13/01/2022
কিছু মোটিভেশনাল কথা...!!!
⚫প্রতিদিন ক্লাসের শেষ ব্যাঞ্চে বসা ছেলেটা একদিন বড় কোনো কোম্পানির মালিক হয়ে যায়।
⚫ক্লাসের ভিতর প্রতিদিনের অবহেলিত ব্যক্তিটি একদিন সবার প্রিয় হয়ে যায়। আবার সবার প্রিয় ছাত্রটিও একদিন সবার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
⚫যে ছেলেটা ক্লাসের ভিতর কারো সাথে কথা বলে না বা বলতে চায় না, একদিন সেই ছেলেটা লাখো মানুষের সামনে নিজেকে উপস্থাপন করে।
⚫যে ছেলেটাকে ক্লাসের সব মেয়েরা এড়িয়ে চলতো আজ ঐ ছেলেটার পেছনে হাজারো মেয়ের বাবা লাইন ধরে দাঁড়িয়ে আছে তার সাথে বিয়ে দেয়ার জন্য।
⚫যে ছেলেটা ক্লাস এ স্যারকে পড়া বলতে ভয় পেত ঐ ছেলেটাও একদিন শিখে যায় কীভাবে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়।
⚫ক্লাসের ভিতরে সবচেয়ে বেশি খারাপ কাজে লিপ্ত থাকা ছেলেটাও একদিন কাউকে ভালো কাজের উপদেশ দেয়।
⚫ক্লাসের ভিতর সবচেয়ে খারাপ ছাত্র যে কিনা কোনোদিন প্রথম টেবিলে বসার যোগ্যতা পায়নি, আজ ঐ ছেলেটার কোম্পানিতে চাকরি করছে ঐ দিনগুলোতে প্রথম টেবিলে বসা ছাত্ররা।
⚫পড়াশোনা না করে সারাদিন মেয়েদের পিছনে ঘুরাঘরি করা ছেলেটাও একদিন শিখে যায় কীভাবে একাকীত্ব নিয়ে বাঁচতে হয়।
⚫যে ছেলেটাকে কোনো শিক্ষক দেখতে পারতো না, শুধু
মারধর করতো, কিন্তু ঐ ছেলেটাও একদিন ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়।
এরকম আরো হাজারো উদাহরণ চোখের সামনে ভাসছে। আসলে এগুলো আমাদের জন্য উদাহরণ কিন্ত কারো কারো এটাই বাস্তবতা।
শুধু সময়ের ব্যবধান। তাই সবাইকে অনুরোধ করবো সময়কে মূল্যায়ন করার জন্য। কেউ সময়কে অবহেলা করবেন না। সময় সবকিছু বলে দেয়। সময়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই।
#সংগৃহীত