06/03/2024
ছাতকের আইডিয়াল কিন্ডারগার্টেন
সিংচাপইড়ের এর নতুন কমিটি গঠন সম্পন্ন
সভাপতি মো:আব্দুর রহমান
সহসভাপতি সামছুল হক
বুধবার সকাল ১০টায় সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনের অফিসকক্ষে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সভাপতিত্ব করেন, জনাব এমদাদুল ইসলাম লিলু। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রহমান কে সভাপতি, সামছুল হক কে সহসভাপতি এবং প্রিন্সিপাল মোঃ রুবেল আহমদ কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ২০২৪-২৫ সেশনের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, শুয়াইবুর রহমান,মোফাজ্জল হোসেন,এমদাদুল ইসলাম লিলু,মোহাম্মদ শাহজাহান,মোঃ আব্দুল্লাহ, আজির উদ্দিন,স্বপন দেব,সামিয়া বেগম। সভায় অন্যান্য বছরের ন্যায় এবারও নবগঠিত কমিটির মাধ্যমে সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থা দ্বারা পরিচালিত আইডিয়াল কিন্ডারগার্টেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। #