NBI TV news

NBI TV news সত্য ও সুন্দর আগামীর..
(1)

13/04/2026

পাবনার আতাইকুলায় ব্যবসায়ীর প্রায় দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

রাজশাহী সিটি নির্বাচনের মাঠে এনসিপির মেয়র প্রার্থী মোবাশ্বের আলীরাজশাহী, রবিবার (১২ এপ্রিল):আসন্ন রাজশাহী সিটি করপোরেশন ...
11/04/2026

রাজশাহী সিটি নির্বাচনের মাঠে এনসিপির মেয়র প্রার্থী মোবাশ্বের আলী

রাজশাহী, রবিবার (১২ এপ্রিল):
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মেয়র প্রার্থী মোবাশ্বের আলী আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।

নগরের মেহেরচণ্ডী এলাকায় আয়োজিত এক নির্বাচনী প্রস্তুতি সভার মাধ্যমে তিনি মাঠপর্যায়ের কাজ শুরু করেন। সেখানে তিনি বলেন, সিটি নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোটাধিকার সুরক্ষিত রাখাই তাদের প্রধান অগ্রাধিকার।

মোবাশ্বের আলী অভিযোগ করে বলেন, অতীতে নির্বাচন প্রক্রিয়ায় নানা ধরনের প্রভাব ও অনিয়মের অভিযোগ উঠলেও এবার তারা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোটের পরিবেশ দেখতে চান। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এবং তারা পরিবর্তনের প্রত্যাশা করছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন রাসিক নির্বাচনকে ঘিরে রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ধীরে ধীরে প্রচারণা জোরদার করছেন এবং মাঠে প্রতিযোগিতা বাড়ছে।

11/04/2026
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা
16/03/2026

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

প্রবল ঝড়ে ঘরের দেয়াল ধসে চাপা পড়ে রেজুয়ান (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার ঠাকুরগাঁও জেলার রা...
13/03/2026

প্রবল ঝড়ে ঘরের দেয়াল ধসে চাপা পড়ে রেজুয়ান (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বাড়ি নেকমরদ কুমারগঞ্জ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় রেজুয়ান নিজ বাড়িতে অবস্থান করছিল। এ সময় ঘরের একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়ে তার ওপর। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে সে মারা যায়। রেজুয়ানের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।।

ঠাকুরগাঁও যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গোলাম রব্বানী নিহত হয়েছেন ‌।
01/02/2026

ঠাকুরগাঁও যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গোলাম রব্বানী নিহত হয়েছেন ‌।

আচরণবিধি লঙ্ঘন করে মেডিকেল ক্যাম্প স্থাপন ও ফ্রি চিকিৎসা সেবার মাধ্যমে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও-২ আসনের বিএনপি ...
31/01/2026

আচরণবিধি লঙ্ঘন করে মেডিকেল ক্যাম্প স্থাপন ও ফ্রি চিকিৎসা সেবার মাধ্যমে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুস সালামের বিরুদ্ধে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ফ্রি চিকিৎসা ক্যাম্পে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা ব্যাগে ওষুধ বিতরণ করা হয়েছে, যার প্রমাণ পাওয়া গেছে।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when NBI TV news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category