20/09/2026
নয়ন: এক প্রতিবাদের নাম। ✊
মাদকের বিরুদ্ধে কথা বলেছিল সে।
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছিল।
তার বয়স ছিল মাত্র ১৫ বছর একটি পরিবারের স্বপ্ন, একটি মায়ের আদরের সন্তান, একটি সুন্দর ভবিষ্যতের সম্ভাবনা।
আজ সেই নয়ন আমাদের মাঝে নেই।
একটি নিষ্পাপ প্রাণ ঝরে গেছে কিন্তু তার প্রতিবাদের কণ্ঠ যেন থেমে না যায়।
"মাদকমুক্ত সমাজ চাই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে।"
নয়নের মৃত্যুর ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত হোক।
অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
নয়নের পরিবার যেন ন্যায়বিচার পায় এটাই আজ আমাদের দাবি।
তার আত্মত্যাগ যেন বৃথা না যায়।
নয়নের জন্য আওয়াজ তুলুন।
মাদকের বিরুদ্ধে কথা বলুন।
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান।
নয়ন থাকবে আমাদের স্মৃতিতে, তার আদর্শ বেঁচে থাকুক প্রজন্মের পর প্রজন্ম।