ছিলে না তুমি

ছিলে না তুমি حَسْبِيَ اللَّهُ
(আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট।)

19/08/2026

সময় মানুষকে পরিবর্তন করায় না, মানুষ মানুষকে পরিবর্তন করে,
নয়তো নিজে পরিবর্তন হতে বাধ্য হয়।

15/08/2026

দিন শেষে আল্লাহর কাছে বিচার রাখলাম ।আমার হক আমার স্বপ্ন আমার রিজিক নষ্ট করতে চাওয়া মানুষ গুলোকে হাশরের ময়দানে এক বিন্দু পরিমাণ ও ছাড় যাতে আল্লাহ না দেন ।নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনা কারী

13/08/2026

Tumi sukho jodi nai pao jao sukher o sondhane jao

এই জীবনে কখনও না কখনও আমরা এমন একজনকে ভালোবেসেছি যার জন্য আমরা সব করেছি। সব মানে সব। তার কোনও কথাতে না করিনি। চুপিচুপি ক...
13/08/2026

এই জীবনে কখনও না কখনও আমরা এমন একজনকে ভালোবেসেছি যার জন্য আমরা সব করেছি। সব মানে সব। তার কোনও কথাতে না করিনি। চুপিচুপি কখন সাধ্যের বাইরে গিয়ে তাকে 'হ্যাঁ' বলে ফেলেছি খেয়ালটুকু করিনি। তার থেকে একটু সময় পাওয়ার জন্য অপেক্ষা করতে করতে ফোনের দিকে তাকিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছি। নিজের আত্মসম্মানের পরোয়া না করে তাকে সম্মান দিয়েছি। তার প্রয়োজনে নিজের প্রয়োজন ভুলে গেছি। নিজের ভুল না থাকলেও মাথা নিচু করে মানিয়ে গুছিয়ে নিয়েছি। ক্ষমা চেয়েছি, পায়ে ধরেছি। আরেকটু বসতে বলে অনুরোধ করেছি বারংবার। তার দেওয়া ছোট ছোট আঘাতে চোখের জল ফেলেছি। তার ছোঁয়ায় কেঁপে উঠেছি থরথর। তাকে গুরুত্ব দিয়ে মাথায় তুলে রেখেছি। বুকের ভিতর তার সাথে ভীষণ নিভৃতে একটা সংসার বুনেছি। তাকে কেন্দ্রবিন্দু বানিয়ে তার চারপাশে বনবন করে ঘুরেছি। বদলে কী পাচ্ছি, কতটা পাচ্ছি হিসাবও করিনি। শুধু, কী ভীষণ ভালোবেসেছি

11/08/2026

জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে রয় ।নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়

07/08/2026

চিন্তা করো না,আমি আর কখনোই
তোমাদের কাছে ফেরার চেষ্টা
করবো না, শেষ আঘাতটা রুহু পর্যন্ত পৌঁছে গেছে

07/08/2026

ভালোবেসে আগলে রাখতে না পারলে কখনো কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিওনা।
কারন তোমার মিথ্যা প্রতিশ্রুতি কারো জীবন নষ্টের কারিগর হতে পারে।

তোমার সাথে কথা বলতে গেলে এখন হিসেব করে বলতে হয় ।চাইলে ও আর বলতে পারি না প্রচন্ড ভালোবাসি তোমাকে।তুই করে বলতে খারাপ লাগে...
06/08/2026

তোমার সাথে কথা বলতে গেলে এখন হিসেব করে বলতে হয় ।
চাইলে ও আর বলতে পারি না প্রচন্ড ভালোবাসি তোমাকে।

তুই করে বলতে খারাপ লাগে তবে আজ তোকে অচেনাও লাগে ভিশন তারপর ও বলতে হয় তোর উপর থেকে সব অধিকার হারিয়েছি সেই কবে।
হারিয়েছি বললে ভুল হবে কেরে নেওয়া হয়েছে।

কেরে নিয়েছিলি তুই তোর উপর থাকা সব অধিকার কোনো এক অজুহাতে।

সব কিছুর পরেও,
যদি শুনতে পেতাম কোনো এক ভোরে তুমি ফিরে এসেছো সেই পুরনো আমার তুমি টা হয়ে ।
এসে বলতেছো জান অনেক ঘুমিয়েছো এবার অন্তত উঠো কথা বলো।
বলে বোঝাতে পারবোনা কতোটা খুসি হতাম ।

তবে,
তুমি ফিরে এলে খুশি হতাম ---যেমনটা খুশি হতো মা হারা সন্তান মা ফিরে পেলে।

তুমি ফিরে এলে খুশী হতাম - যেমনটা খুশী হতো সাত দিন ধরে খেতে না পাওয়া মানুষ টা এক প্লেট ভাত পেলে।

তুমি ফিরে এলে খুশি হতাম - যেমনটা খুশি হতো ফাঁসির সাজা প্রাপ্ত আসামি ফাঁসির রায় থেকে মুক্তি পেলে।

তুমি ফিরে এলে খুশি হতাম - যেমনটা খুশী হতো প্রসববেদনার পর মা তার সন্তানকে দেখে।

তুমি ফিরে এলে খুশি হতাম - যেমনটা খুশী হতো ক্যান্সারের রোগী ক্যান্সার থেকে মুক্তি পেলে।

তুমি ফিরে এলে খুশি হতাম - যেমনটা খুশী হতো পথশিশু একটা সুন্দর পরিবার পেলে।

তুমি ফিরে এলে খুশি হতাম -যেমনটা খুশি হতো একটা অন্ধ তার দুটি চোখ ফিরে পেলে।

তুমি ফিরে এসো কোনো এক ভোরে,
আমি যুগ যুগ ধরে অপেক্ষা করবো সেই ভোরের তোমার সাথে তোমার হাতে হাত রেখে সূর্য উদয় দেখবো বলে।

কখনো কি ভেবেছেন, কেন কিছু মানুষ হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায়? কেন যাকে খুব ভালোবাসতেন, সে আর ফিরে আসে না? কেন পুরনো বন্...
05/08/2026

কখনো কি ভেবেছেন, কেন কিছু মানুষ হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায়? কেন যাকে খুব ভালোবাসতেন, সে আর ফিরে আসে না? কেন পুরনো বন্ধু, প্রেমিক-প্রেমিকা বা পরিচিত মুখগুলো একদিন চিরতরে অদৃশ্য হয়ে যায়?

এর একটা নাম আছে, এটাকে বলা হয়: The Last Meeting Theory.

এই তত্ত্ব অনুযায়ী:
প্রতিটি সম্পর্কের একটা নির্দিষ্ট মেয়াদ আর উদ্দেশ্য থাকে। কেউ আসে আপনাকে হাসাতে, কেউ আসে আপনাকে কাঁদাতে, কেউ আসে আপনাকে শেখাতে যে আপনি কতটা একা থাকতে পারেন.! কেউ আসে আপনাকে ভালোবাসার অর্থ বোঝাতে, আর কেউ আসে আপনাকে ছেড়ে যাওয়ার শক্তি শেখাতে।

আপনার মাঝে যখন সেই উদ্দেশ্য শক্তিগুলো পূরণ হয়ে যায়: যখন আপনারা একে অপরের কাছ থেকে যা শেখার ছিল, তা শিখে ফেলেন, যা পাওয়ার ছিল তা পেয়ে যান। তখন মহাবিশ্ব চুপচাপ দরজা বন্ধ করে দেয়। সেই বন্ধ দরজা আর কখনো খোলে না।

এটা কষ্টকর বটে, কিন্তু এটাই বাস্তব।

যেমন ধরুন আপনার একজন বন্ধু ছিল, যার সঙ্গে আপনার অনেক স্মৃতি আছে। কিন্তু একসময় তার সাথে আপনার দূরত্ব তৈরি হয়। একজন প্রেমিক/প্রেমিকা, যার সঙ্গে আপনি অনেক স্বপ্ন দেখেছিলেন। কিন্তু একদিন সব শেষ হয়ে যায়। একজন সহকর্মী বা পরামর্শদাতার সাথে পরিচয় ছিল, যার কথায় অনেক কিছু শিখেছিলেন। তার সাথে পরে আর যোগাযোগ থাকে না। এগুলোকে মনে হতে পারে ব্যর্থতা, কিন্তু সত্যিকার অর্থে এগুলো হলো সম্পূর্ণতা।

এখন এগিয়ে যাওয়ার সময়।
তাই কেউ চলে গেলে দুঃখ পাওয়াটা স্বাভাবিক। কিন্তু আটকে থাকাটা অপ্রয়োজনীয়। কারণ মহাবিশ্ব কখনোই কাউকে চিরকাল রাখে না। সে শুধু ততক্ষণ রাখে, যতক্ষণ প্রয়োজন। আর যখন প্রয়োজন শেষ.. সে চুপচাপ দরজা বন্ধ করে দেয়… যাতে আপনি আর পেছন ফিরে না তাকান।

সুতরাং, কেউ ছেড়ে গেলে শুধু শুধু তাকে ঘৃণা কইরেন না, কারণ আপনার যা প্রয়োজন ছিল সে আপনাকে তা দিয়ে গিয়েছে, ভালোবাসার মানুষটা আপনাকে ভালোবাসা শিখিয়েছে। আপনি হয়তো মানসিকভাবে দুর্বল ছিলেন সে আপনাকে শক্তিশালী করে তুলেছে, আপনি হয়তো বোঁকা ছিলেন সে আপনাকে চালাক বানিয়েছে। আপনি যাদের সাথে পরিচিত হয়েছেন তারা কেউ না কেউ, কোনো না কোনো কিছু আপনাকে শিখিয়েছে.. আর যখন আপনি শিখলেন, তখন তারা আপনার জীবন থেকে চলে গিয়েছে..!

Address

Rangpur

Telephone

+8801717391444

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছিলে না তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to ছিলে না তুমি:

Shortcuts

Share