিছু বিপথগামী তরুণ পড়াশোনা ও দেশ গঠনের পথে না গিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অপকর্মে জড়িয়ে পড়ছে, তখন এসবের পেছনে থাকা মদদদাতাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান সত্যিই একজন দূরদর্শী নেতার পরিচয় বহন করে।
আপনার এমন স্পষ্ট ও জনকল্যাণমুখী বক্তব্য সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ, প্রিয় নেতা মির হেলাল ভাই। 🌹❤️

প্রিয় বেলায়েত হোসেন ভাই,আপনার ছাত্রদলকে নিয়ে চিন্তা, প্রত্যাশা এবং হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আকাঙ্ক্ষাকে অবশ্যই সম্মান ক...
05/06/2026

প্রিয় বেলায়েত হোসেন ভাই,
আপনার ছাত্রদলকে নিয়ে চিন্তা, প্রত্যাশা এবং হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আকাঙ্ক্ষাকে অবশ্যই সম্মান করি। ছাত্রদল প্রতিষ্ঠানকেন্দ্রিক হবে, মেধাবী ও চলমান শিক্ষার্থীদের নেতৃত্বে এগিয়ে যাবে এটা আমরাও চাই।

তবে বাস্তবতার কিছু দিকও বিবেচনা করা প্রয়োজন।
কাটগড় মাদ্রাসা ছাত্রদলের কমিটিতে বর্তমানে ১১ জন রয়েছে। এছাড়া বিভিন্ন কারণে কমিটিতে স্থান না পেলেও সক্রিয়ভাবে সংগঠনের সাথে যুক্ত রয়েছে আরও অন্তত ১৫-২০ জন। অর্থাৎ প্রায় ২৫ জনের একটি কর্মীবাহিনী রয়েছে, যারা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি কর্মসূচিতে স্বেচ্ছাসেবকের মতো কাজ করতে প্রস্তুত।

এখন প্রশ্ন হলো, এই ছেলেরা যখন নিয়মিত কর্মসূচিতে অংশগ্রহণ করবে, তখন তাদের যাতায়াত ও ন্যূনতম সাংগঠনিক খরচ কে বহন করবে?

গাছুয়া ইউনিয়ন থেকে উপজেলা কমপ্লেক্সে যাতায়াতে একজনের অটোরিকশা ভাড়া যাওয়া-আসা মিলিয়ে প্রায় ২৪০/ ৩০০ টাকা, মোটরসাইকেলে গেলে প্রায় ২৫০/৩০০ টাকা। ২৫ জনের জন্য একটি কর্মসূচিতে শুধু যাতায়াত বাবদই প্রায় ৪/৫ হাজার, মাসে যদি কয়েকটি কর্মসূচি থাকে, তাহলে সেই ব্যয় আরও অনেক বেড়ে যায়।

তাই প্রশ্ন হলো এই খরচ কি একজন ছাত্র নিজের পকেট থেকে দীর্ঘদিন বহন করবে? নাকি এর জন্য দলের কোনো সাংগঠনিক সহায়তা বা ফান্ডিং ব্যবস্থা রয়েছে?

আরেকটি বিষয়। ছাত্রদলের কর্মীরা কি শুধু মিছিল-মিটিং করার জন্যই রাজনীতি করবে? তাদের পরিবার নেই? তাদের ব্যক্তিগত জীবন, পড়াশোনা, ভবিষ্যৎ কিংবা জীবিকার প্রয়োজন নেই?

কেউ যদি সৎ ও হালালভাবে ব্যবসা-বাণিজ্য করে নিজের খরচ চালায়, তাহলে সেটিকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ দেখি না। দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলে অবশ্যই প্রমাণসহ দলীয় ফোরামে বিচার দাবি করা উচিত। কিন্তু শুধু অনুমান বা প্রচারের ভিত্তিতে কাউকে দোষারোপ করা ন্যায়সংগত নয়।

রাজপথে যারা ছিলেন, আজও যারা আছেন এবং আগামী দিনেও যারা থাকবেন তাদের সকলের অবদানকে সম্মান জানিয়েই ছাত্রদল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হোক, এটাই প্রত্যাশা।

নুর মোহাম্মদ মামুন
সভাপতি
কাটগড় ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদল।

Address

Sandwip
4300

Telephone

+8801863931751

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Mohammad Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Nur Mohammad Mamun:

Share