Saidpur Art Academy

Saidpur Art Academy Saidpur Art Academy

12/06/2026

গর্বের অর্জন, সৈয়দপুর আর্ট একাডেমির শিক্ষার্থী জাতীয় পর্যায়ে!

আলহামদুলিল্লাহ!

সৈয়দপুর আর্ট একাডেমির মেধাবী শিক্ষার্থী সাদিকা তুন সুবাহা, চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬ এর চিত্রাঙ্কন বিভাগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।

আগামী ১৫/০৬/২০২৬ তারিখে সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকার পথে যাত্রা করবে। তার এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

সৈয়দপুরের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে সাদিকা তুন সুবাহা। তাই সে ও তার পরিবার সৈয়দপুরবাসীর কাছে আন্তরিক দোয়া ও শুভকামনা প্রার্থনা করছে। সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থনই তার এগিয়ে চলার শক্তি।

সৈয়দপুর আর্ট একাডেমির মেধাবী শিক্ষার্থী সাদিকা তুন সুবাহা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬ এর বিভাগীয় পর্যায়ের...
09/06/2026

সৈয়দপুর আর্ট একাডেমির মেধাবী শিক্ষার্থী সাদিকা তুন সুবাহা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬ এর বিভাগীয় পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিভাগে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে।

তার এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সাদিকা তুন সুবাহার উজ্জ্বল ভবিষ্যৎ ও জাতীয় পর্যায়ে আরও সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

অভিনন্দন ও শুভকামনা, সাদিকা তুন সুবাহা!

অভিনন্দন ও শুভেচ্ছা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬-এর জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন ক...
09/06/2026

অভিনন্দন ও শুভেচ্ছা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬-এর জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মোঃ রাফাত শাফিন।

গর্বের বিষয় হলো, সে সৈয়দপুর আর্ট একাডেমির একজন নিয়মিত, পরিশ্রমী ও অত্যন্ত প্রতিভাবান শিক্ষার্থী। তার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং সৈয়দপুর আর্ট একাডেমির জন্যও এক অনন্য গৌরব ও আনন্দের বিষয়।

তার এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আগামীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও সে যেন আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করছি।

তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও ধারাবাহিক সাফল্য কামনা করছি।

সৈয়দপুর আর্ট একাডেমির গর্ব — মোঃ রাফাত শাফিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

অভিনন্দন ও শুভেচ্ছা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬ এর জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন ক...
07/06/2026

অভিনন্দন ও শুভেচ্ছা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬ এর জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে চ ওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। সে সৈয়দপুর আর্ট একাডেমি-র একজন নিয়মিত শিক্ষার্থী।

তার এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আগামীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও সে যেন আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করছি।

তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং ধারাবাহিক সাফল্য কামনা করছি।

সৈয়দপুর আর্ট একাডেমীর নতুন শাখার শুভ উদ্বোধন 📚🎨আসসালামু আলাইকুম।অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ২০১৮ সালে প্রতিষ্...
04/06/2026

সৈয়দপুর আর্ট একাডেমীর নতুন শাখার শুভ উদ্বোধন 📚🎨

আসসালামু আলাইকুম।

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ২০১৮ সালে প্রতিষ্ঠিত সৈদপুর আর্ট একাডেমি আগামী ১২ জুন, শুক্রবার তার নতুন শাখার শুভ উদ্বোধন করতে যাচ্ছে।

📍 শাখার ঠিকানা:
নতুন বাবুপাড়া, পৌরসভা রোড, রোটারি স্কুল ক্লাব, সৈদপুর।

📖 ভর্তির বিষয়সমূহ:
✔ হাতের লেখা
✔ চিত্রাঙ্কন
✔ আবৃত্তি
✔ অ্যাবাকাস
✔ স্পোকেন ইংলিশ

আপনার সন্তানদের সৃজনশীলতা, মানসিক বিকাশ ও দক্ষতা উন্নয়নের জন্য আমাদের এই নতুন শাখায় ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

✅ সীমিত আসন
✅ অভিজ্ঞ প্রশিক্ষক
✅ সুন্দর ও মনোরম শিক্ষার পরিবেশ

যারা সন্তানদের ভর্তি করাতে আগ্রহী, তারা দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
যোগাযোগ: ০১৭৪০০০৩৪২৬/ ০১৩২২৭৬২২১০

সৈয়দপুর আর্ট একাডেমী
“সৃজনশীলতার পথে আগামীর স্বপ্ন”

Saidpur Art AcademyEstd–2018আজ আমাদের একাডেমিতে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আন্তরিক...
20/05/2026

Saidpur Art Academy
Estd–2018

আজ আমাদের একাডেমিতে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ ও সৃজনশীল কাজ আমাদের মুগ্ধ করেছে।

প্রত্যেক শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

সোমবার ও বুধবার সকালের ব্যাচ ।

— Saidpur Art Academy

09/05/2026
09/05/2026

🎨 🏆 সৈয়দপুর আর্ট একাডেমী 🏆 🎨
স্থাপিত – ২০১৮

✨ বার্ষিক পরীক্ষা ও অনলাইন আর্ট প্রতিযোগিতার
🌸 পুরস্কার বিতরণী অনুষ্ঠান 🌸

অনুষ্ঠানের সুন্দর কিছু মুহূর্তের ভিডিও দেওয়া হলো। 🎥✨
সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। 💖

🎨 সৈয়দপুর আর্ট একাডেমী📌 স্থাপিত - ২০১৮      Class Time.
09/05/2026

🎨 সৈয়দপুর আর্ট একাডেমী
📌 স্থাপিত - ২০১৮
Class Time.

🎨 Saidpur Art Academy📅 Established - 2018🌟 Prize Giving Ceremony of Annual Examination 🌟আমাদের প্রিয় শিক্ষার্থীদের পরিশ...
05/05/2026

🎨 Saidpur Art Academy
📅 Established - 2018

🌟 Prize Giving Ceremony of Annual Examination 🌟

আমাদের প্রিয় শিক্ষার্থীদের পরিশ্রম, সৃজনশীলতা ও সাফল্যকে উদযাপন করতে আয়োজন করা হয়েছিল বার্ষিক পরীক্ষার ও অনলাইন আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এই আনন্দঘন আয়োজনে সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত ছিলেন ।

🏆 মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার স্বীকৃতি দিতে আমরা একসাথে উদযাপন করে ছিলাম এই বিশেষ মুহূর্ত।

📍 Saidpur Art Academy

Address

Cantonment Road
Saidpur

Telephone

+8801740003426

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saidpur Art Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Saidpur Art Academy:

Share

Category