Desh Theatre Sylhet

Desh Theatre Sylhet "আমার দেশ আমার সংস্কৃতি"
মোঃ কামাল সভাপতি : দেশ থিয়েটার সিলেট।
টেলিফোন নাম্বার : 01999193999 I'm on Instagram as .

দেশ যুব সংগঠনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনমূলক ও উদ্বুদ্ধকরণ সভা মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক দুই দিনব্যাপি কর্মশালার...
01/08/2026

দেশ যুব সংগঠনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনমূলক ও উদ্বুদ্ধকরণ সভা মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক দুই দিনব্যাপি কর্মশালার সনদপত্র বিতরণ

ইলেকট্রনিক্স মিডিয়া (ইমজা), সিলেট এর সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এনটিভির সিনিয়র ক্যামেরা পার্সন আনিস রহমান বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুবশক্তি তৈরি করতে কাজ করছে দেশ যুব সংগঠন। সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সিলেটের সর্বজন পরিচিত দেশ যুব সংগঠন কাজ করছে মানব সেবায়। দক্ষ যুবশক্তি গড়ে তোলে প্রশিক্ষণের মাধ্যমে সমাজ সচেতনতায় উদ্বুদ্ধ করছে যুবসমাজকে। দীর্ঘদিন থেকে নেশামুক্ত সমাজ গঠন ও যুব সমাজের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সমাজ সচেতনতা, প্রশিক্ষণ, বৃক্ষরোপণ সাংস্কৃতিক কর্মী সৃষ্টি, ধর্ষণ ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে প্রতিবাদী নাটক মঞ্চস্থ। যুব সমাজকে কর্মমুখী করতে প্রচেষ্টা করছে দেশ যুব সংগঠন,সিলেট।

দুইদিন ব্যাপী মা ও শিশুর যত্নবান গর্ভকালীন মায়ের যত্ন নেয়ার উপর দু’দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভায় শনিবার বিকেল ৫টায় সিলেট নজরুল একাডেমীর হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দেশ যুব সংগঠনের সভাপতি ও অভিনয়শিল্পী মো: কামাল এর সভাপতিত্বে ও নারী উদ্যোক্তা রুনা সুলতানা সঞ্চালনায়, প্রধান বক্তা ছিলেন, সপ্তাহিক আলোর অন্বেষণ পত্রিকার প্রধান সম্পাদক কবি সাজন আহমদ সাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশ যুব সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, নাট্যকার ও কবি সুয়েজ হোসেন।

বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচ এম হাফিজ, সংগঠনের সদস্য শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রশিক্ষণার্থী, রোকসানা, ফারজানা আক্তার রিয়া, মোশাররফ হোসেন, তনুশ্রী সেন মুন, পঙ্কজ , শান্ত, বন্যা, রায়হান, মিঠু, উজ্জ্বল মালাকার।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজিম আহমদ, গীতা পাঠ করেন সংগঠনের সদস্য ও ডান্স প্রশিক্ষক জ্যোতি বিশ্বাস তুষ্টি।।

‘নাট্য-নির্দেশনা বিষয়ক’ সার্টিফিকেট কোর্স।
31/07/2026

‘নাট্য-নির্দেশনা বিষয়ক’ সার্টিফিকেট কোর্স।

08/06/2026

সিলেট নৃত্যালয়-এর উদ্যোগে দুই দিনব্যাপী শাস্ত্রীয় মনিপুরী নৃত্যের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

দেশ থিয়েটার সিলেট এর উদ্যোগে দুই দিনব্যাপী মনিপুরী  নৃত্য কর্মশালার সমাপনী  #অতিথি_হিসেবে_উপস্থিত_ছিলাম MD Kamal শিশু থে...
06/06/2026

দেশ থিয়েটার সিলেট এর উদ্যোগে দুই দিনব্যাপী মনিপুরী নৃত্য কর্মশালার সমাপনী #অতিথি_হিসেবে_উপস্থিত_ছিলাম MD Kamal
শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করে এ প্রশিক্ষণে।

শান্তিপূর্ণ দীক্ষা শেষে আজ সন্ধ্যায় সিলেটের ঐতিহ্যবাহী সারদা হলে অনুষ্ঠিত প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সিলেট জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক ও সিলেট নৃত্যালয়-এর প্রতিষ্ঠাতা পরিচালক শিনিয়া সাহা ঝুমার সভাপতিত্বে ও সিলেটের ঐতিহ্যবাহী দেশ যুব সংগঠন ও দেশ থিয়েটার এর সভাপতি (অভিনয়শিল্পী ও যুব সংগঠক) মোঃ কামাল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইন্সট্রাক্টর (নৃত্য) সামিনা হোসেন প্রেমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট কবি ও লেখক সাজন আহমদ সাজু, সিলেট ভিজু্ায়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব এর সহ - সভাপতি শাহ মোঃ আলী রব ( নানা ভাই), সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবে সহ - সাধারন সম্পাদক ও জাতীয় দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম মেনন, ছড়াকার লোকমান হাফিজ, বিশিষ্ট ব্যবসায়ী মালেক আহমদ ও মৌলভী বাজার জেলা শিল্পকলা একাডেমীর নৃতা প্রশিক্ষক আকাশ, সহযোগিতায় দেশ যুব সংগঠন ও দেশ থিয়েটার সিলেট।

ছিলটি লোক উৎসব ২০২৬ এর দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায়  #পথনাটক  বৃদ্ধাশ্রমের স্থিরচিত্র।সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জে...
27/04/2026

ছিলটি লোক উৎসব ২০২৬ এর দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় #পথনাটক বৃদ্ধাশ্রমের স্থিরচিত্র।সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক।

ছিলটি লোক উৎসব ২০২৬ এর সিলেটের সকল সংস্কৃতি কর্মীদের সাথে মাননীয় জেলা প্রশাসক। মোঃ কামাল (অভিনয়শিল্পী ও যুব সংগঠক)     ...
27/04/2026

ছিলটি লোক উৎসব ২০২৬ এর সিলেটের সকল সংস্কৃতি কর্মীদের সাথে মাননীয় জেলা প্রশাসক।
মোঃ কামাল (অভিনয়শিল্পী ও যুব সংগঠক) ।।

সংস্কৃতি কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা সভা।
27/04/2026

সংস্কৃতি কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা সভা।

 #ধন্যবাদ_ও_কৃতজ্ঞতা_জানাই 🤲 ❤️  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন পক্ষ থেকে মানবিক কার্য...
26/02/2026

#ধন্যবাদ_ও_কৃতজ্ঞতা_জানাই 🤲 ❤️
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন পক্ষ থেকে মানবিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেশ যুব সংগঠনের সভাপতি মোঃ কামালকে সম্মাননা প্রদান করা হয়।
The International Human Rights Organization, Ain Sahayata Kendra (ASK) Foundation, honored Md. Kamal, President of Desh Yuva Sangathan, for his important role in humanitarian activities. 25/02/2026

আজ সত্যিই অবাক হলাম, মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব: মোঃ সারওয়ার আলম  স্যারের সাথে প্রায় ২ ঘন্টা আলাপ ক...
22/01/2026

আজ সত্যিই অবাক হলাম, মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব: মোঃ সারওয়ার আলম স্যারের সাথে প্রায় ২ ঘন্টা আলাপ করে, সত্যিই ওনার মতো মানুষ সারা বাংলাদেশে প্রয়োজন, তাহলে দেশের মানুষ ভালো থাকবে। বিশেষ মুহূর্তে জেলা প্রশাসকের বাসভবনে তোলা ছবি। হাছন রাজা পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিলাম।
মোঃ কামাল (অভিনয়শিল্পী ও যুব সংগঠক)
সভাপতি, দেশ যুব সংগঠন সিলেট।

নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ও দেশ যুব সংগঠন সিলেটের আয়োজনে,উঠান বৈঠক স্থিরচিত্র ২০২৫🇧🇩।  দেশ যুব সংগঠন সিলেট : De...
21/01/2026

নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ও দেশ যুব সংগঠন সিলেটের আয়োজনে,উঠান বৈঠক স্থিরচিত্র ২০২৫🇧🇩। দেশ যুব সংগঠন সিলেট : Desh Youth Organisation Sylhet প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেদারল্যান্ডস দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত ইয়ান সুইলিয়ান্স, বাংলাদেশেআগমন উপলক্ষে।


Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Desh Theatre Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Desh Theatre Sylhet:

Shortcuts

Share