26/04/2026
Huge Shoutout to Wreck The Band! 🏆✨
নটরডেম কলেজে আয়োজিত '10th National Cultural Festival 2026' এর Battle of the Bands-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমাদের সিলেটের তরুণ তুর্কি এবং SMBA-এর মেম্বার ব্যান্ড 'Wreck'।
ওয়ারফেজ-এর কমল ভাই, টিপু ভাই এবং সমীর হাফিজ ভাইয়ের মতো লেজেন্ডদের বিচারক হিসেবে পাওয়া এবং তাদের কাছ থেকে প্রশংসা পাওয়া যেকোনো ব্যান্ডের জন্যই বিশাল পাওয়া। বিশেষ করে আমাদের লোকাল ব্যান্ড হিসেবে স্কুল-কলেজের ছেলেদের এই অর্জন আমাদের পুরো মিউজিক কমিউনিটির জন্য অনুপ্রেরণা।
SMBA পরিবারের পক্ষ থেকে Wreck The Band-কে জানাই প্রাণঢালা অভিনন্দন!