Shah Alam Gallery Of Fine Art

Call Directions Website Contact the establishment

Shah Alam Gallery Of Fine Art Born in 1973, Shah Alam died in 2006 after suffering a heart attack. Establishment of Shah Alam Gallery of Fine Art in memory of that eminent painter.

Shah Alam Gallery is now the only art gallery in Sylhet division. Shah Alam was born in Sylhet 5 may 1973. He studied at shah Poran High School School where he completed his SSC in 1995. He completed his HSC in 1997 and completed a diploma course in Art. From 2000 he became a teacher at the shilpakola Academy. In 2004 he was selected as a judge in the National “Notun Kuri” Competition held in Dhaka. From 2000 to 2006 he worked as a designer for carious for various newspapers is Sylhet and worked on many book cover illustrations. He was also involved in set designing for various theatrical productions. Shah Alam never had any exhibition of his works. Shah alam never received a formal higher education in art due to his inability to pay for this education. But his work is very accomplished, professional and sensitive. In the desert of sylhet Shah alam was a flower. Shah alam passed away at the early age 33 on 29 May 2006. The shah Alam Gallery of Fine Arts was established in honor of late Shah alam.

20/09/2026
তারেক আমিনকে ঘিরে সিলেট আর্টস কলেজে প্রাণবন্ত শিল্প আড্ডারেখার ভেতর দিয়ে মানুষ, স্মৃতি ও জীবনের অনুচ্চারিত গল্প খুঁজে চল...
18/09/2026

তারেক আমিনকে ঘিরে সিলেট আর্টস কলেজে প্রাণবন্ত শিল্প আড্ডা
রেখার ভেতর দিয়ে মানুষ, স্মৃতি ও জীবনের অনুচ্চারিত গল্প খুঁজে চলা শিল্পী তারেক আমিনের শিল্পযাত্রার নতুন অধ্যায় এবং যুক্তরাজ্যের Global Talent Visa অর্জন উপলক্ষে আজ সিলেট আর্টস কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত শিল্প আড্ডা ও মতবিনিময়।
অনুষ্ঠানের শুরুতে সিলেট আর্টস কলেজের সংগীত বিভাগের আয়োজনে মনোজ্ঞ সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে ‘প্রকৃতির রূপ অন্বেষণ’ ও ‘সিলেট ডট আর্টিস্ট গ্রুপ’-এর সম্মিলিত শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় মূল আড্ডা।
শিল্পী তারেক আমিনের শিল্পচর্চা, দীর্ঘ শিল্পযাত্রা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আগামীর ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন সিলেটের নবীন ও প্রবীণ চিত্রশিল্পী, শিল্পানুরাগী এবং সংস্কৃতিকর্মীরা। তাঁদের প্রাণবন্ত উপস্থিতি ও মতবিনিময়ে সন্ধ্যাটি হয়ে ওঠে শিল্প, সৃজন ও সৌহার্দ্যের এক উজ্জ্বল মিলনমেলা।
সিলেটের শিল্পাঙ্গনে তারেক আমিনের এই অর্জনকে ঘিরে আয়োজিত আড্ডাটি যেন পুরোনো অভিজ্ঞতার সঙ্গে নতুন স্বপ্নের এক নান্দনিক সংলাপ—যেখানে রেখার ভাষায় উঠে আসে শিল্পের অনন্ত পথচলার গল্প।

শিল্পীর সঙ্গে এক বিকেলের আড্ডারেখার ভেতর দিয়ে মানুষ ও জীবনের অনুচ্চারিত গল্প খুঁজে চলা শিল্পী তারেক আমিন। দীর্ঘ শিল্পযাত...
17/09/2026

শিল্পীর সঙ্গে এক বিকেলের আড্ডা

রেখার ভেতর দিয়ে মানুষ ও জীবনের অনুচ্চারিত গল্প খুঁজে চলা শিল্পী তারেক আমিন। দীর্ঘ শিল্পযাত্রার নতুন অধ্যায়ে ২০২৬ সালে অর্জন করেছেন যুক্তরাজ্যের Global Talent Visa—যা তাঁর আন্তর্জাতিক শিল্পপরিসরে পথচলার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

এই অর্জন ও শিল্পযাত্রাকে ঘিরে আগামীকাল বিকেল ৫:৩০টায় সিলেট আর্টস কলেজ প্রাঙ্গণে বসছে এক অন্তরঙ্গ শিল্প আড্ডা ও মতবিনিময়।

শিল্পের আলোয় আপনিও থাকুন আমাদের সঙ্গে।

দাওয়াতক্রমে
শামসুল বাসিত শেরো
সভাপতি, সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন
চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, সিলেট আর্টস কলেজ

সিলেটে মোহাম্মদ ফকরুজ্জামানের সঙ্গে নান্দনিক সাহিত্য ও শিল্প আড্ডাজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও প্রিন্টিং বিভাগের শিক...
16/09/2026

সিলেটে মোহাম্মদ ফকরুজ্জামানের সঙ্গে নান্দনিক সাহিত্য ও শিল্প আড্ডা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও প্রিন্টিং বিভাগের শিক্ষার্থী অনিক পালের আকস্মিক প্রয়াণের স্মরণে নীরবতা ও শোকের আবহের মধ্য দিয়ে শুরু হয় সিলেটের এক নান্দনিক শিল্প-সাহিত্য আড্ডা। আনন্দের আয়োজন হয়েও সেদিনের অনুষ্ঠানজুড়ে যেন বিষণ্নতার একটি গভীর ছায়া বহমান ছিল। তরুণ এই শিল্পশিক্ষার্থীর অকালপ্রয়াণ উপস্থিত শিল্পী ও শিল্পানুরাগীদের হৃদয়ে বেদনার আবহ তৈরি করে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সিলেটের মাটিতে জন্মগ্রহণ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য চিত্রশিল্পী ও প্রিন্টমেকার মোহাম্মদ ফকরুজ্জামান-এর উপস্থিতিতে ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট আর্টস কলেজ, এ/৩৫ কুমারপাড়া, সিলেট-এ অনুষ্ঠিত হয় এই নান্দনিক সাহিত্য ও শিল্প আড্ডা। সিলেট আর্টস কলেজ ও শাহ আলাম গ্যালারি অব ফাইন আর্টস-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন প্রজন্মের শিল্পী, তরুণ চিত্রশিল্পী ও শিল্পানুরাগীরা অংশগ্রহণ করেন।

অনিক পালের প্রয়াণের স্মরণে সূচনালগ্নের সেই শোকাবহ মুহূর্তটি পুরো আয়োজনের আবহকে অন্য এক মাত্রা দেয়। একজন তরুণ শিল্পশিক্ষার্থীর অসময়ে চলে যাওয়া শিল্পাঙ্গনের জন্য যে বেদনা ও শূন্যতা তৈরি করে, উপস্থিত শিল্পীদের কথাবার্তায়ও তার প্রতিফলন দেখা যায়। শিল্প, জীবন ও মৃত্যুর সম্পর্ক যেন সেদিনের আড্ডায় নীরবে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হয়ে ওঠে।

এরপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মোহাম্মদ ফকরুজ্জামানের দীর্ঘ শিল্পযাত্রা, অভিজ্ঞতা এবং শিল্পভাবনা ঘিরে শুরু হয় প্রাণবন্ত আলোচনা। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে লন্ডনকে কেন্দ্র করে প্রাচ্য ও পাশ্চাত্যের চারুকলার মেলবন্ধন এবং পরীক্ষামূলক Surface Technique-এর মাধ্যমে তিনি যে শিল্পচর্চা করে আসছেন, সে সম্পর্কে উপস্থিত শিল্পীদের সঙ্গে তাঁর ছিল আন্তরিক মতবিনিময়।

শিল্পীর জীবনের নানা অভিজ্ঞতা, আন্তর্জাতিক শিল্পাঙ্গনে তাঁর পথচলা, প্রিন্টমেকিং এবং সমকালীন শিল্পচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। বিশেষ করে তরুণ শিল্পীদের সঙ্গে তাঁর সরাসরি আলাপচারিতা ও প্রশ্নোত্তর পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুল বাসিত শেরো, ট্রাস্টি, সিলেট আর্টস কলেজ; চিত্রশিল্পী তারেক আমিনসহ সিলেটের বিভিন্ন প্রজন্মের চিত্রশিল্পী, তরুণ শিল্পী ও শিল্পানুরাগীরা।

তবে পুরো আয়োজনের ওপর অনিক পালের স্মৃতিজড়িত সেই শোকের আবহটি শেষ পর্যন্ত বহমান ছিল। একদিকে আন্তর্জাতিক পরিসরে দীর্ঘদিন শিল্পচর্চা করা একজন বরেণ্য শিল্পীর অভিজ্ঞতা শোনার সুযোগ, অন্যদিকে একজন তরুণ শিল্পশিক্ষার্থীর অকালপ্রয়াণের বেদনা—দুটি অনুভূতি মিলেমিশে অনুষ্ঠানটিকে করে তোলে গভীর, সংবেদনশীল ও স্মরণীয়।

সেদিনের আড্ডা যেন শুধু একজন শিল্পীর সঙ্গে আরেক প্রজন্মের শিল্পীদের সাক্ষাৎ ছিল না; বরং শিল্প, জীবন, স্মৃতি ও অনিবার্য মৃত্যুকে ঘিরে এক অন্তরঙ্গ ভাববিনিময়ের পরিসর হয়ে উঠেছিল।

সুধী,অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সিলেটের মাটিতে জন্মগ্রহণ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য চিত্রশিল্পী ও প্রিন...
16/09/2026

সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সিলেটের মাটিতে জন্মগ্রহণ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য চিত্রশিল্পী ও প্রিন্টমেকার মোহাম্মদ ফকরুজ্জামান-এর উপস্থিতিতে আয়োজন করা হয়েছে এক নান্দনিক সাহিত্য আড্ডা।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে লন্ডনকে কেন্দ্র করে প্রাচ্য ও পাশ্চাত্যের চারুকলার মেলবন্ধন এবং পরীক্ষামূলক Surface Technique-এর মাধ্যমে তাঁর শিল্পচর্চা বিশ্বজুড়ে সমাদৃত। ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে শিক্ষা গ্রহণের পর তিনি লন্ডনের Guildhall University থেকে চারুকলায় উচ্চতর ডিগ্রি লাভ করেন।
২০০০ সালে তিনি মর্যাদাপূর্ণ ‘UK National Award’ অর্জন করেন। এছাড়াও লন্ডনের Whitechapel Art Gallery-তে দীর্ঘদিন Artist in Residence হিসেবে যুক্ত থেকে আন্তর্জাতিক শিল্পাঙ্গনে বাংলাদেশের, বিশেষ করে আমাদের প্রিয় সিলেটের মুখ উজ্জ্বল করেছেন।
🎨 সিলেটের এই কৃতী সন্তানের সান্নিধ্যে
সিলেট আর্টস কলেজ ও শাহ আলাম গ্যালারি অব ফাইন আর্টস-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই আড্ডায় আপনার আন্তরিক উপস্থিতি আমাদের আয়োজনকে আরও সার্থক, সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলবে।
━━━━━━━━━━━━━━
📅 তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার
🕕 সময়: সন্ধ্যা ৬:০০টা
📍 স্থান: সিলেট আর্টস কলেজ
এ/৩৫, কুমারপাড়া, সিলেট।
━━━━━━━━━━━━━━
আমন্ত্রণে
শামসুল বাসিত শেরো
ট্রাস্টি
সিলেট আর্টস কলেজ
কুমারপাড়া, সিলেট।

সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের নতুন সভাপতি শামসুল বাশিত শেরোনতুন নেতৃত্বে পুনর্গঠিত পরিচালনা পরিষদ, সিলেট আর্টস কলেজে...
29/08/2026

সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের নতুন সভাপতি শামসুল বাশিত শেরো

নতুন নেতৃত্বে পুনর্গঠিত পরিচালনা পরিষদ, সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডেও নতুন সভাপতি

সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডেও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। গত ২৯ আগস্ট সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল, কুমারপাড়া, সিলেটে অনুষ্ঠিত পৃথক সিদ্ধান্তের মাধ্যমে জনাব শামসুল বাশিত শেরোকে সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের সভাপতি এবং সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়।

ফাউন্ডেশনের সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জনাব হ্যারল্ড রশীদ। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তাঁর পক্ষ থেকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণের আগ্রহ প্রকাশ করা হলে বিষয়টি সভায় আলোচনা করা হয়। ফাউন্ডেশনের কার্যক্রমের ধারাবাহিকতা, সাংগঠনিক সক্ষমতা ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে জনাব শামসুল বাশিত শেরোকে ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত করা হয়। একই সঙ্গে জনাব ইসমাইল গনি হিমনকে সদস্য-সচিব এবং জনাবা ঈশিতা রায়কে কোষাধ্যক্ষ হিসেবে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়।

ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য হিসেবে জনাব খান মোঃ বিলাল, জনাব বিপ্রেস রঞ্জন রায়, জনাব আতাউল গনি উমন, জনাব বেলাল আহমেদ, জনাব মোঃ আল আমিন, জনাব সঞ্জীব চৌধুরী, জনাব আব্দুল মালেক, জনাব শামিম মজুমদার, জনাব অনিন্দ্য বর্ষণ ধর এবং জনাবা রহিমা খানম দায়িত্বে বহাল রয়েছেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও কার্যক্রম

সভায় সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠা, নিবন্ধন ও দীর্ঘদিনের কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি শিল্পচর্চা, বিশেষ শিক্ষা, অটিজম সচেতনতা এবং সৃজনশীল কার্যক্রমে কাজ করে আসছে। পরবর্তীতে ২০১৫ সালে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন লাভ করে ফাউন্ডেশনটি।

ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল, সিলেট আর্ট স্কুল, শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস এবং সিলেট আর্টস কলেজসহ বিভিন্ন শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সভায় ফাউন্ডেশনের ২০১৯–২০২০ থেকে ২০২৪–২০২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব ও অডিট রিপোর্ট উপস্থাপন করা হয়। উপস্থাপিত আর্থিক বিবরণী সভায় পর্যালোচনা, গ্রহণ ও নথিভুক্ত করা হয়।

জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় অব্যাহত

সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকে জেলা প্রশাসন, সিলেটের সঙ্গে বিদ্যমান সহযোগিতা ও সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ফাউন্ডেশনের স্বচ্ছতা, জবাবদিহিতা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক কার্যক্রমের স্বার্থে জেলা প্রশাসন, সিলেটের সহযোগিতা, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা অব্যাহত থাকবে।

সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডেও নতুন নেতৃত্ব

অন্যদিকে, সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসেবে জনাব শামসুল বাশিত শেরোকে নির্বাচিত করা হয়েছে।

ট্রাস্টি বোর্ডে ট্রাস্টি হিসেবে দায়িত্বে রয়েছেন জনাব হ্যারল্ড রশীদ, জনাব খান মোহাম্মদ বিলাল, জনাব দেবাশীষ দেবু, জনাব ইসমাইল গনি হিমন এবং জনাব আশিস আচার্য।

ফলে একই নেতৃত্বের অধীনে ফাউন্ডেশন ও সিলেট আর্টস কলেজের কার্যক্রমের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও সহযোগিতার সুযোগ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন নেতৃত্বে নতুন প্রত্যাশা

সভায় বক্তারা বলেন, ফাউন্ডেশনের দীর্ঘদিনের কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও গতিশীল করতে সাংগঠনিক সমন্বয়, আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিকল্পিত কর্মসূচির ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে শিল্প ও সৃজনশীলতার ব্যবহার আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

নবনির্বাচিত সভাপতি জনাব শামসুল বাশিত শেরো ফাউন্ডেশন ও সিলেট আর্টস কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন। তিনি প্রতিষ্ঠান দুটির চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও সময়োপযোগী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ফাউন্ডেশনের সদস্য-সচিব জনাব ইসমাইল গনি হিমন বলেন, শিক্ষা, শিল্পচর্চা, বিশেষ শিক্ষা ও অটিজম সচেতনতামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে।

বিদায়ী সভাপতি হ্যারল্ড রশীদকে কৃতজ্ঞতা

সভায় ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি জনাব হ্যারল্ড রশীদের দীর্ঘদিনের অবদান, নেতৃত্ব ও সেবার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন এবং সিলেট আর্টস কলেজের শিক্ষা, শিল্প, বিশেষ শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।

শিল্পী তারেক আমিনের শিল্পযাত্রায় নতুন দিগন্তশাহ আলম গ্যালারি শিল্পী তারেক আমিনের দীর্ঘ ও সমৃদ্ধ শিল্পযাত্রার এই গুরুত্বপ...
27/08/2026

শিল্পী তারেক আমিনের শিল্পযাত্রায় নতুন দিগন্ত

শাহ আলম গ্যালারি শিল্পী তারেক আমিনের দীর্ঘ ও সমৃদ্ধ শিল্পযাত্রার এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে গভীর আনন্দ ও গর্বের সঙ্গে স্বাগত জানাচ্ছে।

সুনামগঞ্জের মাটি থেকে শুরু হওয়া তাঁর শিল্পভ্রমণ আজ জাতীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক শিল্পাঙ্গনে নিজস্ব পরিচয় তৈরি করেছে। প্রিন্টমেকিংয়ের শ্রম, রেখার শক্তি এবং মানুষের জীবন ও অস্তিত্বের সূক্ষ্ম অনুভূতিকে তিনি তাঁর শিল্পভাষায় ধারণ করেছেন।

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে অংশগ্রহণ ও একাধিক পুরস্কার অর্জনের পাশাপাশি যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ায় তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। বিশেষ করে ২০২৫ সালে লন্ডন, বার্মিংহাম ও দক্ষিণ কোরিয়ায় তাঁর অংশগ্রহণ তাঁর আন্তর্জাতিক শিল্পযাত্রাকে আরও বিস্তৃত করেছে।

এই ধারাবাহিকতায় ২০২৬ সালের জুনে যুক্তরাজ্যের Global Talent Visa অর্জন তাঁর শিল্পজীবনে একটি উল্লেখযোগ্য মাইলফলক। একজন বাংলাদেশি শিল্পীর সৃজনশীল সক্ষমতা ও দীর্ঘ শিল্পচর্চার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই অর্জন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

তারেক আমিনের শিল্পে মানুষ কখনো স্মৃতি, কখনো বেদনা, কখনো স্বপ্ন, আবার কখনো এক গভীর অস্তিত্বের প্রশ্ন হয়ে ফিরে আসে। তাঁর রেখা তাই কেবল দৃশ্য নির্মাণ করে না—রেখার আড়ালে থাকা অনুভূতিকে দৃশ্যমান করে।

শাহ আলম গ্যালারি বিশ্বাস করে, একজন শিল্পীর প্রকৃত যাত্রা কোনো একটি প্রদর্শনী বা পুরস্কারে থেমে থাকে না। প্রতিটি অর্জন নতুন সৃষ্টির দিকে এগিয়ে যাওয়ার একটি নতুন দরজা।

শিল্পী তারেক আমিনের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁর শিল্পভাষা আরও পরিণত হোক, তাঁর সৃষ্টির পরিসর আরও বিস্তৃত হোক এবং আন্তর্জাতিক শিল্পাঙ্গনে বাংলাদেশের শিল্পের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হয়ে উঠুক।

অভিনন্দন, তারেক আমিন।
রেখা থেকে রেখায়, দেশ থেকে বিশ্বে—আপনার শিল্পযাত্রা অব্যাহত থাকুক।

— শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস
Sylhet

20/07/2026
শ্রদ্ধাঞ্জলিচিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত(১৫ মার্চ ১৯৫৩ – ১৮ জুলাই ২০২১)আজ প্রখ্যাত চিত্রশিল্পী, বিশিষ্ট চারুকলা শিক্ষক এ...
17/07/2026

শ্রদ্ধাঞ্জলি
চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত
(১৫ মার্চ ১৯৫৩ – ১৮ জুলাই ২০২১)
আজ প্রখ্যাত চিত্রশিল্পী, বিশিষ্ট চারুকলা শিক্ষক এবং সিলেট আর্টস কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অরবিন্দ দাসগুপ্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী।
বাংলাদেশের শিল্পাঙ্গনে তাঁর অবদান ছিল অসামান্য। তিনি শুধু একজন দক্ষ শিল্পীই নন, ছিলেন অসংখ্য শিক্ষার্থীর প্রেরণার উৎস এবং একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। তাঁর হাত ধরেই বহু নবীন শিল্পীর শিল্পযাত্রা শুরু হয়েছে। তাঁর শিল্পচর্চা, মানবিক মূল্যবোধ এবং শিল্পশিক্ষার প্রতি আন্তরিকতা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এই মহান শিল্পীকে। তাঁর সৃষ্টিশীল জীবন ও আদর্শ আগামী প্রজন্মের শিল্পীদের পথ দেখাবে—এই আমাদের বিশ্বাস।

শ্রদ্ধাঞ্জলি ও গভীর কৃতজ্ঞতায়
শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস, সিলেট

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Shah Alam Gallery Of Fine Art posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Shah Alam Gallery Of Fine Art:

Shortcuts

Share

Category