Bornomala tv

Call Directions Contact the establishment

Bornomala tv Entertainment, sports, literature, culture, artistic expression of words is our example.

কাজী নজরুলের দ্বিতীয় ছেলে বুলবুল মাত্র ৪ বছর বয়সে গুটি বসন্ত রোগে মারা গিয়েছিল। ছেলেটাকে প্রচন্ড ভালোবাসতেন নজরুল। আদরের...
31/08/2026

কাজী নজরুলের দ্বিতীয় ছেলে বুলবুল মাত্র ৪ বছর বয়সে গুটি বসন্ত রোগে মারা গিয়েছিল। ছেলেটাকে প্রচন্ড ভালোবাসতেন নজরুল।

আদরের ছোট ছেলেকে হারিয়ে লাশের পাশে বসেই ক্রমাগত কাঁদছিলেন নজরুল। লাশের পাশে বসে কাঁদতে কাঁদতেই অনেকটা সময় পেরিয়ে যায়।

ওইদিকে লাশ দাফনের সময়ও ঘনিয়ে আসছিল। বসন্ত রোগীদের লাশ বেশিক্ষণ রাখা যেত না, পচে গন্ধ বের হওয়া শুরু হতো।

শোকাহত নজরুল বুকে অসম্ভব কষ্ট নিয়ে আদরের ছেলের লাশ দাফনের জন্যে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু মাথাভর্তি অজস্র কবিতা থাকলেও পকেটে তখন একটা টাকাও ছিল না।

অথচ লাশ গাড়িতে করে নিয়ে যাওয়া, কাফনের কাপড় এবং গোরস্থানে জমি কেনার জন্যে দরকার ছিল ১৫০ টাকা। সেসময় ১৫০ টাকা মানে অনেক টাকা।

হতভাগা লেখক নজরুলের কাছে সে টাকাটাও তখন ছিল না।

নজরুল এক লাইব্রেরি থেকে আরেক লাইব্রেরিতে ছুটতে লাগলেন টাকার খোঁজে কিন্তু তেমন কেউই টাকা দিতে রাজি হলো না। সবার ধারণা- এই গরিব লেখককে টাকা ধার দিয়ে কি লাভ হবে?

ডি. এম লাইব্রেরি মালিক মায়া করে ৩৫ টা টাকা দিয়েছিল শুধু। তখনও আরও অনেক টাকা বাকি।

ঘরে লাশ রেখে নজরুল গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিলো- এই মুহুর্তে একটা কবিতা লিখে দিতে পারলে তারপর টাকা দিবে।

একদিকে আদরের ছেলেটার লাশ পচে যাচ্ছে অন্যদিকে
টাকা যোগাড় করাটাও জরুরি। প্রকাশকের শর্তানুযায়ী নজরুল কবিতা লিখতে বসে গেলেন।

তারপর বিষণ্ণ মন আর কাঁপা কাঁপা হাতে লিখলেন-

'ঘুমিয়ে গেছে শান্ত হয়ে
আমার গানের বুলবুলি
করুণ চোখে চেয়ে আছে
সাঝের ঝরা ফুলগুলি...

পুরো কবিতাটা লিখে দিয়ে টাকা নিয়ে দৌঁড়ে বাড়ি ফিরলেন নজরুল। ছলছল করা চোখে শেষবারের মতো একনজর দেখে নিলেন আদরের ছেলেটাকে। তারপর সেই টাকা দিয়ে পরম যত্নে গোরস্থানে দাফন করেছিলেন ছেলেটাকে।

কাজী নজরুলের বেশিরভাগ সময়ই কেটেছিল দুঃখ- দুর্দশায়। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছোটবেলায় কাজ করতেন রুটির দোকানে। কারণ দোকানে কাজ করলে একটা রুটি দিতো, সেটা খেয়েই কোনরকম পেট ভরতো তার।

শেষ বয়সে তার অসুস্থ স্ত্রীর চিকিৎসাটুকুও করাতে পারেননি শুধুমাত্র সামান্য ক'টা টাকার অভাবে। কোনমতে ছোট্ট ঘরটাতেই দিনরাত কাটতো তাদের।

অনাহারে অর্ধাহারে থেকে থেকে নজরুল নিজেও একসময় অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থ স্ত্রীই তখন বিছানায় আধশোয়া হয়ে নলা তুলে খাইয়ে দিতো তাকে।

31/08/2026

স্বাস্থ্যকর্মী নিয়োগ আসছে
শূন্যপদ- প্রায় ১ লাখ।
নারী: ৮০ হাজার | পুরুষ: ২০ হাজার.
যোগ্যতা-এইচএসসি পাস।

দিনাজপুরসহ উত্তরাঞ্চলেঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব শুরু🌿🌷দিনাজপুর জেলার  কাহারোল উপজেলার  ভাদ্র মাসের শুরুতে বাঙালীদের ...
19/08/2026

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে
ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব শুরু🌿🌷
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ভাদ্র মাসের শুরুতে বাঙালীদের ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব শুরু হয়েছে। বর্তমানে চলছে ভাদর মাস। নববধূরা পিতার বাড়ি নাইয়োরে যেতে শুরু করেছে। এখন গ্রামে গ্রামে চলছে ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব।দিনাজপুরসহ উত্তরাঞ্চলে এ ঐতিহ্যবাহী উৎসব ‘ভাদর কাটানি’র লক্ষ্যে বাবার বাড়ীতে যায় নব-বিবাহিতা বধূরা। শহরে এর প্রভাব কম থাকলেও গ্রামে গ্রামে পালন করা হয় এ উৎসব। এ উৎসবের রীতি অনুযায়ী, কমপক্ষে ভাদ্র মাসের প্রথম দিন হতে দশ দিন পর্যন্ত স্বামীর মঙ্গল কামনায় কোনো নববধূ তার স্বামীর মুখ দর্শন করবেন না।ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ‘ভাদর কাটানির’ কোনো ব্যাখ্যা না থাকলেও এ অঞ্চলের আদি প্রথা অনুযায়ী, ভাদ্র মাসের পহেলা তারিখ থেকে শুরু হয়ে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে ‘ভাদর কাটানি’ উৎসব। ‘নব-বিবাহিতা বধূ বাবার বাড়িতে নাইয়র যাবে।’ এই বাক্যটি এখন নব-বিবাহিত পরিবারের সবার মুখে মুখে। জানা যায়, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ বৃহত্তর রংপুর অঞ্চলে এবং ভারতের পশ্চিম ও দক্ষিণ দিনাজপুর মালদহ এবং মুর্শিদাবাদের কোন কোন অংশে এই প্রথা চালু আছে। এছাড়াও জলপাইগুড়ি, শিলিগুড়ি জেলার কোন কোন অংশ এই প্রথা বাঙ্গালী সমাজে চালু রয়েছে বলে জানা যায়। আধুনিক যুগে ভাদর কাটানির পক্ষে নিরপেক্ষ তর্ক-যুক্তি ন্ইা। তবুও ভাদর কাটানি উৎসব থেমে নেই। যারা মনে প্রাণে বাঙ্গালি যারা বাঙ্গালির রীতিনীতি ও প্রথা মেনে চলে মানার চেষ্টা করেন তাদের নিয়মের ভিতরেই রয়েছে ভাদর কাটানি প্রথা। স্থায়ীয় লোকজনের বিশ্বাসÑবিবাহিত জীবনের প্রথম ভাদ্র মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত স্বামীর মুখ দেখলে অমঙ্গল হবে। তা ছাড়া সাধারণত এ মাসে বিয়ের কোন আয়োজনও চোখে পড়ে না। প্রচলিত এ প্রথাটি যুগ যুগ ধরে এ অঞ্চলে হিন্দুু-মুসলিমদের মধ্যে চলে আসছে। নিয়ম অনুযায়ী, কনেপক্ষ শ্রাবণ মাসের দু’-একদিন বাকি থাকতেই বরপক্ষের বাড়িতে সাধ্যমতো বিভিন্ন রকমের ফল, মিষ্টি, পায়েসসহ নানা রকম পিঠা-পুলি নিয়ে যায়। বরপক্ষও সাধ্যমতো তাদের আপ্যায়ন করে। বাড়িতে কনে পক্ষের লোকজন আসায় চারদিকে একটা উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাপ্পি চন্দ্র দাস গত আগষ্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বউ বাসায় তুলেছেন এবং ভাদ্র মাসের ১ তারিখে নব-বিবাহিতা বধূ গেছে বাপের বাড়

02/08/2026

বন্ধু মানে অনেক স্মৃতি, ঠাকুরগাঁওয়ে মঞ্চ নাটকের সময়ের স্মৃতিচারণ করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জীবন নিয়ে হাজারটা অভিযোগ তাইনা...?, এটা নেই - ওটা নেই, এটা পাইনা- ওটা পাইনা। এই ছেলেটার জীবন সংগ্রাম দেখলে সবিই ভুলে যাব...
22/07/2026

জীবন নিয়ে হাজারটা অভিযোগ তাইনা...?, এটা নেই - ওটা নেই, এটা পাইনা- ওটা পাইনা। এই ছেলেটার জীবন সংগ্রাম দেখলে সবিই ভুলে যাবেন।

ইসরাফিল দাড়িয়া (৪৫) মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) ভোরে হঠাৎ অসুস্থ বোধ করলে হাসপাতালে নেয়া হয়, সকাল ৬টার দিকে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। স্ত্রী, দুই ছেলে ইমন ও ইকনকে নিয়ে উনার ছোট্ট সংসার। বড় ছেলে ইমনও একসময় বাবাকে সহযোগিতা করতে মোটরসাইকেল চালাতেন। তবে সড়ক দু'র্ঘ'ট'নায় আ/হ/ত হওয়ার পর তিনি মানসিক ভা/রসা/ম্য হারিয়ে ফেলেন। ফলে পরিবারের একমাত্র ভরসা হয়ে উঠেন ছোট ছেলে ১৮ বছরের ইকন, কারণ বাবার সামান্য আয়ে সংসার চলতোনা।

ইকন এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজ থেকে। পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালাতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের এটিএম বুথে রাতের শিফটে পার্টটাইম চাকরি করেন। বাবাকে হারানো, চাকরি, পরীক্ষা- এই এক কঠিন সমীকরণের মুখোমুখি ইকন।

গতকাল মঙ্গলবার বিকেলে বাবার দা/ফ/ন শেষে রাতেই তাকে কাজে ফিরে যেতে হয়। রাত ১০টার দিকেও তাকে এটিএম বুথে দায়িত্ব পালন করতে দেখা যায়। চোখে বাবাকে হারানোর অশ্রু, বুকভরা শোক; তবু থেমে থাকেনি সে। ইকনকে থামলে চলবেনা কারণ কাঁধে পরিবারের বড় দায়িত্ব আর আজ ২৩ জুলাই তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা! সবাই ইকনের জন্য দোয়া করবেন।
মহান রাব্বুল আলআমীন ইকনকে হেফাজতে রাখুক 🤲😥🤲 আমিন

20/07/2026
জাতীয় সংসদের মাননীয় স্পিকার কর্তৃক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়-এর সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ঠাকুরগাও-৩ আসনের...
15/06/2026

জাতীয় সংসদের মাননীয় স্পিকার কর্তৃক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়-এর সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান ও ঠাকুরগাঁও২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুস সালাম।

বাচ্চাদের শাসন করা মানেই রাগ দেখানো বা কঠোর  হওয়া নয়-বরং ভালোবাসা দিয়ে সঠিক পথ দেখানোই আসল শাসন| শিশুরা ভুল করবে, শিখ...
27/04/2026

বাচ্চাদের শাসন করা মানেই রাগ দেখানো বা কঠোর হওয়া নয়-বরং ভালোবাসা দিয়ে সঠিক পথ দেখানোই আসল শাসন|
শিশুরা ভুল করবে, শিখবে, আবার চেষ্টা করবে-এটাই স্বাভাবিক| তাই শাসন হোক ধৈর্য, বোঝাপড়া আর মমতায় ভরা| কঠোর কথা নয়, নরমভাবে বুঝিয়ে বলাই তাদের মনে গভীর প্ৰভাব ফেলে|
মনে রাখুন, আজকের এই ছোট্ট মানুষগুলোই আগামী দিনের বড় মানুষ| তাই তাদের শাসনের পাশাপাশি দিন ভালোবাসা, সময় আর সঠিক শিক্ষা| O ভালোবাসা দিয়ে গড়া শাসনই গড়ে তোলে সুন্দর ভবিষ্যৎ

হাতে কলম, কোলেতে ছোট্ট সন্তান…তবুও থামেনি তার লড়াই—ভবিষ্যতের জন্য সংগ্রাম চলছে নিঃশব্দে।ভালোবেসে বিয়ে করেছিল মেয়েটি,ক...
24/04/2026

হাতে কলম, কোলেতে ছোট্ট সন্তান…
তবুও থামেনি তার লড়াই—ভবিষ্যতের জন্য সংগ্রাম চলছে নিঃশব্দে।
ভালোবেসে বিয়ে করেছিল মেয়েটি,
কিন্তু স্বামী গ্রহণ করেনি…
সন্তান পেটে আসতেই তাকে একা ফেলে চলে গেছে।
যে মানুষটা হাত ধরে পথ চলার কথা ছিল,
সে-ই আজ সবচেয়ে বড় অনুপস্থিতি।
আজ সে একা—
এক হাতে কলম, আরেক হাতে নিজের পৃথিবী…
পরীক্ষার খাতায় লিখছে শুধু উত্তর নয়,
লিখছে নিজের ভাগ্য, নিজের অস্তিত্বের গল্প।
চারপাশে শত মানুষের ভিড়,
কিন্তু তার যুদ্ধটা একান্তই নিজের—
নিঃশব্দ, অদৃশ্য, অথচ ভীষণ শক্তিশালী।
এই ছবিটা শুধু একটা পরীক্ষা না,
এটা একজন মায়ের জেদ,
একজন নারীর অদম্য সাহস,
একটা সন্তানের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই।
সমাজ যাকে একা করে দেয়,
সে-ই একদিন প্রমাণ করে—
একাই পুরো পৃথিবী জয় করা যায়।
Respect এই মায়ের জন্য… ❤️
তার মতো সাহসী মানুষদের কারণেই পৃথিবী এখনো সুন্দর।
#সংগ্রাম #মায়েরভালোবাসা #রিয়েলহিরো #ইমোশনাল #ভাইরাল #বাংলাদেশ

১৯৭১ সালের ২৫ মার্চ রাত—বাংলাদেশের জনস্মৃতিতে এক রক্তাক্ত ক্ষত হয়ে আছে ‘কালরাত্রি’ হিসেবে। এই রাতেই পাকিস্তানি সামরিক জা...
25/03/2026

১৯৭১ সালের ২৫ মার্চ রাত—বাংলাদেশের জনস্মৃতিতে এক রক্তাক্ত ক্ষত হয়ে আছে ‘কালরাত্রি’ হিসেবে। এই রাতেই পাকিস্তানি সামরিক জান্তা নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’ নামক যে বর্বরোচিত নিধনযজ্ঞ চালিয়েছিল, তা ছিল এ জাতির ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়ের সূচনা।

Address

Ranisankail
Thakurgaon
5120

Telephone

+8801706787800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bornomala tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Bornomala tv:

Shortcuts

Share