IQRA Addarsha Islami Pathagar

IQRA Addarsha Islami Pathagar A Social, Humanitarian, Cultural, Sports and Serviceable Organization...

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় GPA-5 সহ কৃত শিক্ষার্থীদের ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও প্র...
10/08/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় GPA-5 সহ কৃত শিক্ষার্থীদের ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।


আগামীকাল ৩ আগষ্ট, ২০২৬ রোজ সোমবার ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার টিকা কেন্দ্রে "শিশুদের (০-১৫ মাস) ধারাবাহিক টিকা এবং ১৫ বছ...
02/08/2026

আগামীকাল ৩ আগষ্ট, ২০২৬ রোজ সোমবার ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার টিকা কেন্দ্রে "শিশুদের (০-১৫ মাস) ধারাবাহিক টিকা এবং ১৫ বছরের উর্ধ্বে মেয়েদের ধারাবাহিক টিকা প্রদান করা হবে।।।

উক্ত টিকা কেন্দ্রের আওতাধীন সকল টিকা গ্রহীতাদেরকে সকাল ১০ ঘটিকায় ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগারে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করার অনুরোধ করা যাচ্ছে।

ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার-এর শুভাকাঙ্ক্ষী, পাথারপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সাবেক সভাপতি, গুল আহম্মদস্থ বায়তুন নূর ...
30/07/2026

ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার-এর শুভাকাঙ্ক্ষী, পাথারপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সাবেক সভাপতি, গুল আহম্মদস্থ বায়তুন নূর জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফজল করিম সাহেবের ইন্তেকালে ইকৃ‌রা পরিবার গভীর শোকাহত।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়াও শুভকামনা...💐
01/07/2026

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া
ও শুভকামনা...💐

একজন ক্যান্সার আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে এগিয়ে আসুন।সীতাকুণ্ডের, ছোট কুমিরা, চৌকিদারপাড়া নিবাসী হারুনুর রশিদ ফুসফুস ক...
06/06/2026

একজন ক্যান্সার আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে এগিয়ে আসুন।

সীতাকুণ্ডের, ছোট কুমিরা, চৌকিদারপাড়া নিবাসী হারুনুর রশিদ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতদরিদ্র পরিবারের পক্ষে ওনার চিকিৎসা চলমান রাখা সম্ভব না হওয়ায় সকলের কাছে আর্থিক সহায়তা কামনা করছি।
আপনাদের সামান্য সাহায্যই বেঁচে যেতে পারে একটি প্রাণ।

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা:- মো: তারেক, রোগীর একমাত্র ছেলে,
বিকাশ: ০১৮৫৬-৮৩৮২৫১

🕋 আরাফাহ — ক্ষমা ও রহমতের মহিমান্বিত দিন 🌙আরাফাহর এই পবিত্র দিনে, আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করেন, কবুল করেন চোখের...
26/05/2026

🕋 আরাফাহ — ক্ষমা ও রহমতের মহিমান্বিত দিন 🌙
আরাফাহর এই পবিত্র দিনে, আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করেন, কবুল করেন চোখের অশ্রু আর হৃদয়ের দোয়া। 🤲
আজকের দিনটি শুধু হাজীদের জন্য নয়, সমস্ত মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও মুক্তির বার্তা নিয়ে আসে।
মানবজাতির এই মহাসম্মেলন আমাদের মনে করিয়ে দেয় হাশরের ময়দানের কথা। হে দয়াময় আল্লাহ, আরাফাতের উসিলায় বিশ্বজুড়ে শান্তি ফিরিয়ে দিন এবং আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন।

💡 অন্ধকার দূরীকরণে "ইক্‌রা" | এক নতুন আলোর অভিযাত্রা 💡 কেটে যাক অন্ধকারের কালো ছায়া, আলোকিত হোক আমাদের প্রিয় এলাকা!এলাকা...
25/05/2026

💡 অন্ধকার দূরীকরণে "ইক্‌রা" | এক নতুন আলোর অভিযাত্রা 💡
কেটে যাক অন্ধকারের কালো ছায়া, আলোকিত হোক আমাদের প্রিয় এলাকা!

এলাকাবাসীর যাতায়াতের সুবিধা এবং রাতের বেলা পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার-এর উদ্যোগে নিমতলা-আঁকিলপুর সমুদ্র সৈকত রোডে ৭টি নতুন স্ট্রিট লাইট (রাস্তার বাতি) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

অন্ধকার দূর করে নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
আশা করি, এই উদ্যোগ পথচারী ও এলাকাবাসীর চলাচলে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।
🤲 সকলের দোয়া ও সহযোগিতা কাম্য।
#মানবসেবা #আলোকিত_পথ

13/05/2026

আজ ১৩ই মে, ২০২৬ রোজ বুধবার ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার টিকা কেন্দ্রে হামের টিকা প্রদান করা হচ্ছে।

উক্ত টিকা কেন্দ্রের আওতাধীন সকল টিকা গ্রহীতাদেরকে ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগারে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করার অনুরোধ করা যাচ্ছে।

ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার'এর উদ্যোগে নিমতলা থেকে পাথারপাড়া ড্রেন পরিস্কার অভিযান সম্পূর্ণ, আলহামদুলিল্লাহ্।বর্ষার ভার...
05/05/2026

ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার'এর উদ্যোগে নিমতলা থেকে পাথারপাড়া ড্রেন পরিস্কার অভিযান সম্পূর্ণ, আলহামদুলিল্লাহ্।

বর্ষার ভারি বর্ষণে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখার লক্ষ্যে গত ৪ঠা মে, ২০২৬ রোজ সোমবার নিমতলা থেকে পাথাপাড়া ড্রেন পরিস্কার করেছে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী প্রবীণ স্বেচ্ছাসেবী সংগঠন ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা মণ্ডলী, সাবেক সভাপতিবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সমর্থকবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী। উক্ত ড্রেন পরিস্কার কাজে সহযোগিতাকারী সকলকে ইক্‌রা পরিবারের পক্ষে থেকে অসংখ্য মোবারকবাদ।

আগামীকাল ৪ মে, ২০২৬ রোজ সোমবার ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার টিকা কেন্দ্রে "শিশুদের (০-১৫ মাস) ধারাবাহিক টিকা এবং ১৫ বছরের...
03/05/2026

আগামীকাল ৪ মে, ২০২৬ রোজ সোমবার ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগার টিকা কেন্দ্রে "শিশুদের (০-১৫ মাস) ধারাবাহিক টিকা এবং ১৫ বছরের উর্ধ্বে মেয়েদের ধারাবাহিক টিকা প্রদান করা হবে।।।

উক্ত টিকা কেন্দ্রের আওতাধীন সকল টিকা গ্রহীতাদেরকে সকাল ১০ ঘটিকায় ইক্‌রা আদর্শ ইসলামী পাঠাগারে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করার অনুরোধ করা যাচ্ছে

Address

Patharpara, Kumira
Sitakunda
4314

Alerts

Be the first to know and let us send you an email when IQRA Addarsha Islami Pathagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share