29/09/2024
কাশকন্যাফুল
মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা (মেম্বার)
দ্বিতীয় পর্ব, ৩০/৯/২০২৪ইং
আকাশ মেঘাচ্ছন্ন। কথা বান্ধবীদের সাথে হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দক্ষিনা বাতাসে কাশফুল দোলছে, নেচে উঠছে সকল পর্যটকদের হৃদয়। গুঁড়ি -গুঁড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টি থেকে বাঁচার কোথাও জায়গা নেই। চারিদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মধু পয়েন্টে চীৎকার চেঁচামেচিতে আকাশ ভারি হয়ে উঠছে। ঝরো হাওয়ায় ধূলো বালিতে কাশফুল ডুবে গেছে দৃষ্টি সীমানায় । কে কোন দিকে ছুটে যাচ্ছে কোন ইয়াওা নেই। কিন্তু দুঃখজনক হলে সত্য কথা তো দৃষ্টি হীনা, কথা একাকী কোথায় যাবে? কে তাকে পথ দেখাবে । বান্ধবীরা হয়তো ভুলেই গেছে কথা'র কি অবস্হা, কথা কোথায়? চারিদিকে ছুটাছুটি করে সকলেই চলে গেছে দূর অজানায়। কথার দুঃখের কথা কি বলবো, কথা একবার ডানে, একবার বামে, পেছনে- সামনে করছে। কি করবে বুঝতে পারছে না। মানুষের সোরগোল শুনে কথা বুঝতে পারছে না কি হয়েছে, তবে, ধূলো বালি নিঃশ্বাসে ঢুকে পড়েছে, মাথায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এবার বুঝতে পারছে মহাবিপদ, কি করবে সে, কোথায় বান্ধবীরা? কথা এক বান্ধবীর মুখে শুনেছিল নদীর খাড়া ঢালু খুব নিকটে। যার কারনে কথা সেই ভয়ে কোন দিকে যেতে সাহস পাচ্ছে না। এরি মধ্যে দশ মিনিট ধরে কথাকে পর্যবেক্ষণ করছে একজন মেডিক্যালে পড়ুয়া ছাত্র, হৃদয়। সবাই গন্তব্যে চলে গেলেও সে যেতে পারছে না। কেননা, হৃদয় দৌড়ে যাচ্ছিল হঠাৎ দৃষ্টি যায় কথার পানে। সবাই চলে যাচ্ছে সে কেন যাচ্ছে না? কি সমস্যা তার, হৃদয় কথাকে বুঝার চেষ্টা করছে। কথা নিশ্চিত আমার পাশে কেউ নেই, এখন বুঝি নদীতে আমার সলিলসমাধি হবে। ইয়া আল্লাহ বলে কথা একদিকে দেয় দৌড়......? এবার হৃদয় ধীরে- ধীরে কথার কাছাকাছি চলে আসে কথা কিছুই বুঝতে পারে না। আর একটু হলেই কথা নদী ডুবতে যাচ্ছিল, ঠিক তখনই হৃদয় খপ্প করে কথার হত ধরে টান দিয়ে পড়ে যায়,কথাও দুমড়ে মুছড়ে হৃদয়ে বুকে পড়ে কাঁপতে থাকে। হৃদয় ভয়ে- ভয়ে বলে আমাকে ভয় পাবেন না, কথা ভাষাহীন, যেন জড় পদার্থ। নিজেকে ছাড়িয়ে নিয়ে কাঁপতে থাকে। কে আপনি ? কথা ভাবছে এমন কেন হলো? কে সে? এখানে কি করে? একাকী নির্জনে কাশফুলের আড়ালে কে বাঁচাবে তাকে? এরূপ বহু প্রশ্ন কথার অশান্ত হৃদয়ে ঝড় তুলছে। কি করবে সে ভেবে পাচ্ছে না। এবার হৃদয় উপলব্ধি করতে পারছে মেয়েটি অন্ধ। অনুশোচনায় দগ্ধ হয়ে মৃদু স্বরে বলল, আমি ডাক্তারী পড়ছি। ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের সাথে এই মধু পয়েন্টের কাশকন্যাফুলের আকর্ষণে ছুটে আসি। বলতে গেলে প্রতি বছর একবার এই মৌসুমে এখানে আসি। আচ্ছা আপনি একাকী কেন? সাথে কেউ নেই? কথা কে বলেছে আপনাকে আমি একা । দেখুন আমার কাছে আসবেন না। আমি কিন্তু চীৎকার করে সবাইকে বলে দিবো। হাঃহাঃহাঃ হৃয়ের হাসি আকাশ- বাতাসে মিলিয়ে গেল। আপনি এভাবে হাসছেন কেন, কথার প্রশ্ন। এতক্ষণে আকাশ পরিস্কার হচ্ছে , হৃদয়, আশ্চর্য হাসবো নাতো কি কাঁদবো, যতদূর দৃষ্টি যাচ্ছে কাউকে দেখছিনা..... আমদের চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল। কথা তার মানে? তার মানে এখানে শুধু আমি আর আপনি। আচ্ছা আপনি কোথায় যাবেন বলুনতো? আমি আপনা....কথা বাঁধা দেয়, থাক লাগবেনা। আমি একাই যেতে পারবো। হৃদয় একাই যেতে পারবো, বললেই হলো। নদীতে পড়ে যাচ্ছিলেন, আমি না থাকলে এতক্ষণে মরে লাশ হয়ে যেতেন। বাদ দেন, চলুন এখান থেকে যাওয়া যাক। চলুন.....। ❤️চলবে❤️
বিঃদ্রঃ আপনারা উৎসাহ দিলে আবার তৃতীয় পর্ব দিব। ধন্যবাদ