Theatre SUST

Theatre SUST "নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন।"

স্বাধীনতা উত্তর কালে বাংলাদেশে যে গ্রুপ থিয়েটার ভিত্তিক নাট্যচর্চা শুরু হয় সেই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু উচ্ছ্বল প্রাণবন্ত তরুণের একটি রঙ্গীন স্বপ্নের স্বার্থক বাস্তবায়ন “থিয়েটার সাস্ট”।

১৯৯৭ সালের ৮ই ডিসেম্বর “অভিষেক” অনুষ্ঠানের মাধ্যমে জন্ম নেয় বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রুপ থিয়েটার “থিয়েটার সাস্ট” এবং সেই থেকে অদ্যাবধি গ্রুপ থিয়েটারের আদর্

শে গতিশীল এই সংগঠন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল রাখতে থিয়েটার সাস্ট এ পর্যন্ত ৩৪টি নাটকের ১২৫টি সফল প্রদর্শনী করা সহ ৭টি নাট্য উৎসব সফলভাবে করতে পেরেছে। নানাবিধ বিধি-নিষেধ, সংকট, অভাব এবং প্রচন্ড নৈরাশ্য আমাদের চলার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তবুও কেবল অফুরন্ত প্রাণ শক্তিকে পূঁজি করে আমরা এ পথ অতিক্রম করতে পেরেছি।

“নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবণ” এই শ্লোগানকে সামনে রেখে কুসংস্কার মুক্ত সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে শুরু হয় আমাদের পথ চলা। তারুণ্যের এই শক্তি, অনন্ত উচ্ছ্বাসকে নিয়ে অনাগত ভবিষ্যতের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে যাব, এটাই আমাদের দৃঢ় প্রত্যয়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।তাঁর লেখা কবিতা, গান, নাটক  ও দর্শন  আজও আমাদের মনন ও ...
07/05/2026

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।
তাঁর লেখা কবিতা, গান, নাটক ও দর্শন আজও আমাদের মনন ও সংস্কৃতিকে আলোকিত করে।
“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”— এই চেতনা আমাদের পথ দেখাক সবসময়।

শুভ রবীন্দ্রজয়ন্তী! 🌸📖

আজ পহেলা মে। মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। "থিয়েটার সাস্ট" এই  দিনে সব ম...
30/04/2026

আজ পহেলা মে। মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ।

"থিয়েটার সাস্ট" এই দিনে সব মেহনতি মানুষের সর্বাঙ্গীণ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছে। মেহনতি মানুষের ন্যায্য সংগ্রামের জয় হোক।জয় হোক মানবতার।

পুরোনো বছরের শেষ অঙ্ক শেষ।আজ থেকে শুরু নতুন বছরের প্রথম দৃশ্য — ১৪৩৩।থিয়েটার সাস্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভ ...
13/04/2026

পুরোনো বছরের শেষ অঙ্ক শেষ।
আজ থেকে শুরু নতুন বছরের প্রথম দৃশ্য — ১৪৩৩।
থিয়েটার সাস্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভ নববর্ষ 🌼🎭
নতুন সূর্যের আলোয় ভরে উঠুক আমাদের মঞ্চ, নতুন গল্প, নতুন অভিনয়, নতুন দর্শকের হৃদয়।
এসো হে বৈশাখ, এসো এসো!

"চৈত্রের শেষ বেলায় পুরোনো বছরের সব ধুলো-ময়লা, দুঃখ-গ্লানি ঝেড়ে ফেলে নতুন আলোয় পা রাখার প্রস্তুতি নিচ্ছি।থিয়েটার সাস্টের ...
13/04/2026

"চৈত্রের শেষ বেলায় পুরোনো বছরের সব ধুলো-ময়লা, দুঃখ-গ্লানি ঝেড়ে ফেলে নতুন আলোয় পা রাখার প্রস্তুতি নিচ্ছি।
থিয়েটার সাস্টের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ চৈত্র সংক্রান্তি 🌾
আসছে কাল পহেলা বৈশাখ — নতুন বছরের নতুন গল্প, নতুন মঞ্চ, নতুন অভিনয়ের অপেক্ষায়!

🎭 Happy World Theatre Day!From the heart of Theatre SUST, we extend warm greetings to theatre artists, makers, audiences...
27/03/2026

🎭 Happy World Theatre Day!
From the heart of Theatre SUST, we extend warm greetings to theatre artists, makers, audiences, and lovers across the globe on this special day — 27th March.
Theatre is far more than lights, stages, and applause. It is a powerful space for connection, reflection, and imagination. In a world growing more divided, controlling, and violent, we believe theatre must not become mere commercial entertainment or a dusty preserver of tradition. Instead, it should connect people, communities, and cultures — and courageously question where we are heading.
As Willem Dafoe beautifully reminds us this year:
“Great theatre challenges how we think and encourages us to imagine what we aspire to.”
May the stage remain alive, stories continue to be told, questions keep rising, and the culture of peace spread through the magic of theatre.
Happy World Theatre Day 2026

পঁচিশে মার্চের কালরাত্রি পেরিয়ে ছাব্বিশে মার্চ এসেছিল সূর্যোদয়ের মতো। সেই সূর্যের আলোয় আজও আমরা বেঁচে আছি। থিয়েটার সাস্ট...
25/03/2026

পঁচিশে মার্চের কালরাত্রি পেরিয়ে
ছাব্বিশে মার্চ এসেছিল সূর্যোদয়ের মতো।

সেই সূর্যের আলোয় আজও আমরা বেঁচে আছি।

থিয়েটার সাস্টের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে
সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

তোমাদের স্বপ্ন আমরা বয়ে নিয়ে চলবো। ❤️🇧🇩

থিয়েটার সাস্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা 🌙✨ঈদ আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ, শান্...
20/03/2026

থিয়েটার সাস্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা 🌙✨
ঈদ আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি আর ভালোবাসা।
মঞ্চের আলোয় যেমন আমরা গল্প বলি, তেমনি এই ঈদে ছড়িয়ে পড়ুক মানবতার আলো সবার মাঝে।

ঈদ মোবারক! 💛

01/03/2026

২৮ শে ফেব্রুয়ারি , ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার, শাবিপ্রবি'র অন্যতম নাট্যসংগঠন "থিয়েটার সাস্ট" ইফতার মাহফিল শেষে "২৪ তম কার্যনির্বাহী" পরিষদের বর্ধিত অংশ ঘোষণা করে।

২৪ তম কার্যনির্বাহী পরিষদের বর্ধিত অংশের সদস্যরা হলেন –

সহ-দপ্তর সম্পাদকঃ
মো: জাহিদ হাসান রনি (ENG 2024-25)

সহ-প্রচার সম্পাদকঃ
অমিত সরকার দীপ্ত (GEB 2024-25)

সহ-আলোক সম্পাদকঃ
সোহরাব রোস্তম (PHY 2024-25)

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেশাবিপ্রবি শহীদ মিনারে থিয়েটার সাস্টের  শ্রদ্ধাঞ্জলি।
21/02/2026

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
শাবিপ্রবি শহীদ মিনারে থিয়েটার সাস্টের শ্রদ্ধাঞ্জলি।

আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি-আমি কি ভুলিতে পারি রক্তের দামে কেনা ভাষা—আমার অহংকার, আমার বাংলা। সকল ভাষা শহ...
20/02/2026

আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি-
আমি কি ভুলিতে পারি

রক্তের দামে কেনা ভাষা—আমার অহংকার, আমার বাংলা। সকল ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ।

বছর ঘুরে আবারো এলো মাহে রমজান।  আত্মপরিশুদ্ধি এবং ইবাদতের মাধ্যমে অতিবাহিত হবে এই  পবিত্র মাস। সকলের জীবনে মাহে রমজান নি...
18/02/2026

বছর ঘুরে আবারো এলো মাহে রমজান। আত্মপরিশুদ্ধি এবং ইবাদতের মাধ্যমে অতিবাহিত হবে এই পবিত্র মাস। সকলের জীবনে মাহে রমজান নিয়ে আসুক অনাবিল শান্তি এবং সৌহার্দ। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে সকলের জীবন আলোকিত হোক এই পবিত্র মাসে।

Address

Shahjalal University Of Science & Technology
Sylhet
3114

Alerts

Be the first to know and let us send you an email when Theatre SUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Theatre SUST:

Share