11/09/2026
"গ্যালারিতে ঢোকার পর আমার চোখ আটকে গিয়েছিল একটি ছবিটির দিকে। বিশাল একটি ক্যানভাসে একটি বড় মাছ, আর সেই মাছের মধ্যে খুব ছোট্ট একজন মানুষ। মাছটি যেন উদ্দেশ্যহীনভাবে এগিয়ে যাচ্ছে। এর পেছনে শিল্পী আসলে কী বোঝাতে চেয়েছেন, সেটা হয়তো শিল্পীর কাছ থেকেই জানা যাবে। তবে এ ধরনের চিন্তা, এ ধরনের ভাবনা শুধুমাত্র একজন শিল্পীর মন থেকেই আসতে পারে। " এই কথাটি স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন এই এক্সিবিশনের chief guest : Prof. Dr. Abdus Satter .
আমার আম্মু অসুস্থ থাকায় আমি খুব মন খারাপ নিয়ে এক্সিবিশনে গিয়ে বসেছিলাম। সব গেস্ট তাদের বক্তব্য দিচ্ছিল । Shilpo Bangla এর এক্সিবিশনের chief guest Prof. Dr. Abdus Satter ছিলেন। সে বক্তব্য দেয়ার সময় হঠাৎ আমার কাজের কথা বলেন এইভাবে আমি অবাক দৃষ্টিতে তাঁকিয়ে ছিলাম। এতো গুণী মানুষের মুখে আমার কাজের প্রশংসা শুনে আমি আত্মহারা হয়ে গিয়েছিলাম। এতো সুন্দর সব কাজের মাঝে সে আমার কাজটা এতো মনোযোগ দিয়ে দেখে আমার কাজের কথা এতো সুন্দর ভাবে বর্ণনা করবেন আমি কোনোদিনও কল্পনা করি না ।। এইটা আমার জন্য অনেক বড় পাওয়া।। একজন অশিক্ষিত আর্টিস্ট হয়ে একজন এতো বড় মাপের আর্টিসের চোখে আমার কাজ পরবে।।
(স্যারের প্রোফাইলটি খুঁজে পেলাম না তাই মেনশন করতে পারলাম না )