27/01/2024
ললাট শব্দটা সহজ করে বললে কপাল।
ছোট বেলায় কপালের দৈর্ঘ মেপে ভাগ্য নির্ণয়ে খুব বিশ্বাসী ছিলাম।তাইতো বার বার নিজের ছোট্ট আঙুল দিয়ে কপাল মেপে দেখতাম পাচ আঙুল হলো কি না। জানতাম কপালের দৈর্ঘ পাচ আঙুল হলে ভাগ্য ভালো হয়।
আমার ভাগ্য নির্ণয়ে যত বারই কপাল মেপেছি বড়জোর চার আঙুল হয়েছে।আর আমার ছোট্ট হৃদ ব্যথিত হয়ে বলেছে কপালের দৈর্ঘ কম দেখেই ভালো কিছু পাই না,আমার ভাগ্যে ভালো কিছু নেই।
তবে বড় হওয়ার পর আমার এ ধারণা পুরোপুরি বদলেছে, তাই তো এতো খারাপ সময় পার করার পরও কপালের দোষ দিয়ে বলতে পারি না,কপালের দৈর্ঘ কম বলেই সময়টা খারাপ যাচ্ছে।
©আঁখি আক্তার মিম