13/08/2026
অনায়াসে খরচা করে ফেলেছি আস্ত একটা জীবন। কোনো হিসাব ছাড়াই।
যেনো হাতে অনেক টাকা ছিলো,আর আমি বেহিসাবি মানুষ।
যে যা চেয়েছে দিয়ে দিয়েছি,যেখানে যা লেগেছে ঢেলে দিয়েছি।
কাউকে খুশি করতে গিয়ে নিজের সময় খরচ করেছি।
কাউকে ধরে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান খরচ করেছি।কাউকে ভালো রাখতে গিয়ে নিজের রাতের ঘুম,নিজের শখ,নিজের স্বপ্ন -সব খরচ করে ফেলেছি।
কখনো ভাবিনি এ জীবন টা আমারও।
এখন পেছন ফিরে দেখি,হাত একদম খালি।যার বা যাদের জন্য এত খরচ, তাদের কাছে আমার জন্য কোনো জমা নেই।
অনায়াসে খরচা করে ফেলেছি আস্ত একটা জীবন।কত অযত্ন, অবহেলায় তাকে খরচ করে ফেললাম।অথচ এই একটা জীবন ই তো ছিলো।