KISWO Barohal

KISWO Barohal All News of 'Kunagram Ideal Social Welfare Organizatin', Barohal & Others

এই Page কোনাগ্রাম আদর্শ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত। এতে সংস্থার নিজস্ব খবর, বারহালের খবর, খেলার খবর সহ সকল গুরুত্বপুর্ন খবরের পাশাপাশি বিভিন্ন উপকারী টিপস্ পোস্ট করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ-২০২৬ইংকোনাগ্রাম আদর্শ সমাজ কল্যাণ সংস্থা, বারহাল, জকিগঞ্জ , সিলেট কর্তৃক গ্রামের আর্থিক অসচ্ছল পরিবা...
06/03/2026

খাদ্য সামগ্রী বিতরণ-২০২৬ইং
কোনাগ্রাম আদর্শ সমাজ কল্যাণ সংস্থা, বারহাল, জকিগঞ্জ , সিলেট কর্তৃক গ্রামের আর্থিক অসচ্ছল পরিবারের কাছে পবিত্র মাহে রমজানের উপহারস্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার গ্রহীতাদের সামাজিক সম্মান বিবেচনা করে সংস্থার দায়িত্বশীল ও সদস্যবৃন্দ রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌছে দেন।
কৃতজ্ঞতা জানাই, যাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে এমন একটি মহত উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এছাড়াও ধন্যবাদ জানাই সকল দায়িত্বশীল ও সদস্যদের কে। যাদের অক্লান্ত পরিশ্রমে অসহায় মানুষের মুখে কিছুটা হাসি ফুটানো সম্ভব হয়েছে।
মহান আল্লাহ যেন সবাইকে উত্তম প্রতিদান প্রদান করেন। আমিন

আলহামদুলিল্লাহ!  অদ্য ১লা অক্টোবর ২০২৫ ইংরেজি, রোজ- বুধবার "কোনাগ্রাম আদর্শ সমাজ কল্যাণ সংস্থার" উদ্দোগে, কোনাগ্রাম চক ন...
03/10/2025

আলহামদুলিল্লাহ! অদ্য ১লা অক্টোবর ২০২৫ ইংরেজি, রোজ- বুধবার "কোনাগ্রাম আদর্শ সমাজ কল্যাণ সংস্থার" উদ্দোগে, কোনাগ্রাম চক নওয়াগ্রাম হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা ও হাফিজিয়া টাইটেল মাদ্রাসার এতিম ছাত্র ছাত্রীদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী খাতা কলম বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা শিহাব উদ্দিন সাহেব, সংস্থার সভাপতি রাজু আহমদ, সাধারণ সম্পাদক রাহি শিকদার ও সদস্য ইয়াসিন আহমদ এবং অত্র মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ। ধন্যবাদ জানাই সংস্থার সকল উপদেষ্টা মন্ডলীবৃন্দ, স্থায়ী পরিষদের সদস্যবৃন্দ ও সংস্থার সকল সদস্যবৃন্দ কে আমাদেরকে সবসময় সার্বিকভাবে সহযোগিতার জন্য। আল্লাহতায়ালা আমাদের সবাইকে যেন এইসব ভালো কাজ সবসময় করার তৌফিক দান করেন এই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন সবসময় 🤲🏻❤️

👇 কোনাগ্রাম আদর্শ সমাজ কল্যাণ সংস্থা 👇

পবিত্র মাহে রমজান উপলক্ষে কোনাগ্রাম আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গ্রামের আর্থিকভাবে অসচ্ছল পরিবার গুলোর মধ্যে খাদ্য...
17/03/2025

পবিত্র মাহে রমজান উপলক্ষে কোনাগ্রাম আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গ্রামের আর্থিকভাবে অসচ্ছল পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ সুবিধাভোগী প্রত্যেক পরিবারের সামাজিক সম্মানের কথা বিবেচনা করে সংস্থার সদস্যগণ রাতের অন্ধকারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা সংস্থার সর্বস্তরের সদস্যগণের প্রতি। আরো কৃতজ্ঞতা সম্মানিত উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, প্রবাসী সদস্য ও স্থায়ী পরিষদের সকল সদস্যদের প্রতি।
মহান আল্লাহ যেন সকলের মেহনত ও দানকে কবুল করে নেন ও উত্তম প্রতিদান দেন।
১৬ মার্চ ২০২৫ ইং

21/02/2024

গোয়াল ভাইয়ের কারসাজিতে জল হল আজ দুধ
কর্জ গেছে নির্বাসনে রাজ্য চালায় সুদ।

মিথ্যাবাদী সম্মানি আজ সত্য কথায় দোষ
সাহেব বাবু জাবর কাটে কার্য চালায় ঘোষ।

শাশুড়ি আজ সাপের মত নকুল হল বউ
মৌমাছি আজ লাগে না আর মানুষ বানায় মৌ।

ব্যভি*চার আজ বড়ই সহজ কষ্টতর বিয়া
জামাই বউ আজ তিক্ত লাগে মিষ্টি পরকীয়া।

খবর কাগজ পায় না খবর আকাশ পাতাল ঘেঁটে
বাধ্য হয়ে খবর লেখে কার বাবু কার পেটে।

বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই
ছেলের ঘরে পীরের ছবি বাপের জায়গা নাই।

চিকিৎসক আজ চিকিৎসাতে দিচ্ছে মনোযোগ
সুস্থ দেহে মেশিন দিয়ে খুঁজছে নানা রোগ।

মান বাঁচাতে মা করে তার নবজাতক খু*ন
মানুষ হয়ে হ*ত্যা করে মানবজাতির ভ্রূণ।

নগ্নরা আজ সেলিব্রেটি ভদ্ররা আজ চুপ
এই আমাদের কালের চিত্র এই সমাজের রূপ।

(সংগ্রহিত)

অতি উল্লাসিত হইও না।এক রাজা একটি কুকুরকে সংগে নিয়ে নৌকা ভ্রমণ করেছিলেন। সেই নৌকায় অন্যান্য এক দার্শণিকও ছিলেন। কুকুরটা অ...
27/02/2023

অতি উল্লাসিত হইও না।

এক রাজা একটি কুকুরকে সংগে নিয়ে নৌকা ভ্রমণ করেছিলেন। সেই নৌকায় অন্যান্য এক দার্শণিকও ছিলেন। কুকুরটা অস্থির হচ্ছিল এবং লাফালাফি করছিলো।

নৌকার মাঝি মন খারাপ করে ভাবছিলো যে, এমন
চলতে থাকলে নৌকার যাত্রীদের নিয়ে ডুবে যাবে।
কিন্তু কুকুর তার স্বভাবজাত প্রকৃতির কারণে কিছুতেই
থামছিলনা

এই রকম পরিস্থিতি দেখে, রাজাও রাগ করছিলেন কিন্তু কুকুরকে শান্ত করার জন্য কোনও উপায় তিনি খুঁজে পাচ্ছিলে না।

নৌকাতে বসে দার্শণিক আর থাকতে পারলেন না।
তিনি রাজার কাছে গিয়ে বললেন, "রাজা মসাই,যদি
আপনি অনুমতি দেন, আমি এই কুকুরটিকে একটি বিড়াল করে দিতে পারি "।

রাজা অনুমতি দিলেন "।

দার্শণিক দুই জন যাত্রীর সাহায্য নিয়ে কুকুরটিকে
নদীতে ফেলে দিলেন। কুকুরটি হাসফাস করতে করতে
ভাসমান নৌকা ধরার চেষ্টা করতে লাগলো।

সে এখন তার জীবনের মৃল্য অনুভব করছিলো।

কিছুক্ষন পর দার্শণিক তাকে নৌকায় টেনে তুলে নিলেন

তারপর কুকুরটি গোপনে একটি কোণায় গিয়ে চুপ করে বসে রইলো।

নৌকার অন্যান্য যাত্রীদের মত রাজাও সেই কুকুরের আচরণ দেখে প্রচন্ড অবাক হলেন।

এবং রাজা দার্শণিককে জিজ্ঞেস করলেন :*এটি কেন
এখন একটি পোষা ছাগলের মত বসে আছে?*:

দার্শণিক বলেন যতক্ষন পর্যন্ত নিজে সমস্যায় না পড়ে
ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি নায়।

এই কুকুর যখন জ্বলের ক্ষমতা ও নৌকার উপযোগিতা
এবং নিজের ক্ষমতার সীমাবন্ধতা বুঝতে পারলো তখনই চুপ করে বসে গেলো।

আমরা মানুষরাই ঠিক এ রকম নিজেদের অহংকার ও
দাম্ভিকতায় আমরা অন্যদের জীবন অতিস্টি করি।
যখন। নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবন্ধতা
বুঝতে পারি, তখনই আমরা চুপসে যাই! তার আগে নয়।
সংগৃহীত

26/11/2021

ভূমিকম্প যে সময়টাতে হলো, প্রায় সারাদেশেই ফজরের জামা'আতের কমন একটা সময় ছিলো।

কেউ আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল। কেউ জামা'আতে ছিল, কেউ সালাতের তিলাওয়াতে ছিল, কেউ রুকুতে ছিল, কেউ রব্বে কারীমের কুদরতি কদমে সিজদায় নত ছিল।
আবার কেউ রব্বের হুকুমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কম্বলের উষ্ণতাকে গ্রহণ করেছিল,
কেউ গোসল ফরজ নিয়ে গভীর ঘুমে মগ্ন ছিলো, কেউবা তখনো প্রেমিকার সাথে প্রেমালাপে মত্ত।আবার কেউ সজাগ ছিলো জীবন জীবিকার তাগিতে; আজান শুনেছিল কিন্তু সালাত আদায় করার এতটুকু প্রয়োজনবোধ করেনি।
এই জনপদের অধিকাংশই তখন আল্লাহর অবাধ্যতায় ছিলো।
কেননা নামাজের ফরজিয়াত এসে যাওয়ার পর সেটা আদায় না করার চেয়ে অবাধ্যতা আর নেই।
আয়াতের ইঙ্গিতটা কি ঠিক এখানেই?
أَفَأَمِنَ أَهْلُ ٱلْقُرَىٰٓ أَن يَأْتِيَهُم بَأْسُنَا بَيَٰتًا وَهُمْ نَآئِمُونَ
-এখনও কি এই জনপদের অধিবাসীরা এ ব্যাপারে নিশ্চিন্ত যে, আমার আযাব তাদের উপর রাতের বেলায় এসে পড়বে অথচ তখন তারা থাকবে ঘুমে অচেতন।[আ'রাফ:৯৭]

এই হালকা আঁধার আর কুয়াশাচ্ছন্ন ভোরেই যদি চুরমার হতো সাজানো এই শহর?
কেউ চলে যেতো নাফসুল মুত্বমাইন্নাহ্ হয়ে,
কারোর সমাপ্তি হতো অবাধ্যতায়।
যদি চুরমার হতো? তাহলে এতক্ষণে আমার কি অবস্থা হতো?
আত্মা গুলো আনন্দে থাকতো নাকি চিৎকার-হাহাকারে?
ধরে নিতে পারি,
রব্বের দিকে ফিরে আসার আরো একটা চরম সুযোগ পেলাম।

সংগৃহীত

12/11/2021

"ইউনিয়ন নির্বাচন ও কিছু কথা"

# একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বার এর মাসিক বেতন কত?

# স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ০৯/০৮/২০১৭ খ্রি: তারিখের আদেশ মতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের সম্মানীভাতা নিম্নরুপ নির্ধারণ করা হয়েছে।

# সদস্য (মেম্বার) পাবেন: সরকারি অংশ ৩৬০০ এবং ইউপি অংশ ৪৪০০ সহ সর্বমোট ৮,০০০/- টাকা।

# চেয়ারম্যান পাবেন: সরকারি অংশ ৪৫০০ এবং ইউপি অংশ ৫৫০০ সহ সর্বমোট ১০,০০০/- টাকা।

# সুতরাং একজন ইউনিয়ন চেয়ারম্যান ৫ বছরে মোট বেতন পাবেন ৬ লক্ষ টাকা এবং একজন ওয়ার্ড মেম্বার ৪ লক্ষ ৮০ হাজার টাকা মাত্র।

# উল্লেখ্য যে, একজন চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন নির্বাচন করতে গিয়ে ৪০-৬০ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করে থাকেন। কারণ অধিকাংশ ভোটারদের মনের কথা হলো, যে প্রার্থী আমাকে বেশি টাকা দিবে আমি তাকেই ভোট প্রদান করবো।

# এখন কথা হলো একজন চেয়ারম্যান ৫ বছরে বেতন পাবেন ৬ লক্ষ টাকা, আর নির্ভরযোগ্য তথ্য মতে নির্বাচনে ব্যয় হয় ৫০ লক্ষ টাকা। তাহলে বাকি ৪৪ লক্ষ টাকা কোথায় পাবে? চিন্তা করুন!

# তাই যে আমাকে বেশি টাকা দিতে পারবে অথবা বেশি চা, পান ইত্যাদি খাওয়াতে পারবে আমি তাকে ভোট দিবো এই চিন্তা ভাবনা বাদ দিন। চিন্তা করুন এবার আমি তাকেই ভোট দিবো যে জনগণের সেবা করার জন্য রাজনীতি করে সৎ এবং যোগ্য। নির্বাচন পরবর্তী পাঁচ বছর শতভাগ সেবা মানুষের দ্বারে পৌছে দিবে।

# তাই এবারের স্লোগান হোক, ভোটের বিনিময়ে কারো কাছ থেকে টাকা বা অন্য কিছু নয়, আমি ভোট পরবর্তী পাঁচ বছর শতভাগ সেবা চাই।

#"আপনি হবেন যেমন, আপনার শাসক ও হবে তেমন "
আপনি যদি দুর্নীতিবাজ হন তাহলে আপনার শাসক ও হবে দুর্নীতিবাজ, এখন সিদ্ধান্ত আপনার হাতে।

সংগ্রহীত

আলহামদুলিল্লাহ!কোনাগ্রাম আদর্শ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সুলেমান আহমদ ও সদস্য শিব্বির আহমদ নিরাপদে ইতালিতে প...
05/06/2021

আলহামদুলিল্লাহ!
কোনাগ্রাম আদর্শ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সুলেমান আহমদ ও সদস্য শিব্বির আহমদ নিরাপদে ইতালিতে পৌছেছেন।
দুজনের জন্য রইলো শুভকামনা ও অফুরন্ত ভালবাসা। দুজনের প্রবাসের দিনগুলো হোক স্বপ্নিল ও শান্তির।

Address

Barohal, Zakigonj
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when KISWO Barohal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to KISWO Barohal:

Share