19/06/2026
নিজের এক মাস বয়সী শিশু কন্যাকে মাত্র ২৫ হাজার টাকায় বিক্রি করে দিলেন এক পা*ষ*ণ্ড বাবা। ঘটনাটি গোপন রাখতে তিনি তার স্ত্রীকে মিথ্যা বলেন যে, মেয়েকে ‘জিনে’ নিয়ে গেছে
ঘটনাটি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অভিযুক্ত বাবা বাড়িতে ওঝা-কবিরাজ ডেকে ঝাড়ফুঁকও করান। কিন্তু শেষ পর্যন্ত ২২ দিন পর পুলিশের বিশেষ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুটি এখন তার মায়ের কোলে নিরাপদ দীর্ঘদিন পর সন্তান টুকটুকিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা তানজিলা খাতুন ও তার স্বজনরা
মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজাদ হোসেন এই চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। তিনি জানান, ঈদুল আজহার ঠিক আগের দিন ২৫ হাজার টাকা বিনিময়ে একটি স্ট্যাম্প চুক্তির মাধ্যমে সন্তানটিকে বিক্রি করা হয়েছিল।
ক্রেতা শাহাবু ও তার স্ত্রী, সাগর হোসেন নামের এক ব্যক্তিকে নিজেদের আত্মীয় হিসেবে পরিচয় দেয়। সাগর হোসেন এক নারীকে নিজের স্ত্রী সাজিয়ে দাবি করে, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত এবং চিকিৎসার খরচ জোগাতেই সে সন্তান বিক্রি করছে।
অন্যদিকে, সন্তানকে ফিরে না পেয়ে মা তানজিলা খাতুন ব্যাকুল হয়ে পুলিশের দ্বারস্থ হন। পুলিশের বিশেষ প্রযুক্তি ব্যবহার করে অবশেষে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত বাবা, ক্রেতা দম্পতি এবং মধ্যস্থতাকারীদের পুলিশ আটক করেছে।সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা তানজিলা খাতুন বলেন, "যত কষ্টই হোক, কোনো মা তার সন্তান অন্য কাউকে দিতে চায় না। ঘটনাটি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামে ঘটেছে।