18/03/2026
অর্গানিক মেহেন্দি অবশ্যই ডিপ ফ্রিজ এ রাখবেন ! হ্যা ডিপ ফ্রিজ এ রাখলে মেহেন্দি টা বরফ হয়ে যাবে ! এবং বরফ হলে ই মেহেন্দি টা সবচেয়ে ভালো থাকবে !
কোনো রকম বাতাসের স্পর্শ ছারা যদি মেহেন্দি টা রাখেন তবে এর গুনগত মান অটুট থাকবে ! বাতাসের স্পর্শ ছারা কিভাবে রাখবেন ? জিপলক ব্যাগ ব্যাবহার করুন ! বা যে কেনো রকম প্লাস্টিক ব্যাগ ! ব্যাগ থেকে সব বাতাস বের করে মেহেন্দি টা রাখুন !
যেহেতু মেহেন্দি তে তেল থাকে এবং কোন টা বেশি মোটা না তাই এটা রুম টেমপারেচারে আনতে বেশি কিছু করতে হয় না ! ব্যবহার করার ৩০ মিনিট আগে বের করে রাখলে ই মেহেন্দি কোন স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে !
মেহেন্দি স্বাভাবিক তাপমাত্রায় আনার জন্য অতিরিক্ত কিছুই করার দরকার নেই !
কোনো ভাবে ই গরম পানি তে ভিজাবেন না এতে মেহেন্দি র গুনাগুন নষ্ট হবে !
যদি একান্তই তারাতারি স্বাভাবিক তাপমাত্রায় আনতে চান তবে ২ হাতের তালু তে রোল করুন !
যে মেহেন্দি র ঘনত্ব একটু বেশি সেই মেহেন্দি দ্রুত শুখিয়ে যায় ! সেক্ষেত্রে লেবুর রস আর চিনি র মিশ্রণ ব্যবহার করুন ! এতে মেহেন্দি বেশি সময় হাতে থাকবে আর গাঢ় রং পেতে সাহায্য করবে !
 মেহেন্দি শুখিয়ে আসলে একচামচ চিনি আর ১ চামচ লেবু র রস মিক্স করে একটি কটন বাড দিয়ে আস্তে আস্তে চেপে মেহেন্দি র ওপর দিন এতে মেহেন্দি দ্রুত হাত থেকে ঝরে পরবে না !
১০-১২ টি লবঙ্গ প্যান এ ভেজে যে ভাপ উঠবে ঐ ভাপ এ হাত সেঁক দিলে ভালো আর গাঢ় রং আসতে সাহায্য করে !
চিনি লেবু র মিশ্রণে একটু আঠালো ভাব হবে , যখন মেহেন্দি উঠাবেন তখন সরিষা তেল বা অলিভ অয়েল দিয়ে নিবেন তাহলে মেহেন্দি উঠাতে সুবিধা হবে !
নিজের কষ্টে উপার্জন করে যে জিনিস টা আপনি কিনেছেন তার সর্বোত্তোম ব্যবহার করার চেষ্টা করুন !
©collercted