01/05/2026
আসসালামু আলাইকুম,
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ ১ মে (জুমআ বার) বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে বিশাল ‘শ্রমিক সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
সমাবেশে মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি
এড. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আ ন ম শামসুল ইসলাম-সাবেক এমপি, বাংলাাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি,
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, জনাব মো. সেলিম উদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। ইনশাআল্লাহ।
কল্যাণপুর ওয়ার্ড মিরপুর দক্ষিণ পক্ষ থেকে সকল শ্রমিক ভাইদের উপস্থিত থেকে মে দিবস কে সফল করার আহ্বান রইলো।