Puppet Theatre Research and Development Centre of Bangladesh - Ptrdcb

Puppet Theatre Research and Development Centre of Bangladesh - Ptrdcb We believe that ‘Puppet Theatre is one of the medias of transforming all impossible into possible? e. almost on the household of destruction.

PUPPET THEATRE RESEARCH AND DEVELOPMENT CENTRE OF BANGLADESH

Puppet is a perpetual peer of the people. Children stop crying generously and smile heavenly receipt of puppet, and there is no ethnicity, tribe, religious group or cast which acts adversely to this lovely truth. The human-aged puppet has been used as a media of recreation and folklore-education since the very first stage of human civi

lization. According to Historical evidences and legends, Indian sub-continent is the embryonic and the flourishing land of Puppet Theatre. By publishing several researches and publications we have proved that Bangladesh has a thousand-year-history of Puppet Theatre. Though, this precious art of gambol circulation has never been considered as an organic part of dance but, it is known as ‘Puppet Show’ in this region. In terms of organic arts, presentation, craftsmanship etc., it is completely an enriched branch of theatre and we call it ‘Puppet Theatre’. The condition of puppet theatre in Bangladesh is very substandard, i. Though, more than fifty names of traditional Puppet Theatre groups are listed, but ten-twelve are active in reality. All the active groups use old instruments to present some segments of conversation, witticisms, songs, etc. Again, this limited exhibition is limited to particular fairs in a few village areas and few urban areas. To sustain and to enrich the Traditional Puppet Theatre and to use its extravagant constructive power of possibilities the “PUPPET THEATRE RESEARCH AND DEVELOPMENT CENTRE OF BANGLADESH” has created. Regenerating the ways of puppet making, story selection, starring proficiency, presenting methods, etc., I dream to capacitate the traditional ‘Sting Puppet’ with the changes of time by keeping the organic art and presentation original. We strongly support to keep ‘pata-cotar’ flute of puppet language original. Usage and eschew of several attainable elements of our outskirts have made numerous puppet and subjects through various observation. That is why we call it ‘puppet theatre of research’. Our vision is to create professional puppet theatre group by organizing regular exhibition. We believe that we will be able to implement the immense power of selected and modernize puppet theatre in developing child-education, child-mentality, education of physically challenged people, pathology, awareness, folklore-education, entertainment etc. We also believe that ‘puppet theatre is one of the medias of transforming all impossible into possible’. We wish that puppets will be the citizens of child’s imagination. Prosodic movement and language will create children’s possible world of impossibilities. Audience love will be our great inspiration. It would be very kind if you make comment, send invitation for exhibition and give your hand us to make it more beautiful.

26/04/2026

২২ এপ্রিল ২০২৬ কানাইপুর সিকদার বা‌ড়ি (জ‌মিদার বা‌ড়ি) ফ‌রিদপু ২‌টি প্রদর্শনী হয় 'মানুষ' (র‌কিব হাসা‌নের গল্প অনুসর‌ণে কৃত ) পুতুলনাট‌্য। পুতুলনাট‌্য প্রদর্শনী উপল‌ক্ষে‌ রাজবা‌ড়ির সাম‌নের মা‌ঠে জ‌মে গি‌য়েছিল হ‌রেক রকম জি‌নি‌সের মেলা।

শুভ বাংলার নববর্ষ ১৪৩৩ !!!!
14/04/2026

শুভ বাংলার নববর্ষ ১৪৩৩ !!!!

10/04/2026

TRADITIONAL Puppet

show Of bangladesh .

20/03/2026
অবশেষে অনুমোদিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্টার অব পাপেট্রি, এ্যাপ্লাইড আর্টস এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন্স’(Cen...
20/01/2026

অবশেষে অনুমোদিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্টার অব পাপেট্রি, এ্যাপ্লাইড আর্টস এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন্স’(Center of Puppetry, Applied Arts and Digital Transformations সংক্ষেপে- CPAADT)। ফেকাল্টি সভা ও একাডেমিক কাউন্সিলে সকল শিক্ষক সদস্যের অভূতপূর্ব সমর্থ্ন (২৩-০৬-২০২৫ ও ২০-১১-২০২৫) এবং সিন্ডিকেট সভার (২৬-০৬-২০২৫ ও ০৪-১২-২০২৫) সকল সদস্যের আন্তরিক সমর্থন ও সম্মতিতে অনুমোদন হলো একটি ইতিহাস সৃজনকারি প্রতিষ্ঠানের।
পুতুলনাট্য বা পাপেট সভ্যতার সমান বয়সী একটি সমন্বিত শিল্পকলা। বলা হয়ে থাকে ‘অসম্ভব সম্ভবের শিল্পকলা পুতুলনাট্য।’ মানুষ নিজ মুখে বলে লিখে বা শারীরিক ভাষার মাধ্যমেও যা বলতে বা বোঝাতে পারেনা, পাপেট অনায়াসে তা প্রকাশ করতে সক্ষম।
জনবহুল বাংলাদেশে লক্ষ্য ও পরিকল্পনাহীন লক্ষ লক্ষ তরুণ প্রতিবছর বিভিন্ন বিষয়ে কাগজ সর্বস্ব স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বের হচ্ছে। তাদের নেই উপার্জন/জীবিকা চালনার নিমিত্তে কোনো ব্যবহারিক শিক্ষা বা দক্ষতা। অনিশ্চয়তায় নিজে এবং পরিবার নিমজ্জিত হচ্ছে হতশার অন্ধকারে। নিয়মিত পড়াশুনার পাশাপাশি নানা আঙ্গিকের পাপেট নির্মাণ, চালানোর কৌশল রপ্ত করে নানা বিষয় পরিবেশনা করা ইত্যদিতে দক্ষতা অর্জন করা; দেশীয় সহজ লভ্য নানা বস্তু বা উপকরণ দিয়ে সৃজনি বুদ্ধি খাটিয়ে নতুন নতুন অবাক করা সব জিনিস বানাতে শেখা- যার চাহিদা দেশের বাইরেও বৃহৎ। এছাড়া পাপেট সহ সৃজনশীল বস্তু বিষয় বা সামগ্রী ব্যবহার করে সময়োপযোগী প্রযুক্তিতে রূপান্তর করণের মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাবার শিক্ষা গ্রহণের (এনিমেশন, কার্টুন, টিভিসি, ডক্যুমেন্টেশন, এআই প্রযুক্তি ইত্যাদি) সুযোগ সৃজন এই সেন্টারের মুখ্য উদ্দেশ্য ও লক্ষ্য।
উক্ত সেন্টার সৃজনে প্রত্যক্ষ ভাবে যাঁরা সানন্দে সময় মেধা বুদ্ধি পরামর্শ্ দিয়ে ‘অসম্ভবকে সম্ভব’ করে তুলেছেন তাঁদের নাম পরিচয় সকলের জানা আবশ্যক বিবেচনা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য্ অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রো-উপাচার্য্ (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-উপাচার্য্ (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব সহ সিন্ডিকেটের সকল সদস্য এবং সেন্টার অব পাপেট্রি, এ্যাপ্লাইড আর্টস এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন্স (Center of Puppetry, Applied Arts and Digital Transformations সংক্ষেপে- CPAADT)প্রতিষ্ঠার লক্ষ্যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় গঠিত কমিটির সদস্যবৃন্দ অধ্যাপক ড. মোজাম্মেল হক (ডিন, কলা ও মানবিকী অনুষদ এবং সভাপতি, ‘সেন্টার অব পাপেট্রি, এ্যাপ্লাইড আর্টস এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন্স’), কমিটির সদস্য অধ্যাপক জামাল উদ্দিন (পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র), কমিটির সদস্য অধ্যাপক ড. লুৎফর রহমান (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), কমিটির সদস্য অধ্যাপক ড. হারুন অর রশীদ খান (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), কমিটির সদস্য অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান (কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগ), কমিটির সদস্য-সচিব জনাব মো. মাহতাব-উজ-জাহিদ (ডেপুটি রেজিস্ট্রার, সাধারণ প্রশাসন) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান। সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
সকলের জানা এবং অবগতির নিমিত্তে সেন্টার অব পাপেট্রি, এ্যাপ্লাইড আর্টস এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন্স (Center of Puppetry, Applied Arts and Digital Transformations সংক্ষেপে- CPAADT) এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্ম্ পরিকল্পনা সংক্ষেপে নিম্নে যুক্ত হলো-

বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং বহুখাত ভিত্তিক নতুন কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত এবং প্রায়োগিক কর্মমুখি ও বৃত্তিমূলক শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ ও গবেষণা পরিচালনার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে সেন্টার অব পাপেট্রি, এ্যাপ্লাইড আর্টস এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন্স (Center of Puppetry, Applied Arts and Digital Transformations সংক্ষেপে- CPAADT)।
কেন্দ্রের উদ্দেশ্য (Mission) এবং লক্ষ্য (Vision)হবে-

• বিভিন্ন মেয়াদের বিষয়ভিত্তিক শিক্ষা প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা;

• নানা আঙ্গিক ও বিভিন্ন ধরণের ‘পাপেট’ (Puppetry) তৈরি, পাণ্ডুলিপি প্রণয়ন, বাচিকাভিনয়, পাপেট চালনা ও প্রয়োগশৈলী শিক্ষা এবং পরিবেশনাশৈলী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা;

• শিশু শিক্ষা, প্রতিবন্ধী (Psychotherapy)ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (Autistic) মানসিকশক্তি সৃজন, মনঃসমীক্ষণ (Disabled), জনসচেতনতা, বিনোদন প্রভৃতি ক্ষেত্রে পাপেট ব্যবহারের সৃজনিশক্তি এবং কর্মদক্ষতা সম্পন্ন তরুণ মেধাবী পেশাধারী জনসম্পদ তৈরির নিমিত্তে নির্দিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ/ডিপ্লোমা সনদ প্রদান করা;

• প্রচলিত উপকরণের পাশাপাশি দেশিয় বিভিন্ন সহজলভ্য ও অব্যবহৃত উপাদান, নানা পরিত্যক্ত উপকরণ, দ্রব্যসামগ্রী ইত্যাদি দ্বারা উদ্ভাবনী এবং সৃজনমূলক পাপেট তৈরির মাধ্যমে নতুন নতুন
ক্ষেত্র তৈরির লক্ষ্যে শিক্ষা, প্রশিক্ষণ ও ক্ষেত্র বিশেষে ডিপ্লোমা সনদ প্রদান করা;

• বাংলা সংস্কৃতির অন্যতম লোকায়ত শিল্প; যেমন পাট-কাঠ-মাটি-শোলা-বাঁশ-বেত-গোলপাতা- তালপাতা-নারকেলের খোল ও ছোবড়া-খেজুর পাতা ইত্যাদি দ্বারা তৈরি খেলনা পুতুল (Doll and Toy) এবং শোভাবর্ধনকারি হস্ত শিল্পের বিভিন্ন বিষয়ে নতুন নতুন উদ্ভাবনী কৌশল সেখানোর প্রশিক্ষণ কোর্স করানো ও ডিপ্লোমা সনদ প্রদান;

• পাট-কাপ-উল-সুতা-তুলা-ধাতব তার ইত্যাদি; এছাড়া নকশা করা পাখা, বালিশের কভার, নকশি কাঁথা, চাদর, রুমাল, ম্যাট, আবাসন সজ্জিতকরণ শিল্পকর্ম ইত্যাদি তৈরির নিমিত্তে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তি সৃজন ও সনদ প্রদান করা;

• বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে সাধারণ র্শিক্ষার পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন আঙ্গিক ও প্রযুক্তি ভিত্তিক পাপেট তৈরি ও পরিচালনার প্রশিক্ষণ এবং কৃতিত্তের সনদ প্রদান;

• জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা/প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে এবং পারস্পরিক চুক্তির ভিত্তিতে গবেষণা/শিক্ষা প্রকল্প গ্রহণ এবং সংস্কৃতি বিনিময় করা;

• জাতীয় এবং আন্তর্জাতিক মানের কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স, উৎসব, মেলা ইত্যাদির আয়োজন করা;

• লোকশিক্ষা, নীতি-নৈতিকতা, মানবিকতা, দেশাত্ববোধ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, নাগরিক দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা, জনকল্যাণ, অসাম্প্রদায়িকতা প্রভৃতি বিষয়ে খণ্ড খণ্ড পুতুলনাট্যের অভিনয় পরিবেশনার কন্টেন্ট তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শন এবং ইন্টারনেটে নিজস্ব প্রচার ওয়েব সৃজন করে নতুন উদ্যোক্তা হবার প্রশিক্ষণ প্রদান;

• দেশিয় আঙ্গিকের পাপেটের প্রতিরূপ খেলনা (Replica-toy) তৈরি করে দেশিয় বাজার এবং বিদেশে রফতানির নতুন ক্ষেত্র তৈরি করতে তরুণদের উদ্বুদ্ধ করা;

• পুতুলনাট্যের আধুনিকায়ন/কাল-উপযোগী সৃজন এবং সাংস্কৃতিক রূপান্তরকরণ (Modernizations of Puppetry and Cultural Transformations), অ্যানিমেশন (Animation or Visual Transformation) তৈরি কৌশল প্রশিক্ষণ;

• পাপেট এবং এ্যপ্লাইড আর্টস বিষয়ক আন্তর্জাতিক মানের আর্কাইভ ও প্রদর্শনশালা প্রতিষ্ঠা করা

• সংস্কৃতির নানা বিষয়ে অধ্যয়ন ও গবেষণা উপযোগী ডিজিটাল ব্যবস্থা সমৃদ্ধ পূর্ণাঙ্গ লাইব্রেরি ও সংগ্রহশালার ব্যবস্থা এবং সংস্কৃতি বিষয়ক গবেষণাপত্র প্রকাশের ব্যবস্থা করা;

• বিভিন্ন শিল্পমাধ্যম; বিশেষ করে বৃত্তিমূলক, কর্মমুখি ও কারিগরি শিল্পবিদ্যা ও প্রয়োগমূলক সংস্কৃতি পাঠ এবং প্রশিক্ষণের জন্য এই কেন্দ্র বাংলাদেশে পথিকৃত ও দিক নির্দেশক হিসেবে ভূমিকা পালন করবে;

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্টার অব পাপেট্রি, এ্যাপ্লাইড আর্টস এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন্স (Center of Puppetry, Applied Arts and Digital Transformations সংক্ষেপে- CPAADT)।- এর ছাত্র-ছাত্রীদের প্রদত্ত সনদ, ডিপ্লোমা ও ডিগ্রির নাম হবে Diploma in Puppetry’, `Diploma in Applied Arts’ `Diploma in Puppetry and Digital Transformations’,’, ‘পুতুলনাট্য প্রশিক্ষণ কোর্স সমাপন সনদ, ‘অ্যাপলাইড আর্টস প্রশিক্ষণ কোর্স সমাপন সনদ’ সার্টিফিকেট প্রদান করবে।

22/07/2025
শ্রীলংকা'ন The Sunday Times প‌ত্রিকায় Puppetry Pest এর সংবাদ। ২০ জুলাই ২০২৫
20/07/2025

শ্রীলংকা'ন The Sunday Times প‌ত্রিকায় Puppetry Pest এর সংবাদ। ২০ জুলাই ২০২৫

Stories old and stories new, rooted in culture, religion, folklore and social awareness were highlighted when the traditional art of puppetry took centrestage at the SAARC Puppetry Fest 2025, organised by SAARC Cultural Centre (SCC), Colombo, this week. The festival starting off at Fairway Colombo i...

Address

Department Of Drama And Dramatics, Jahangirnagar University
Savar
1342

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puppet Theatre Research and Development Centre of Bangladesh - Ptrdcb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Puppet Theatre Research and Development Centre of Bangladesh - Ptrdcb:

Share