Baatighar Sylhet

Baatighar Sylhet Baatighar started its journey on 17th June 2005 in Chittagong City. In 2017 Baatighar starts a branch in Dhaka city and 2019 in Sylhet.
(852)

উর্দুওয়ালিউর্দু গল্প সংকলনভাষান্তর - জ্যোতির্ময় নন্দী বিক্রয় মূল্য - ১৬০ টাকাউর্দু সাহিত্যের জনপ্রিয় মাধ্যম হচ্ছে গল্প...
24/08/2026

উর্দুওয়ালি
উর্দু গল্প সংকলন
ভাষান্তর - জ্যোতির্ময় নন্দী
বিক্রয় মূল্য - ১৬০ টাকা

উর্দু সাহিত্যের জনপ্রিয় মাধ্যম হচ্ছে গল্প। এই গল্পের বাগানে নারী গল্পকারদের দুর্দান্ত দাপট অনেক সময় ধরে চলে আসছে। সেই ধরনের কয়েকজন গল্পকারের গল্প নিয়ে এই বইটি। গল্পগুলো অনুবাদ করেছেন এই জনপদের তুখোড় অনুবাদক জ্যোতির্ময় নন্দী । তার অনুবাদে ভাষার সৌকর্য ও জীবনের অনুকম্পাগুলো ফুটে ওঠে। গল্পে সময়ের টানাটানি, যুদ্ধ, দেশভাগ, মানবিক সমাজের নানান মনস্তত্ব লক্ষণীয়। গল্প নির্বাচনেও অনুবাদকের মুন্সিয়ানা প্রকাশ পায় । অনেকেই এই গল্পগুলো বিভিন্নভাবে পড়ে থাকবেন। তারপরও পুনর্বার পড়া যায়। এই গল্পগুলোর বিশেষত্ব হচ্ছে অনুবাদ সাবলীল।

নীল শাওনঅভিনন্দন সরকারবিক্রয় মূল্য - ৪৫০ টাকা..ঠিক যখন গাড়ির দরজা খুলে নীল চালকের আসনে বসতে যাবে তখনই মনের সমস্ত জোরটুক...
24/08/2026

নীল শাওন
অভিনন্দন সরকার
বিক্রয় মূল্য - ৪৫০ টাকা
..ঠিক যখন গাড়ির দরজা খুলে নীল চালকের আসনে বসতে যাবে তখনই মনের সমস্ত জোরটুকু একত্র করে প্রায় চিৎকার করে উঠেছে শাওন, 'নী ই ল!' একটু ঝুঁকে থাকা অবস্থা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ঘুরে তাকাল নীল। তার থেকে ঠিক দশ হাত দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখছে অবাক চোখে।
সেই মুহূর্তে অনেক কিছু হওয়ার কথা ছিল। যদিও কিছুই হল না। ভায়োলিন বেজে উঠল না কোথাও, আর্ক শটে দু-জনকে ঘিরে ক্যামেরা ঘুরল না একবারও, ধূলিঝড় উঠল না পথে, এই পোড়া শহরে উড়ল না রাশি রাশি ম্যাপল পাতা।
শুধু অবাক চোখে তাকিয়ে থাকা যিশু খ্রিস্ট-র মতো দেখতে লোকটার ডান হাতের কনুই-এর কিছুটা ওপরের দিকে, লিনেন জামার ভাঁজে শাওনের মনের কয়েকটা টুকরো ধুলোবালির মতো জড়িয়ে গেল...

উপমহাদেশআল মাহমুদবিক্রয় মূল্য - ৩২০ টাকা
24/08/2026

উপমহাদেশ
আল মাহমুদ
বিক্রয় মূল্য - ৩২০ টাকা

ঝিনুক নীরবে সহোমোশতাক আহমদবিক্রয় মূল্য - ৫৬০টাকাব্লার্ব ১ ‘হা সুখী মানুষ, তোমরাই শুধু জানলে না / অসুখ কত ভালো / কতো চির...
24/08/2026

ঝিনুক নীরবে সহো
মোশতাক আহমদ
বিক্রয় মূল্য - ৫৬০টাকা

ব্লার্ব ১ ‘হা সুখী মানুষ, তোমরাই শুধু জানলে না / অসুখ কত ভালো / কতো চিরহরিৎ বৃক্ষের মতো শ্যামল / কত পরোপকার / কত সুন্দর এমন উচ্চারণ কেবল একজন কবিই করতে পারেন, যিনি খুব অল্প বয়সে অসুখের যন্ত্রণায় বুঁদ হয়েছিলেন; রাহাত খানের ভাষায় ‘একটুখানি আয়ুষ্মতী ঘুম চেয়েছিলেন’। অকাল মৃত্যুর পূর্বে আবুল হাসানের বিনিদ্র রাত্রিগুলো এভাবেই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছিল। তারপর সেই কালঘুম তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিল, নিয়ে গেল লোকচক্ষুর আড়ালেÑরয়ে গেল শুধু থোকা থোকা দুঃখের মতো অসামান্য টলটলে সব কবিতা এবং সতীর্থদের বেদনামাখানো স্মৃতি এবং একখানি সুরাইয়া খানম মিথ। হয়তো এতটুকু অনেকেই জানেন। ঔৎসুক্যও কম নয় আরও গভীরে যাবার, আরও বিস্তারিত জানার। সেই ঔৎসুক্য একদিন উঁকি দিয়েছিল আরেক কবির মনে। তারপর আবুল হাসান নামের এক দুঃখদীর্ণ জীবনের আখ্যান রচিত হয় ‘ঝিনুক নীরবে সহো’ শব্দবন্ধের আঙিনায়। এই আখ্যানে আমরা জানতে পারি অসুস্থ অবস্থায় কবির পূর্ব বার্লিনের জীবনের একটা অকথিত জগতের উন্মোচনসহ জীবনের নানা পর্বের ঘটনা, যে-জীবন স্পর্শ করেছে বাঙালি জীবনের গুরুত্বপূর্ণ বছরগুলোর সাহিত্যিক ও রাজনৈতিক বিস্তার। মোশতাক আহমদ একজন কবি হয়ে খুঁজে ফিরেছেন তাঁর প্রিয় কবির জীবনগাথা। হয়তো এই একই জীবনালেখ্যের ভেতরে সঞ্চারিত হয়েছে লেখকের জীবনেরও অনেক গোপন দীর্ঘশ্বাস।
জিললুর রহমান

সিলেটে নজরুলনৃপেন্দ্রলাল দাশবিক্রয় মূল্য - ২০০ টাকাকাজী নজরুল ইসলামের সিলেট ভ্রমণের এক নির্ভরযোগ্য বই, 'সিলেটে নজরুল'। ...
24/08/2026

সিলেটে নজরুল
নৃপেন্দ্রলাল দাশ
বিক্রয় মূল্য - ২০০ টাকা

কাজী নজরুল ইসলামের সিলেট ভ্রমণের এক নির্ভরযোগ্য বই, 'সিলেটে নজরুল'। এখানে মননের সঙ্গে এসে মিলেছে সত্যসিদ্ধ তথ্যাবলি, আন্তরিক শ্রম ও নিষ্ঠার সঙ্গে যুক্ত হয়েছে সতন্ত্রবাচ্য গদ্যশৈলীর আভা।
দীর্ঘদিন ধরে উপাত্ত সংগৃহিত হয়েছে নানা উৎস থেকে। অনেক ভ্রান্তি বিলাস দূর করেছে বিবুধান লেখকের অন্বেষণ।
নজরুল পাঠের মৌল আয়তন আতত হয়েছে এই বইয়ের পৃষ্টার প্রসন্ন প্রজ্ঞায়।
জিজ্ঞাসু পাঠকের কাছে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াবে এই বই। এতে কোন সন্দেহ নেই।
জাতীয় কবির সিলেট পরিভ্রমণের শতবর্ষপূর্তির প্রাক্কালে প্রকাশিত হওয়ায় অনেকের বহু জিজ্ঞাসার উত্তর খুঁজে পাওয়া যাবে এই অপরিহার্য মেধাবী নির্মাণের বইতে।

পাওলো হোয়েলহো তাঁর ইলেভেন মিনিটস উপন্যাসে একজন ব্রাজিলীয় নারীর পতিতাবৃত্তির কাহিনি তুলে ধরেছেন। তাঁর উদ্দেশ্য ছিল এই কাহ...
24/08/2026

পাওলো হোয়েলহো তাঁর ইলেভেন মিনিটস উপন্যাসে একজন ব্রাজিলীয় নারীর পতিতাবৃত্তির কাহিনি তুলে ধরেছেন। তাঁর উদ্দেশ্য ছিল এই কাহিনির মধ্য দিয়ে যৌনতার কালিমালিপ্ত রূপকে অস্বীকার করা ও তার পবিত্র স্বরূপ তুলে ধরা। সবশেষে তিনি প্রতিষ্ঠা করেছেন যৌনবোধের ওপর প্রেমচেতনার জয়। যৌনতার যে আধ্যাত্মিক দিক আছে, সে-ব্যাপারে পাঠকদের সচেতন করে তোলার চেষ্টা করেছেন তিনি।

বই পরিচিত—
ইলেভেন মিনিটস
পাওলো কোয়েলহো, জ্যোতির্ময় নন্দী (অনুবাদক)
মুদ্রিত মূল্য ৫০০ টাকা
২০% ছাড়ে মূল্য ৪০০ টাকা
বইটি অর্ডার করতে পারেন এই লিংকে https://baatighar.com/r/RtZ

আমেরিকান প্রকাশনা সংস্থা হারপার কলিন্স থেকে আসা একটা চিঠির কথা মনে পড়ছে, যেখানে বলা হয়েছিল, ‘দ্য আলকেমিস্ট পড়া মানে খুব ভোরে জেগে উঠে সূর্যোদয় দেখা, বাকি পৃথিবী যখন ঘুমিয়ে।’ আমি তখন লেখক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্যে লড়তে লড়তে নিজের পথ কোনোমতে আঁকড়ে আছি, যদিও সব অদৃশ্য স্বর আমাকে ক্রমাগত বলে চলেছে, ‘অসম্ভব, সে অসম্ভব ...!’ কিন্তু একটু একটু করে আমার স্বপ্ন সত্যে পরিণত হচ্ছিল। শুধু আমেরিকাতেই বইটা লাখ লাখ কপি বিক্রি হচ্ছিল। ব্রাজিলের এক সাংবাদিক আমাকে ফোন করে জানালেন, আলকেমিস্ট পড়া অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের ছবি তোলা হয়েছে। আমি যখন তুরস্কে, ভ্যানিটি ফেয়ার সাময়িকী খুলে দেখলাম, জুলিয়া রবার্টস বলছেন, বইটা তাঁর ভীষণ ভালো লেগেছে। মিয়ামির এক রা¯ত্মায় একদিন একা হাঁটতে হাঁটতে শুনলাম, একটা মেয়ে তার মাকে বলছে, ‘আলকেমিস্ট বইটা তুমি অবশ্যই পড়বে!’

বই পরিচিত—
দ্য আলকেমিস্ট
পাওলো কোয়েলহো, জ্যোতির্ময় নন্দী (অনুবাদক)
মুদ্রিত মূল্য ৪০০ টাকা
২০% ছাড়ে মূল্য ৩২০ টাকা
বইটি অর্ডার করতে পারেন এই লিংকে https://baatighar.com/r/Ogb

ফোনে অর্ডার করুন 01737317841

খন্দকার স্বনন শাহরিয়ারজন্মদিনের শুভেচ্ছাবাংলার বিস্মৃতপ্রায় ইতিহাসের সংক্ষিপ্ত অথচ সমৃদ্ধ বিবরণ ‘প্রাচীন যুগের বাংলা : গ...
24/08/2026

খন্দকার স্বনন শাহরিয়ার
জন্মদিনের শুভেচ্ছা

বাংলার বিস্মৃতপ্রায় ইতিহাসের সংক্ষিপ্ত অথচ সমৃদ্ধ বিবরণ ‘প্রাচীন যুগের বাংলা : গঙ্গারাজ্য থেকে গৌড়’। পলিমাটির স্তূপ, ভগ্ন দালান আর আমাদের আপন অনিচ্ছা-অনাগ্রহের তলায় চাপা পড়ে আছে বাংলার কুড়ি হাজার বছরের সভ্যতার ক্রমবিবর্তনের গল্প। নানা নির্ভরযোগ্য উৎস থেকে সে গল্পের অংশগুলোকে যোগাড় করে, দুর্বোধ্য ভাষা আর পরস্পরবিরোধী তথ্যের জট ছাড়িয়ে লেখক এক মলাটের ভেতর সাজিয়েছেন। পাঠক চলুন, ঘুরে আসা যাক সময়ের কুয়াশায় ঢাকা বিন্দুসার-অশোক-গোপাল-বল্লাল সেনের ধূসর জগৎ থেকে।

বই পরিচিত—
প্রাচীন যুগের বাংলা : গঙ্গারাজ্য থেকে গৌড়
খন্দকার স্বনন শাহরিয়ার
মুদ্রিত মূল্য ৩২০ টাকা
২০% ছাড়ে মূল্য ২৫৬ টাকা
বইটি অর্ডার করতে পারেন এই লিংকে https://baatighar.com/r/qLe

বাংলার মধ্যযুগের ইতিহাসের সরস বিবরণ, মধ্যযুগের বাংলা : বখতিয়ার খলজি থেকে সিরাজ-উদ-দৌলা। রাজনৈতিক ও সাম্প্রদায়িক পক্ষপাত এড়িয়ে লেখক তুলে এনেছেন মধ্যযুগের শাসকদের উত্থান-পতনের আখ্যান। বাঙালি পাঠক মধ্যযুগের এই শাসকদের চেনেন, কিন্তু পুরোপুরি জানেন না। এই বইতে উঠে এসেছে তাঁদের জীবনের অজানা নানা দিক—তাঁদের আকাঙ্ক্ষা, সাহস, বীরত্ব, দুর্ভাগ্য, এমনকি বিশ্বাসঘাতকতার গল্পও। পাঠক, গৌড়-বঙ্গ-সমতটের পথে ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রায় আপনাকে স্বাগত।

বই পরিচিত—
মধ্যযুগের বাংলা : বখতিয়ার খলজি থেকে সিরাজ-উদ-দৌলা
খন্দকার স্বনন শাহরিয়ার
মুদ্রিত মূল্য ৩৫০ টাকা
২০% ছাড়ে মূল্য ২৮০ টাকা
বইটি অর্ডার করতে পারেন এই লিংকে https://baatighar.com/r/lmy

ফোনে অর্ডার করুন 01737317841

১৯২৬ সালে সাইকেলে পৃথিবী পর্যটনে বেরিয়েছিলেন বিমল মুখার্জি (১৯০৩-১৯৮৭)। এর আগেই ১৯২১-২৬ সালে সাইকেলে ভারত ভ্রমণ শেষ করেছ...
23/08/2026

১৯২৬ সালে সাইকেলে পৃথিবী পর্যটনে বেরিয়েছিলেন বিমল মুখার্জি (১৯০৩-১৯৮৭)। এর আগেই ১৯২১-২৬ সালে সাইকেলে ভারত ভ্রমণ শেষ করেছেন। নামমাত্র অর্থ এবং অজানা জগতের প্রবল আকর্ষণ সম্বল করে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন বিমল মুখার্জি। আরব, ইরান, সিরিয়া, তুরস্ক, ব্রিটেন, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, গ্রিস, ইজিপ্ট, সুদান, ইতালি, সুইজারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ইকোয়েডর, পেরম্ন, হাওয়াই দ্বীপ, জাপান, চিন, হংকং, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ইত্যাদি দেশ ঘুরে ভারতে ফিরে আসেন ১৯৩৭ সালে। প্রথম ভারতীয় হিসাবে ভূ-পর্যটনের বিপুল ও বিচিত্র অভিজ্ঞতা বিমল মুখার্জি লিপিবদ্ধ করেছেন এই বইয়ে। লেখকের পুত্র সিদ্ধার্থ দাস মুখার্জি ও পুত্রবধূ অনুরাধা মুখার্জি জানিয়েছেন, এই বইটির যে অল্পসংখ্যক কপি ছাপা হয়েছিল, তা সম্পূর্ণ নিঃশেষিত। এখন আর পাওয়া যায় না। এঁদের সাগ্রহ সম্মতিতে 'দুচাকায় দুনিয়া' ১৯৯৫-৯৬এ ধারাবাহিকভাবে ‘ভ্রমণ’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নামমাত্র সম্পাদিত ও কিছুটা সংড়্গপ্তি আকারে। ভ্রমণ-অনুরাগী, অভিযানপ্রিয়, দূরাসক্ত বাঙালির জন্য বিমল মুখার্জির সাইকেলে দুঃসাহসিক বিশ্বভ্রমণের অভিজ্ঞতা পরিবেশন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। বইটিকে এককথায় বাঙালির জাতীয় সম্পদ বললে বোধহয় অত্যুক্তি হবে না।

বই পরিচিত—
দুচাকায় দুনিয়া
বিমল মুখার্জি, অমরেন্দ্র চক্রবর্তী (সম্পাদনা)
মুদ্রিত মূল্য ৬০০ টাকা
২০% ছাড়ে মূল্য ৪৮০ টাকা
বইটি অর্ডার করা যাবে এখানে https://baatighar.com/r/3k1

ফোনে অর্ডার করুন বাতিঘর হটলাইনে 01737317841

অ্যালিস ওয়াকারের 'দ্য কালার পার্পল' উপন্যাসের প্রথম পৃষ্ঠাই এমন ঝাকুনি দেয়, অনেক পাঠক শুরুতে এই চৌকাঠ ডিঙিয়ে বইয়ে ঢো...
23/08/2026

অ্যালিস ওয়াকারের 'দ্য কালার পার্পল' উপন্যাসের প্রথম পৃষ্ঠাই এমন ঝাকুনি দেয়, অনেক পাঠক শুরুতে এই চৌকাঠ ডিঙিয়ে বইয়ে ঢোকার সাহস করে উঠতে পারেন না; লেখক অ্যালিস ওয়াকারের মা-ও পারেননি । পিতৃমাতৃহীন কৃষ্ণাঙ্গ তরুণী সেলির গল্প এটি। সৎ বাবার হাতে পাশবিক নির্যাতনের শিকার সেলি চিঠি লেখে ঈশ্বরের কাছে। এভাবেই জন্ম নেয় বিশ শতকের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র ও আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের দুঃখ-দুর্দশার এই বাস্তব আলেখ্য।

বই পরিচিত—
দ্য কালার পার্পল
অ্যালিস ওয়াকার, মোস্তাক শরীফ (অনুবাদক)
মুদ্রিত মূল্য ৭০০ টাকা
২০% ছাড়ে মূল্য ৫৬০ টাকা
বইটি অর্ডার করতে পারেন এই লিংকে https://baatighar.com/r/DRi

ফোনে অর্ডার করুন 01737317841

মানুষের পান করার এবং পানীয়ের ইতিহাস বেশ তথ্য সমৃদ্ধ। প্রাচীন যুগের মানুষ কী পান করত তা বিচার করে সেই সময়ের সমাজ এবং সময় ...
23/08/2026

মানুষের পান করার এবং পানীয়ের ইতিহাস বেশ তথ্য সমৃদ্ধ। প্রাচীন যুগের মানুষ কী পান করত তা বিচার করে সেই সময়ের সমাজ এবং সময় নিয়ে একটা চমৎকার ধারণা পাওয়া যেতে পারে। বিভিন্ন পানীয় ভিন্ন ভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। কিছু পানীয় ইতিহাসে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছে। প্রতিটি পানীয়ের প্রভাব একটি নতুন উদ্ভাবনের সঙ্গে জড়িয়ে আছে, পরে যা সামাজিক এবং ঐতিহাসিক পরিবর্তনে একটি অনুঘটক হিসাবে কাজ করেছে। বিয়ার, ওয়াইন, অ্যালকোহল, কফি, চা এবং কোলা এই ছয়টি পানীয়ের গল্প বলতে বলতে এই বই পাঠককে নিয়ে যাবে ইতিহাসের দিকে।

বই পরিচিত—
ছয় গ্লাসে পৃথিবীর ইতিহাস
টম স্ট্যান্ডেজ, রিনভী তুষার (অনুবাদক)
মুদ্রিত মূল্য ৬০০ টাকা
২০% ছাড়ে মূল্য ৪৮০ টাকা
বইটি অর্ডার করা যাবে এখানে https://baatighar.com/r/M3t

ফোনে অর্ডার করুন 01737 317841

Address

Golden City Complex, 682 East ZindaBazar
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 21:30
Tuesday 10:00 - 21:30
Wednesday 10:00 - 21:30
Thursday 10:00 - 21:30
Friday 10:00 - 21:30
Saturday 10:00 - 21:30
Sunday 10:00 - 21:30

Telephone

+8801842304344

Alerts

Be the first to know and let us send you an email when Baatighar Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Baatighar Sylhet:

Shortcuts

Share