Zoom Bangla Entertainment

Zoom Bangla Entertainment


অতিরিক্ত কোন কিছুই ভালো না সেটা আবার ও প্রমান মিললো 😡😡জন্মদিনের অনুষ্ঠানকে স্মৃতিময় করতে গিয়ে ইতিহাস হয়ে গেলো আমাদের স্ন...
04/01/2021

অতিরিক্ত কোন কিছুই ভালো না সেটা আবার ও প্রমান মিললো 😡😡

জন্মদিনের অনুষ্ঠানকে স্মৃতিময় করতে গিয়ে ইতিহাস হয়ে গেলো আমাদের স্নেহের ছোট ভাই রিয়াজের জীবন। বন্ধুদের ডিম মারার কারনে ডিমের খোসার আঘাতে তার চোখ সর্বোচ্চ ঝুঁকিতে এখন। চোখের অসহ্য যন্ত্রনায় দিশেহারা এখন সে। ডিম মেরে কারো জন্মদিন উদযাপন করার মতো ঘৃণিত এবং নিন্দনীয় কাজ আর কিছু হতে পারেনা। যারা এই কাজ করছে তারা হাজার চেষ্টা করলেও রিয়াজের চোখ ভালো করতে পারবেনা যদি আল্লাহ ভালো না করে। আমরা সকলে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি।

বিঃদ্রঃ অন্তত আজকের এই অনাকাঙ্ক্ষিত কাজ থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। কোন আনন্দ যদি কারো জীবনে হুমকি হয়ে দাঁড়ায় তাহলে সেই আনন্দ কে আমি মন থেকে ঘৃণা করি। রিয়াজের মতো এমন একটি মুহুর্ত যেনো কারো জীবনে না আসে। আল্লাহ সকলকে উত্তম জ্ঞান দান করুক এবং ভবিষ্যতে এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক।
#সংগ্রহিত।
নিজে সতর্ক হন এবং অপরকে করুন🙏

সবার কাছে দুয়ার দরখাস্ত।আমার প্রানপ্রিয় বন্ধু  #হামদান কুলাউড়া থেকে আসার পথে সন্ধা প্রায় ৭টা ৩০মিনিটের সময় ছকাপন বাজারের...
29/01/2020

সবার কাছে দুয়ার দরখাস্ত।
আমার প্রানপ্রিয় বন্ধু #হামদান

কুলাউড়া থেকে আসার পথে সন্ধা প্রায় ৭টা ৩০মিনিটের সময় ছকাপন বাজারের উওর পাশে বাইসাইকেল সাথে মটর সাইকেল মর্মান্তিক দুর্ঘটনার শিকার । বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে। আল্লাতা'লা যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন।
#আমিন

12/11/2019

হাজারো মানুষের আর্তনাদে ভারী ব্রাহ্মণবাড়িয়ার বাতাস!😭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৬, আহত অর্ধশতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে।

নিহত ১০ জন হলেন, হবিগঞ্জের ভোল্লার ইয়াছিন (১২), চাঁদপুরের হাজীগঞ্জের পশ্চিম রাবাজগাঁও মুজিবুল রহমান (৫৫), চুনারুরঘাটের তিরেরগাঁওয়ের সুজন আহমেদ (২৪), চাঁদপুরের উত্তর বালিয়ার ফারজানা (১৫)।মৌলভীবাজারের জাহেদা খাতুন (৩০), চাঁদপুরের কুসসুম বেগম (৩০), হবিগঞ্জের বানিয়াচংয়ের আল-আমিন (৩০), হবিগঞ্জের আনোয়ারপুরের আলী মোহাম্মদ ইউসুফ (৩২), হবিগঞ্জের বানিচংয়ের আদিবা (২) ও ব্রাহ্মণবাড়িয়া সদরের সোহামনি (৩)।

দুর্ঘটনাস্থলের কাছে বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ে খোলা অস্থায়ী ক্যাম্প থাকা ১০ জনের মরদেহের মধ্যে স্বজনদের কাছে চারটি হস্তান্তর করা হয়েছে।

তবে দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরও মরদেহ থাকতে পারে। উদ্ধারকাজ চলছে।

ইতিমধ্যে রেলওয়ে ও জেলা প্রশাসনের উদ্যোগে ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আখাউড়া থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদয়ন এক্সপ্রেসের মাঝ বরাবর দুটি বগি দুমড়ে-মুচড়ে রয়েছে। সেখানে কেউ আটকে পড়ে আছে কিনা, তা বোঝার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনাটি ঘটার সময় ট্রেন দুটি চলন্ত অবস্থায় ছিল। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রামের মধ্যে রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আল্লাহ নিহত সবাইকে জান্নাত নসিব করুক এবং আহতদের সুস্থতা কামনা করছি, আল্লাহ সবাইকে হেফাজত করুন🙏

29/10/2019

সাকিবের চাইতে কি পাপন বড়?
আমরা পাপনের পদত্যাগ করে হলেও সাকিবকে চাই।

এক পাপন গেলে হাজার পাপন আসবে বাট সাকিব একটাই 👍👍

22/10/2019

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাহেব বলেছেন, ক্রিকেটাররা খেললে খেলবে না খেললে নাই। তাহলে কারা খেলবে পরবর্তী সিরিজগুলোতে? দেখে নিন জাতীয় ক্রিকেট দলের সম্ভাব্য চিত্র!

14/08/2019

Address

UpoShaShar
Sylhet
3100

Telephone

8801717527756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zoom Bangla Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share