06/07/2025
ফজরের আলোয় হাঁটার প্রশান্তি
ফজরের নামাজ শেষ করে যখন হাঁটতে বের হই, মনে হয় যেন আকাশ থেকে রহমতের দরজা খুলে গেছে। বাতাসে একটা আলাদা প্রশান্তি, চারপাশে নিস্তব্ধতা আর হৃদয়ে এক অপূর্ব প্রশান্তি। এই সময়টা যেন আল্লাহর সবচেয়ে পবিত্র এক নেয়ামত।
সকালে হাঁটার সময় প্রকৃতি যেন দোয়া করে — “এই বান্দা ঘুম ছেড়ে রাবের ডাকে সাড়া দিয়েছে।”
এই হাঁটায় শুধু শরীর নয়, আত্মাও যেন সজীব হয়ে ওঠে।
যারা এখনো ফজরের পরে ঘুমিয়ে যান, তারা এই প্রশান্তির স্বাদ কখনোই বুঝতে পারবেন না।
“নবী ﷺ বলেছেন: ‘তোমরা ফজরের নামাজ পড়ার পর আল্লাহর জিকির করতে থাকো এবং সূর্য উঠা পর্যন্ত বসে থাকো, অতঃপর দু’রাকাত নামাজ পড়লে, এক হজ এবং এক উমরার সওয়াব পাবে।’” – (তিরমিজি)
আসুন, আমরা এই বরকতময় সময়টাকে কাজে লাগাই।
সকালের হাওয়ায় যেন জান্নাতের সুবাস পাই।