JU Crush and Confession .02

JU Crush and Confession .02 Love and Entertainment will be permanent. We are motivated.

30/08/2021

সুমাইয়া ইয়াসমিন দোলা
ইতিহাস- ৪৮

এ নগর, সভ্যতাও একদিন তার
নিয়ম মেনে বুড়ো হয়ে যাবে,
সহস্র বছর কেটে যাবে তোমার অপেক্ষায়
তবু কিছু কথা অব্যক্ত রয়ে যাবে।
সকল কথা ব্যক্ত হলে হয়তো
আমার ডায়েরির পাতায় লেখার কোনো গল্পই রইবেনা,
ধুলো জমে যাবে ডায়েরির বুক জুড়ে, কবিতার উপমায় তোমায় আর খোঁজা হবেনা।
অপেক্ষার অকাল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তোমায় দেখছি, এমন করুন সুন্দর আর কি বা হতে পারে বলো !
বরং তুমি বেঁচে থাকো কোনো ধ্বংসপ্রাপ্ত নগরীর বুক জুড়ে আর কবির কবিতায় ।

ভালো থেকো প্রিয়ংবদা 🧡

30/08/2021

সিমিতা বিশ্বাস
সি এস ই -৪৮

আজকের দিনের কথা মনে আছে????তোমার মনে থাকার কথা না যদিও। তবে আমার মনে আছে।সেদিন ক্যাম্পাসে এই অনুষ্ঠানে তুমি শাড়ি পরে আসছিলা।খুব সুন্দর লাগতেছিলো তোমায়।সেই যে একটা ঘোর, সেইটা এখোনো কাটাতে পারিনি।কখোনো পারবোও না,জানি।তুমি জানো?কালো টিপে তোমায় অসম্ভব সুন্দর লাগে....

28/08/2021

রিমি আপু
লোকপ্রশাসন ৪৮

ও তন্বী তরুণী
তুমি নিজে জানো কি
সাগরের চেয়ে বেশি গভীরতা
পেয়েছে তোমার দুটি আঁখি

এই মন ডুবে ভাসে ঐ আঁখিস্রোতে
ভালোবাসা জাগে যে তোমাকে দেখে

পাবো কি হারাবো এই ভাবনায়
আশা নিরাশার তলে স্বপ্নডিঙ্গায়
সাগরের চেয়ে বেশি গভীরতা
পেয়েছে তোমার দুটি আঁখি

ইতি,
আপনারা এরপরেও আমাদের মেনে নেননি 🥺

23/08/2021

ঋতু,
সরকার ও রাজনীতি ৪৮....
তোমার হাসি এতো মিষ্টি কেনো?একটু বলবা?

আর শুনো তুমি কি সিঙ্গেল?

আর একটু শুনো,
সিঙ্গেল হলে কি আমাকে একটু পাত্তা দিবা??

To :Jannatun Ferdousi (n+1 th time)Chemistry 48শুনতে পেলাম তোমায় নিয়ে, শীগ্রই নাকি করছো বিয়ে?পাত্র নাকি বেজায় ভালো? ...
22/08/2021

To :Jannatun Ferdousi (n+1 th time)
Chemistry 48

শুনতে পেলাম তোমায় নিয়ে,
শীগ্রই নাকি করছো বিয়ে?

পাত্র নাকি বেজায় ভালো?
আমার মতন নয় সে কালো।

ভুড়ির সাইজে নেই জুরি তার,
ডাক্তার নাকি পুলিশ ক্যাডার?

নাকি বুয়েটের কোনো মেধাবী পণ্য?
পেয়েছে তোমায়, হয়েছে ধন্য?

নাকি প্রোফাইল তাহার আরো ভারী?
মন্ত্রণালয়ে চালায় গাড়ি?

হোকগে বাবা, যা খুশি হোক,
এম্পি কিংবা মন্ত্রীর লোক,
থাক না ছড়ানো মানিক রতন,
বাসে কি সে ভালো আমার মতন? 🙂

Fariha Tunzee International Relations-47 😊প্রথম দেখায় মনে মনে বলসিলাম মেয়েটা তো হেব্বি কিউট। প্রেমে তো তখন পড়সি যখন...
20/08/2021

Fariha Tunzee
International Relations-47

😊
প্রথম দেখায় মনে মনে বলসিলাম মেয়েটা তো হেব্বি কিউট। প্রেমে তো তখন পড়সি যখন তোমার হাসিমাখা মুখটা ঘুমের মধ্যে দেখছিলাম আর সাথে সাথেই ঘুমটা ভেঙে গিয়ে নিজেই নিজেকে বলসিলাম " oh i really need the girl ". তোমার কথা প্রায়ই ভাবতাম তাই হয়তো ঘুমেও বাদ যায় নি। তোমার হাসিটা মারাত্বক কিউট। তুমি যেমন সুন্দরী তেমনি কিউটের ডিব্বা একটা। তোমাকে মনের কথা বলার মত যতটুকু সাহস দরকার তার ১℅ ও অর্জন করি নাই। জানি না কবে অর্জন করতে পারব!!!!! অনেকেই হয়তো এটা শুনে হেসে বলবে " ভীতু ডিম কোথাকার "। আমি নিজেও অনেক কে সামনাসামনি প্রোপোজ করার কথা শুনসি। কিন্তু আমার কাছে ব্যাপারটা কেনো জানি অত্যন্ত কঠিন মনে হয়, রীতিমতো নিজের সাথে যুদ্ধ করা লাগতাসে। হয়তো কোনো এক সকালে ঘুম থেকে উঠে সেই সাহসটা অনুভব করবো আর তোমাকে গিয়ে বলে দেব । ততদিব ভালো থেকো, নিজের খেয়াল রেখো 🙂।
ইতি -- তোমার চিরশুভাকাঙ্ক্ষী

মিতা রানী দাস প্রানরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান শুভ জন্মদিন আমার শুচিস্মিতা ❤️❤️❤️।তুমি আমাকে এতোটাই অবহেলা কর যে, তোমার এই ...
19/08/2021

মিতা রানী দাস
প্রানরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান

শুভ জন্মদিন আমার শুচিস্মিতা ❤️❤️❤️।
তুমি আমাকে এতোটাই অবহেলা কর যে, তোমার এই শুভদিনে তোমাকে শুভেচ্ছা জানানোর সুযোগটুকু ও নেই।
শুধু আমার প্রতি না, সব ছেলেদের প্রতি ই তোমার এত অবহেলা, সেটাই আমাকে তোমার প্রতি আরো ভাবতে প্রেরণা দেয়। তাইতো তোমার অবহেলা আমাকে আরো তোমাকে ভালবাসতে শেখায় প্রিয় ❤️❤️❤️।

তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি
ভালোবেসে ফেলি
তোমাকে ছাড়াতে গিয়ে আরো
বেশি গভীরে জড়াই,
যতোই তোমাকে ছেড়ে যেতে চাই
দূরে
ততোই তোমার হাতে বন্দি হয়ে পড়ি,
তোমাকে এড়াতে গেলে এভাবেই
আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই
এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি;
তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ
জড়িয়ে যাই আমি
আমার কিছুই আর করার থাকে না।
তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে
যেতে চাই
যদি ডুবে যেতে চাই
এমন সাধ্য কী আছে তোমার চোখের
সামান্য আড়াল হই,
দুই হাত দূরে যাই
যেখানেই যেতে চাই সেখানেই
বিছিয়ে রেখেছো ডালপালা,
তোমাকে কি অতিক্রম করা কখনও সম্ভব
তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র
আকাশের চেয়েও আকাশ তুমি আমার
ভেতরে জেগে আছো।
তোমাকে ভুলতে চেয়ে তাই আরো
বেশি ভালোবেসে ফেলি,
তোমাকে ঠেলতে গিয়ে দূরে
আরো কাছে টেনে নেই
যতোই তোমার কাছ
থেকে আমি দূরে যেতে চাই
ততো মিশে যাই নিঃশ্বাসে
প্রশ্বাসে,
ততোই তোমার আমি হয়ে পড়ি ছায়ার
মতন;
কোনোদিকে যাওয়ার আর একটুও
জায়গা থাকে না
তুমিই জড়িয়ে রাখো তোমার কাঁটায়।
তোমাকে ছাড়তে গিয়ে আষ্টেপৃষ্ঠে
আরো জড়িয়েছি
তোমাকে ভুলতে গিয়ে আরো
ভালোবেসেছি তোমাকে।

ইতি
তোমার অবহেলা 🖤

19/08/2021

To: mitul
Department : public administration
Year : Jani na🙂
From: santa

হ্যালো, মিতুল!!
আমি শান্তা, চিনতে পারছো আমাকে? পটুয়াখালী গার্লস স্কুলে পরতাম। ( তখন তুমি জুবিলী স্কুলে পরতে)

আমাকে হয়তো না চেনারই কথা!!
২০১৪ সালের (আমি তখন ৮এ পড়ি)দিকে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ঐশী গার্লস স্কুল (মর্নিং শিফট)
থেকে যখন হাঁটতে হাঁটতে সবুজবাগ ১ নাম্বার গলিতে বাসায় আসতাম তুমি একটা দোকানের সামনে বসে থাকতা নাহয় আমাদের ফলো করতে করতে আসতা। তোমার সামনা সামনি কখনও দাড়াতাম না দূর থেকেই দেখে চলে যেতাম। একদিন আব্বুর বদলির জন্য হুট করে সবাইকে না জানিয়েই বরিশাল চলে আসতে হয়েছে। বাট আমি ঐশীর নাম্বার অনেক কষ্ট করে ম্যানেজ করছিলাম পরে ওর কাছ থেকে তোমার খোঁজ নিতাম 🙂
এরমাঝে ঐশী'কেও হারিয়ে ফেললাম(২০১৪)

এতোবছর পরে(২০২১) ঐশী'কে ফেসবুকের মাধ্যমে খুঁজে পেলেও তোমাকে খুঁজে পাইনি। পরে ওর কাছ থেকে জানতে পারলাম যে তুমি জাহাঙ্গীরনগর ভার্সিটি'তে Public administration এ পড়ো। বাট কোন ইয়ারে পড়ো কিছুই জানি না। (সম্ভবত ২ ইয়ার সিনিয়র 🙂)

হয়তো ভালোবাসি কি না জানি না বাট ৭ বছর পরে হলেও তোমার সামনা-সামনি দাড়াতে চাই🙂🖤
বি. দ্রঃ যদি চিনে থাকো কাইন্ডলি এডমিন প্যানেল'কে জানাবে। কিংবা কেউ চিনে থাকলে দয়া করে মিতুল'কে মেনশন দিবেন।
ইতি,
শান্তা

To:Jannatun Ferdousi.Chemistry 48জাবির মতোই সুন্দর তুমি,ঢাবির মতোই পশ,খুবির মতো পুচকে তুমি,রাবির মতোই রস।তুষারশুভ্র মনটা...
16/08/2021

To:Jannatun Ferdousi.
Chemistry 48

জাবির মতোই সুন্দর তুমি,
ঢাবির মতোই পশ,
খুবির মতো পুচকে তুমি,
রাবির মতোই রস।

তুষারশুভ্র মনটা তোমার,
চবির মতোই বিশাল।
BAU এর মতো নিবিড় তুমি,
ময়মনসিং ত্রিশাল।

PUST এর মতো পুষ্ট তুমি,
ববির মতোই স্লিম,
ইবির মতোই ধার্মিক তুমি,
তুমিই আমার ড্রিম।

নিঃসঙ্গ এ জীবনে আমার,
তোমার বড়ই আকাল,
জাবির মতোই স্বর্গ তুমি,
আমি বুয়েটে পড়েও বেকার🙂

15/08/2021

নির্বাচিতা চক্রবর্তী
দর্শন ৪৭
মিষ্টি হাসি, বাঁকা দাঁত,
তাতেই আমি কুপোকাত।

সকালে আমবাগানে দেখা হলে চিনে নিও কিন্তু।

To:Jannatun Ferdousi Chemistry 48আমি কি পদ্মা সেতুর পিলার? কেন আমার মনে বারবার  আঘাত দাও? 🙂
13/08/2021

To:Jannatun Ferdousi
Chemistry 48

আমি কি পদ্মা সেতুর পিলার? কেন আমার মনে বারবার আঘাত দাও? 🙂

সিনথিয়া ফারজানা রহমান উদ্ভিদবিজ্ঞান -৪৮আমার ভালোবাসার সিনথিয়া,তোমারে না জানি  কতোদিন... দেখি না। তোমাদের নবীনবরনের দিনে,...
11/08/2021

সিনথিয়া ফারজানা রহমান
উদ্ভিদবিজ্ঞান -৪৮

আমার ভালোবাসার সিনথিয়া,তোমারে না জানি কতোদিন... দেখি না। তোমাদের নবীনবরনের দিনে,স্টেজে তোমাকে প্রথমদেখা থেকেই তোমার প্রেমে পরে যাই। তারপর কিছুদিন ডিপার্টমেন্ট এ তোমার আসার অপেক্ষায় কতসময় বসে থাকতাম। তোমার ওই তুলতুলে গুলগুলে গালের মিষ্টি হাসি খুবি ভালোলাগে । কোনো একদিন তোমাকে আমার ভালোবাসার কথা বলে আমার বাইকে চড়িয়ে পুরো ক্যাম্পাস ঘুড়ে বেড়াবো সেই অপেক্ষায় রইলাম।।।

তোমার
সিনিয়র কেউ।

Address

Jahangirnagar University
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when JU Crush and Confession .02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share