19/08/2026
মৌমাছি চাষের অগ্রদূত ড. মাহতাব আলী স্যার আর নেই: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শোক
বাংলাদেশে কৃত্রিম মৌমাছি চাষ এবং মধু উৎপাদন শিল্পের পথিকৃৎ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রাক্তন খ্যাতিমান প্রফেসর (অবঃ) ড. মাহতাব আলী (স্যার) আজ সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রফেসর মাহতাব আলী ছিলেন দেশের একজন বিশিষ্ট কীটতত্ত্ববিদ। তাঁর গবেষণা ও শিক্ষা কার্যক্রম বাংলাদেশের কৃষি ও বিজ্ঞান জগতে এক অবিস্মরণীয় অবদান রেখে গেছে। তাঁর মৃত্যুতে "Social Work TV" পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।