09/09/2026
ছবির মানুষগুলোর প্রফেশনাল ভিন্ন হতে পারে কিন্তু নিয়্যাত যখন একটা ভালো কাজের উদ্দেশ্য থাকবে তখন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা একটা সহযোগিতার উছিলা করে দেন বলে আমি বিশ্বাস করি ✊
এই একটা ভালো নিয়্যাতে গত ২ দিন আগে গিয়েছিলাম কানাইঘাট উপজেলার বড় চাতল গ্রামে বড় ভাই Moynul Hoque মামা Syeful Alam ও Razon Ahmed মামার সাথে।
উদ্দেশ্য পরিচিত একটা ভাই গাছ থেকে পড়ে স্পাইন ভেঙ্গে গেছে, কোমর থেকে পা পর্যন্ত সম্পূর্ণ প্যারালাইসড।
ইউরিন ব্যাগে প্রসাব-পায়খানা করে প্রায় ৯ মাস থেকে।
খুব কাছ থেকে একটা ১৮ বছরের ছেলের জীবন থমকে যাওয়া দেখলাম, দেখলাম টানা ৯ মাস একটা নিঃস্বার্থ মায়ের সেবা করা 🥺 একটা বাবার আহাজারি আর ভাইয়ের পেরেশানি।
লিখতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে বিষয়গুলো আর মর্মান্তিত আর করুণ।
চিন্তা করতেছি যদি এ রকম একটা এক্সিডেন্ট আমার বেলায় হতো। আমি কতটুকু সবর করতে পারতাম?
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন আমাদের সবাইকে এই রকম দুর্ঘটনা থেকে হেফাজত করুন 🤲
আল্লাহ আমাদের সবার নিয়্যাত, পরিশ্রম, আর অনুদান কে কবুল করুন 🤲