15/03/2026
নরমাল ডে হলে আজকের প্রথম পোস্টটাই যেত ভালভার্দেকে নিয়ে৷ কিন্তু এলচে ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে টক অফ দ্যা টাউন "একাডেমি ট্যালেন্টস"। ছয় ছয়জন লা-ফ্যাব্রিকানকে একই ম্যাচে নামালেন আরবেলোয়া। রিয়াল মাদ্রিদের ইতিহাসে বিরল, এজন্যই এক্সাইটমেন্টটা বেশি।
আর এদের মধ্যে কাল সবচেয়ে বেশি নজর কেড়েছেন সম্ভবত দিয়েগো আগুয়াডো। হালকা লিকলিকে গড়নের এই লেফট ফুটেড সেন্টারব্যাকের ৩০ মিনিটের ক্যামিওতে মুগ্ধ পুরো ফুটবল দুনিয়া। সিজন শেষে আলাবা ক্লাব ছাড়ছেন সিউরলি, আর আলাবার জায়গায় লেফট ফুটেড সিবি হিসেবে ভালো অপশন হতে পারেন এই আগুয়াডো। নিজের প্রথম লীগ ম্যাচেই সে কথার জানান দিয়েছেন এই স্পেনিয়ার্ড।
৩০ মিনিটের ক্যামিওতে দুই দুইটা গোল স্কোরিং অপরচুনিটি ব্লক করেছেন। দুইটা ট্যাকেলেই ছিলো লাস্ট ম্যান ট্যাকেল, পিচ পারফেক্ট এককথায়। এর মধ্যে ২ টা ডুয়েল জিতেছেন, ৩ টা রিকভারি মেইক করেছেন। গতবারও কোপা দেল রে তে দেখেছিলাম আগুয়াডোকে, আর আজ লা-লিগায় ডেবিউ হলো।
মাঝে বিস্তর একটা সময় কেটে গিয়েছে, আগের চেয়ে বেশ ইম্প্রুভড মনে হলো। বয়স কম, ইমপ্রুভমেন্টের জায়গা অবশ্যই আছে। ধীরে ধীরে ভবিষ্যতের জন্য তৈরি করা হোক এদের।