10/07/2026
থিয়েটার, নাটক ও অভিনয়, এই তিনটি বিষয়কে আমরা অনেক সময় একই অর্থে ব্যবহার করি। কিন্তু গভীরভাবে জানতে গেলে বোঝা যায়, প্রতিটি বিষয়ই নিজস্ব দর্শন, ভাষা ও শিল্পচর্চার জায়গা নিয়ে স্বতন্ত্র। থিয়েটার হলো একটি সামগ্রিক শিল্পমাধ্যম, নাটক তার সাহিত্যিক ভিত্তি, আর অভিনয় হলো সেই শিল্পকে জীবন্ত করে তোলার প্রাণ। এই পার্থক্যগুলো যত জানা যায়, ততই এই শিল্পমাধ্যমের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও গভীর হয়।
এই বিষয়গুলো সম্পর্কে আরও জানার আগ্রহ থেকেই আজ সিলেট বিভাগের বিভিন্ন নাট্য সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী অভিনয় কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ হয়েছে। সারাদিনজুড়ে অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে অভিনয়ের নানা দিক, চরিত্র নির্মাণ, শরীরী ভাষা, কণ্ঠের ব্যবহার, মঞ্চশৃঙ্খলা এবং থিয়েটারচর্চার বিভিন্ন বিষয় নিয়ে অনেক নতুন কিছু শেখার সুযোগ পেয়েছি। এমন একটি আয়োজনে অংশগ্রহণ শুধু নতুন জ্ঞানই দেয়নি, বরং নিজের সীমাবদ্ধতা বুঝতে এবং আরও ভালোভাবে শেখার অনুপ্রেরণাও জুগিয়েছে।
প্রিয় Muhammad Jalal Uddin রুমি ভাই রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারকে এত সুন্দর, সময়োপযোগী ও শিক্ষণীয় একটি আয়োজনে সুযোগ করে দেওয়ার জন্য সত্যিই কৃতজ্ঞ। আশা করি, এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিত হবে এবং আমাদের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে।
শেখার কোনো শেষ নেই। আজকের এই অভিজ্ঞতা আগামী দিনের পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।