07/05/2026
🎶 "রক্তিম জুলাই" গান নির্মাণ প্রতিযোগিতা - ২০২৬ 🎶
আয়োজনে: সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)
চব্বিশের চেতনাকে সুর ও ছন্দে গেঁথে রাখতে 'সসাস' আয়োজন করছে রক্তিম জুলাই গান নির্মাণ প্রতিযোগিতা।
📅সময়সূচি:
আবেদন প্রক্রিয়া: ৮ মে থেকে ২৫ মে, ২০২৬ পর্যন্ত। (আবেদন ব্যতীত কনটেন্ট গ্রহণযোগ্য হবে না)
গান জমা দেওয়ার শেষ সময়: ৩০ জুন, ২০২৬।
📜 অংশগ্রহণের নিয়মাবলি:
১. গান একক বা দলীয়ভাবে উপস্থাপন করা যাবে।
২. ভিডিওতে কোনো লোগো বা টাইটেল ব্যবহার করা যাবে না।
৩. গানের বিষয়বস্তু অবশ্যই “জুলাই”-কে কেন্দ্র করে হতে হবে।
৪. গানের ভিজ্যুয়াল অবশ্যই চিত্রনাট্যভিত্তিক হতে হবে।
৫. মিউজিক নির্ভর (শুধু যন্ত্রসংগীত) কনটেন্ট গ্রহণযোগ্য নয়।
৬. সেরা কনটেন্টের স্বত্বাধিকার কর্তৃপক্ষের অধীনে থাকবে।
৭. গানের কথা ও সুর সম্পূর্ণ মৌলিক এবং কপিরাইটমুক্ত হতে হবে।
৮. ভিডিও 4K রেজুলেশনে ইংরেজি সাবটাইটেলসহ জমা দিতে হবে।
৯. ভিডিওর সাথে অডিও ফাইল, পোস্টার ও থাম্বনেইল জমা দিতে হবে।
১০. অংশগ্রহণকারীদের বয়সসীমা: মেয়েদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত এবং ছেলেদের জন্য উন্মুক্ত।
১১. কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কনটেন্ট কোনো অনলাইন বা অফলাইন মাধ্যমে প্রকাশ করা যাবে না।
১২. আবেদন ফরম পূরণের পর নির্মিত গান গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে নির্ধারিত ইমেইলে জমা দিতে হবে। ইমেইলে নাম, মোবাইল নম্বর ও শিরোনাম উল্লেখ করতে হবে।
📩ইমেইল: [email protected]
🏆 আকর্ষণীয় পুরস্কার:
🥇১ম পুরস্কার: নগদ ১,৫০,০০০ টাকা, ক্রেস্ট ও সনদ।
🥈২য় পুরস্কার: নগদ ১,২০,০০০ টাকা, ক্রেস্ট ও সনদ।
🥉৩য় পুরস্কার: নগদ ১,০০,০০০ টাকা, ক্রেস্ট ও সনদ।
🏅৪র্থ ও ৫ম স্থান: নগদ ৫০,০০০ টাকা, ক্রেস্ট ও সনদ।
✨ বিশেষ আকর্ষণ: সেরা ৩ জন গীতিকার, সুরকার ও ভিডিও নির্মাতার জন্য থাকছে বিশেষ সম্মাননা!
⚠️ বিশেষ শর্তাবলি:
২- বিচারকার্যের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
১- প্রতিযোগিতার সকল নিয়মাবলি মেনে চলা বাধ্যতামূলক।
🔗 আবেদন লিংক: https://forms.gle/6e7aT8oRXMbTCCy96
📞 যোগাযোগ:
হোয়াটসঅ্যাপ: 01760626742
ইমেইল: [email protected]