M.A.S TV

M.A.S TV সব ধরনের খবর সবার আগে

08/10/2025

চাঁচাই সবুজ সংঘ আয়োজিত ১০ দিনব্যাপি বৃক্ষ মেলা ৯ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পযন্ত । স্থান চাঁচাই ফুটবল মাঠ, কালিগঞ্জ, সাতক্ষীরা।

24/09/2025
*নিখোঁজ বিজ্ঞপ্তি*নাম: মোঃ জাহাঙ্গির আলম  পিতার নাম: আলাউদ্দিন হোসেন  বয়স: ১৮ বছর  ঠিকানা: বন্দকাটি, বিষ্ণুপুর, কালীগঞ্জ...
05/09/2025

*নিখোঁজ বিজ্ঞপ্তি*

নাম: মোঃ জাহাঙ্গির আলম
পিতার নাম: আলাউদ্দিন হোসেন
বয়স: ১৮ বছর
ঠিকানা: বন্দকাটি, বিষ্ণুপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা।

জাহাঙ্গির আলম বাসা থেকে কাজের উদ্দেশ্যে ঢাকা আসে এবং বাসায় জানায় সে একটি কোম্পানিতে জয়েন করেছে। কিন্তু সে কোন কোম্পানির নাম বলেনি।
গত ১২ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবার তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না।

যদি কেউ তার খোঁজ দেখে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন:
মোবাইল নম্বর: 017 3477 1617

আপনার একটি তথ্য একটি জীবন বাঁচাতে পারে। দয়া করে শেয়ার করুন।

02/09/2025

মাহিষকুড় বি জি এম মাঠ তরুণ দের উপলক্ষে গাছ লাগানো হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান

আশাশুনিতে মসজিদের ইমামের ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারপিটের অভিযোগ। স্ত্রীর মৃত সন্তান প্রসব।।থানায় লিখিত এজাহার দা...
16/08/2025

আশাশুনিতে মসজিদের ইমামের ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারপিটের অভিযোগ। স্ত্রীর মৃত সন্তান প্রসব।।থানায় লিখিত এজাহার দায়ের

দৈনিক আশাশুনি খবর।।সাতক্ষীরার আশাশুনিতে পূর্ব শত্রুতার জেরে এক মসজিদের ইমামের ৫ মাসের অন্তঃসত্তা স্ত্রীকে বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ৬দিনের মাথায় ইমামের স্ত্রী মৃত পুত্র সন্তান প্রসব করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে থানা পুলিশকে জানালে,পুলিশ মা ও মৃত সন্তানকে উদ্ধার করে নিয়ে আসে। ইমামের স্ত্রী হালিমাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং মৃত সন্তানকে পোস্টমর্টেম করতে সাতক্ষীরায় পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লপুর গ্রামে। এ ব্যাপারে হালিমার স্বামী ও মৃত সন্তানের পিতা মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছে। লিখিত এজাহার সূত্রে জানা গেছে,মধ্যম একসরা গ্রামের মৃত মানিক গাজীর পুত্র হাফেজ রফিকুল ইসলাম বর্তমানে রাধাবল্লভপুর গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা পূর্ব হতে রফিকুল ও তার পরিবারের সদস্যদের পথে ঘাটে পেয়ে বিভিন্নভাবে হয়রানী,ক্ষয় ক্ষতি,অত্যাচার,নির্যাতন,মিথ্যা অপবাদ দেওয়া সহ মারপিট করতে উদ্যত হয় ও খুন জখম করার হুমকি দিয়ে আসিতেছে বলে অভিযোগ করা হয়েছে। এরই জের ধরে আসামীরা ও তাদের সাথে থাকা আরো অজ্ঞাতনামা ৪/৫ জন বে-আইনীভাবে পূর্ব পরিকল্পিত মোতাবেক হাতুড়ী,লোহার রড,বাঁশের লাঠি,জি আই পাইপ দিয়ে (৯ আগস্ট) শনিবার সকাল অনুমান ১০ ঘটিকায় দিকে রফিকুলের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের উদ্দেশ্যে করে বিভিন্ন অশ্লীল গালিগালাজ করতে থাকে। রফিকুল বাড়িতে না থাকায়,তার অনুমান ৫/৬ মাসের গর্ভবতী স্ত্রী হালিমা খাতুন (৩৭) আসামীদেরকে গালিগালাজ না করার জন্য মৌখিকভাবে নিষেধ করে। ২নং আসামী লিটনের হুকুমে আসামীরা একযোগে রফিকুলের স্ত্রীর উপর চড়াও হয়ে বসত ঘরের মধ্যে উঠে তাকে এলোপাতাড়ী মারপিট করে দুই হাতে পায়ে সহ শরীরের বিভিন্নস্থানে নিলা ফোলা জখম করে। ১নং আসামী মিলন জি.আই পাইপ দিয়ে আমার স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে গেলে স্ত্রী বারান্দার মেঝেতে লুটিয়ে পড়লে আসামী তার হাতে থাকা জি,আই পাইপ দিয়ে আমার স্ত্রীর তলপেটে,বুকে পিটে সহ শরীরের বিভিন্নস্থানে বেদমভাবে মারপিট করে গুরুতর জখম করে। ৩ নং আসামী রোকন আমার স্ত্রীর তলপেটে লাথি মেরে জখম করে। আসামীদের মারপিটে আমার স্ত্রীর গর্ভে থাকা অনুমান ৫/৬ মাসের বাচ্চা আঘাত প্রাপ্ত হয়ে শরীর দিয়ে রক্ত ক্ষরণ হতে থাকে। আসামীরা একটি স্বর্ণের চেইন,কানের দুল জোরপূর্ব খুলে নেয় যার আনুমানিক মূল্য এক লক্ষ দশ হাজার টাকা। এবং নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায় এবং বসতবাড়ির ঘেরাবেড়া ভাঙচুর করে চল্লিশ হাজার টাকার ক্ষতিসাধন করে। আমার মেয়ে নাইমা খাতুন ঠেকাতে আসলে তাকেও মারপিট করে। আমি সংবাদ পেয়ে দ্রুত বাড়িতে এসে স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা করাই। আসামীদের মারপিটে আমার গর্ভবর্তী স্ত্রী হালিমা খাতুন (৩৭) গুরুতর আহত হয়ে পেটের ব্যাথায় ছটফট করতে থাকে ও এক পর্যায়ে ১৪ আগস্ট সকাল অনুমান ৮ ঘটিকার সময় একটি মৃত ছেলে সন্তান প্রসাব করে। আমি থানা পুলিশের সংবাদ দিলে পুলিশ আমার বাড়িতে আসে ও ঘটনা শোনে। আমি পুলিশ ও সাক্ষীদের সহ স্থানীয় লোকজনের সহায়তা একই দিন আমার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাত অনুমান ১১ ঘটিকার সময় আশাশুনি হাসপাতালে ভর্তি করি ও মৃত শিশু সন্তানের লাশ পুলিশ থানায় নিয়ে যায়। ভুক্তভোগী হাফেজ রফিকুল ইসলাম আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান,লিখিত এজাহার পেয়েছি,তদন্তপূর্বক মামলা নেওয়া হবে,প্রস্তুতি চলছে। # #

তালা উপজেলা সাতক্ষীরা জেলার জেঠুয়া গরুহাট এই হাট টি সপ্তাহে একদিন বসে প্রতি মঙ্গলবার।
16/08/2025

তালা উপজেলা সাতক্ষীরা জেলার জেঠুয়া গরুহাট এই হাট টি সপ্তাহে একদিন বসে প্রতি মঙ্গলবার।

আশাশুনি ও শ্যামনগরকে একীভূত করে সংসদীয় আসনের আপত্তিতে স্মারকলিপি প্রদান বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার আশাশুনি...
09/08/2025

আশাশুনি ও শ্যামনগরকে একীভূত করে সংসদীয় আসনের আপত্তিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে একটি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিরুদ্ধে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উপজেলাবাসীর পক্ষে আশাশুনি উপজেলাবাসীর পক্ষে সাবেক সংসদ সদস্য মরহুম এএম রিয়াছাত আলী বিশ্বাসের ছেলে
নু. আ. ম. মুরতাজা আলীসহ একাধিক সংক্ষুব্দ ব্যক্তি স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ স্বাধীনের পর হতে ২০০৮ সালের আগ পর্যন্ত সাতক্ষীরায় ২টি আসন ছিল। ১টি সংসদীয় এলাকা সাতক্ষীরা ৩ আশাশুনি আসন ও অপরটি সংসদীয় এলাকা সাতক্ষীরা ৫ শ্যামনগর উপজেলা আসন। যা ছিল ভৌগলিকভাবে দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগপূর্ণ উপকূল এলাকা বিবেচনায়। এরপর বিগত ফ্যাসিবাদী আমলে জামায়াত ও বিএনপির বেজ এলাকা বাছাই করে শুধু ভোটার সংখ্যার বিবেচনায় বেশ কিছু সংসদীয় এলাকায় আসন কমিয়ে তাদের সুবিধামত ঢাকা সহ আরো কিছু জায়গায় আসন বৃদ্ধি করা হয়। তার-ই অংশ হিসাবে সাতক্ষীরা ৩ ও ৪ আসন গঠিত হয়ে ১টি আসন কমানো হয়। কিন্তু এবার আশাশুনি ও শ্যামনগরকে ১টি মাত্র সংসদীয় এলাকা সাতক্ষীরা-৪ আসন করায় বিষয়টি সমাধান না হয়ে আরো জটিল হয়েছে। কারণ ভৌগলিক দিক থেকে আশাশুনি ও শ্যামনগর উপজেলা অনেক বিস্তৃত ও নদী বহুল অঞ্চল। আশাশুনি নদী দিয়ে চার খন্ডে বিভক্ত, শ্যামনগর তিন খন্ডে বিভক্ত এবং আশাশুনির সাথে শ্যামনগরের সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। শ্যামনগর উপজেলা বাংলাদেশের সর্ব বৃহত্তম উপজেলা, আশাশুনিও তার পাশাপাশি বড়। ২টি উপজেলার যোগাযোগ ব্যবস্থা অন্যান্য উপজেলার তুলনায় অনেক দুর্গম ও খারাপ।
প্রতি বছর আশাশুনির বেতনা, মরিচ্চাপ, গলঘেষিয়া, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর ২০টি পয়েন্টে ভেড়ীবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। একইভাবে শ্যামনগর উপজেলায় বিভিন্ন পয়েন্টে ভেড়ীবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, যা একজন সংসদ সদস্যের পক্ষে তদারকি করা দুরূহ।
এছাড়া এ বিশাল এলাকার ১০লক্ষাধিক জনগোষ্ঠী নিয়ে নির্বাচনী ক্যাম্পিং করা ১জন সংসদ সদস্যের পক্ষে সম্ভব নয়। ফলে উন্নয়ন, নদী ভাঙ্গনসহ দুর্যোগ ব্যবস্থাপনার কার্যকর তদারকি করা কঠিন। তাই ভোটার সংখ্যা বিবেচনায় না নিয়ে ভৌগলিক অবস্থান, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও উপকূল এলাকা হিসাবে বিবেচনায় নিয়ে আশাশুনি উপজেলা ও শ্যামনগর উপজেলাকে দুটি সংসদীয় আসন হিসেবে ফিরিয়ে আনা জরুরী। জনস্বার্থে আসন পুনর্বিন্যাসের নতুন সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ন্যায় আশাশুনি উপজেলাকে ১টি সংসদীয় আসন করতে আবেদন জানান হয়েছে। স্মারকলিপিটা আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রেরন করা হয়।

সাতক্ষীরা আলিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান ময়ূর (ময়ূর ডাক্তার) আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গ্রে...
08/08/2025

সাতক্ষীরা আলিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান ময়ূর (ময়ূর ডাক্তার) আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার......

সাতক্ষী‌রার পাটকেলঘাটা কুমিরা বাসস্ট্যান্ডে রোজিনা পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ , আহত প্রায় বিশ।
08/08/2025

সাতক্ষী‌রার পাটকেলঘাটা কুমিরা বাসস্ট্যান্ডে রোজিনা পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ , আহত প্রায় বিশ।

সাতক্ষীরা রাজ্জাক পার্কে তৈরি হলো মীর মুগধের পানির বোতল সরাসরি লাইভে,,,
07/08/2025

সাতক্ষীরা রাজ্জাক পার্কে তৈরি হলো মীর মুগধের পানির বোতল সরাসরি লাইভে,,,

পুলিশ নারী কল্যাণ সমিতি (পোনাক), সাতক্ষীরার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত:অ...
07/08/2025

পুলিশ নারী কল্যাণ সমিতি (পোনাক), সাতক্ষীরার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত:

অদ্য ০৭ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাংকন রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং এসএসসি ২০২৪-২০২৫ সালে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রোকেয়া আখতার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা মহোদয়।

পুলিশ সুপার মহোদয় বলেন, এই আয়োজনের মাধ্যমে শিশুদের দেশপ্রেম, ইতিহাস সচেতনতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য। সৃজনশীল বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানানো ভবিষ্যতের পথ চলায় উৎসাহ যোগায়। পোনাক, সাতক্ষীরা ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা, জনাব মোঃ মুকিত হাসান খাঁন,সহ-সভাপতি,পুনাক, সাতক্ষীরা, জনাব উম্মে হানি বিনতে কবির,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাতক্ষীরা, জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) জনাব মোঃ আনোয়ারুল কবীর,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) মোঃ শফিকুল ইসলাম, ডিআইও-১, জনাব হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, সাতক্ষীরা থানা, জনাব মোঃ সামিনুল হক,আরআই,পুলিশ লাইন্স, সাতক্ষীরা,জনাব মোঃ মোস্তফা কামাল, আরও-০১,রিজার্ভ অফিস, সাতক্ষীরা, জনাব মিরাজুল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.A.S TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share