28/08/2024
ফেসবুকে যা শুরু হইছে! আজকে একজন মুসলিম হিসেবে নিচের হাদিস কয়টা স্মরণ করিয়ে দেয়া আমার কর্তব্য দায়িত্ব বলে মনে করছি।
একজন মানুষের অতীত যাই থাকুক না কেন মানুষটা দুনিয়াতে এখন নাই। আমি জানিনা কি সত্য কি মিথ্যা।
কিন্তু মুসলমান হিসেবে এই ধরনের আচরণ আমাদের কাম্য নয়। সিরাতুন্নবী থেকে আমরা কি এই শিক্ষাই লাভ করেছি!!
হাদিস:
حدثنا أبو بكر بن أبي شيبة، وزهير بن حرب، قالا: حدثنا عبد الله بن نمير، عن هشام بن عروة، عن أبيه، عن عائشة، قالت: "مروا بجنازة على رسول الله صلى الله عليه وسلم فقام لها، فقلت: يا رسول الله، إنها جنازة يهودي، فقال: "أليست نفسًا؟"
অনুবাদ: আয়েশা (রাযি.) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে একটি জানাযা নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি উঠে দাঁড়ালেন। আমি বললাম, "হে আল্লাহর রাসূল, এটি তো একজন ইহুদীর জানাযা।" তিনি বললেন, "সে কি একজন মানুষ নয়?"
সহীহ বুখারী: হাদিস নং ১৩১২
সহীহ মুসলিম: হাদিস নং ৯৬১
হাদিস:
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "لَا تَسُبُّوا الْأَمْوَاتَ فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا."
অনুবাদ:রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "তোমরা মৃতদের গালমন্দ করো না, কারণ তারা তাদের (কর্মের) ফলাফলে পৌঁছে গেছে।"
সহীহ বুখারী: হাদিস নং ১৩৯৩
সহীহ মুসলিম: হাদিস নং ৯৭৮
এই হাদিসটি মৃত ব্যক্তিদের সমালোচনা করা বা তাদের নিয়ে মজা করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়।
এই হাদিসগুলো সম্মান ও মানবতার শিক্ষা দেয়, যেখানে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সকল মানুষের মর্যাদা রক্ষা করেছেন।
হাদিস:
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "مَن سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ".
অনুবাদ:
আবু হুরাইরা (রাযি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন করবেন।"
সহীহ মুসলিম: হাদিস নং ২৫৯০
সহীহ বুখারী: হাদিস নং ২৪৪২
এই হাদিসে উল্লেখ করা হয়েছে, যদি কেউ কোনো মুসলিম ভাই বা বোনের পাপের সাক্ষী হয়, তাহলে তা অন্যদের কাছে প্রকাশ না করে বরং সেটি গোপন রাখা উচিত। এর বিনিময়ে আল্লাহ সেই ব্যক্তির পাপ কিয়ামতের দিন গোপন রাখবেন।
এটি মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্মান এবং বিশ্বাস বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ নীতি।
©️Alhamdulillah