Haragach Live

Directions

Haragach Live Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Haragach Live, Rangpur.
(1)

হারাগাছ, রংপুর ও দেশের সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ, ভিডিও প্রতিবেদন ও গুরুত্বপূর্ণ আপডেট।
আপনার কাছে থাকা যেকোনো খবর,ঘটনা বা তথ্য আমাদের সাথে শেয়ার করতে যোগাযোগ করুন।
📲 WhatsApp: 01410685210
📧 Email: [email protected]
🔴 সত্যের পক্ষে, মানুষের পাশে।

রংপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তালের ভাইজান খ্যাত আব্দুল মোতালেবের ভাতিজা সোহাগ ঢাকায় মৃত্যুবরণ করেছেন | ইন্নালিল্ল...
06/09/2026

রংপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তালের ভাইজান খ্যাত আব্দুল মোতালেবের ভাতিজা সোহাগ ঢাকায় মৃত্যুবরণ করেছেন | ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭

#সোহাগ #আব্দুলমোতালেব #তালেরভাইজান #রংপুর #হারাগাছ #হারাগাছলাইভ #সোহাগেরমৃত্যু #শোকসংবাদ #মৃত্যুসংবাদ #ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন

🔥 শান্ত ক্লাব মেনাজ বাজার বনাম সোহেল একাদশ হারাগাছ | কার প্রেডিকশন সঠিক? ⚽🏆 ভোট দিন এখনই!⚽🔥 প্রেডিকশন প্রতিযোগিতা — এবার...
06/09/2026

🔥 শান্ত ক্লাব মেনাজ বাজার বনাম সোহেল একাদশ হারাগাছ | কার প্রেডিকশন সঠিক? ⚽🏆 ভোট দিন এখনই!

⚽🔥 প্রেডিকশন প্রতিযোগিতা — এবার সিদ্ধান্ত আপনার! 🔥⚽
“শান্ত ক্লাব মেনাজ বাজার বনাম সোহেল একাদশ হারাগাছ” ম্যাচে দুই প্রতিযোগীর প্রেডিকশন সঠিক হয়েছে। এবার আপনাদের ভোটে ঘোষণা করা হবে বিজয়ী। 🏆

👇 ভোট দিতে কমেন্ট করুন:
🔵 Likhon লিখুন — লিখনকে সমর্থন করলে
🔴 Shohag লিখুন — সোহাগকে সমর্থন করলে

📌 ভোটের নিয়মাবলি:
✅ বন্ধুদের Mention (@) করে ভোট নেওয়া যাবে।
✅ একটি Facebook ID থেকে মাত্র ১টি ভোট কমেন্ট প্রযোজ্য হবে।
✅ অবশ্যই প্রতিযোগীকে এই পোস্টটি নিজের Facebook Timeline-এ Share করতে হবে।
✅ একই ID থেকে একাধিক ভোট/কমেন্ট করা হলে অতিরিক্ত ভোট গণনা করা হবে না।

⏰ ভোট দেওয়ার শেষ সময়:
📅 ৭ সেপ্টেম্বর ২০২৬
🕚 রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

🏆 সময় শেষ হওয়ার পর ভোট গণনা করে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে।

❤️ আপনার পছন্দের প্রতিযোগীকে ভোট দিন এবং বন্ধুদের Mention করে অংশগ্রহণের সুযোগ করে দিন।
📢 আপনার একটি ভোটই হতে পারে বিজয়ের কারণ!

#ফুটবল #প্রেডিকশন #ভোটদিন #হারাগাছ
Nazmul Likhon Mohammad Shohag

04/09/2026

মিলন বাজার দুরন্ত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে—
মরহুম মহুবর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলাটি আজ, ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৪টায়, মিলন বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় মুখোমুখি হয়—
শান্ত ক্লাব, মেনাজ বাজার বনাম সোহেল একাদশ, হারাগাছ।

টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে সোহেল একাদশকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় শান্ত ক্লাব, মেনাজ বাজার।

#ফুটবল #ফুটবলটুর্নামেন্ট #ফুটবলখেলা #ফুটবলম্যাচ #মরহুমমহুবররহমানস্মৃতিফুটবলটুর্নামেন্ট #মহুবররহমান #মিলনবাজার #মিলনবাজারদুরন্তক্লাব #শান্তক্লাব #মেনাজবাজার #সোহেলএকাদশ #হারাগাছ #রংপুর #কাউনিয়া #ফুটবলবাংলাদেশ #বাংলাদেশফুটবল #স্থানীয়ফুটবল
মিলন বাজার দুরন্ত ক্লাব

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ।  #হারাগাছ_লাইভ #হারাগাছ #হারাগাছ_নিউজ #হারাগাছের_খবর #রংপুর #রংপুর_নিউজ #...
03/09/2026

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ।


#হারাগাছ_লাইভ
#হারাগাছ
#হারাগাছ_নিউজ
#হারাগাছের_খবর
#রংপুর
#রংপুর_নিউজ
#রংপুরের_খবর





#বাংলাদেশ_নিউজ
#সর্বশেষ_খবর
#আজকের_খবর
#স্থানীয়_সংবাদ

কাউনিয়ায় মটরসাইকেলের ধা/ক্কায় মহিলার মৃ/ত্যু  #হারাগাছ_লাইভ #হারাগাছ #হারাগাছ_নিউজ #হারাগাছের_খবর #রংপুর #রংপুর_নিউজ #রং...
02/09/2026

কাউনিয়ায় মটরসাইকেলের ধা/ক্কায় মহিলার মৃ/ত্যু


#হারাগাছ_লাইভ
#হারাগাছ
#হারাগাছ_নিউজ
#হারাগাছের_খবর
#রংপুর
#রংপুর_নিউজ
#রংপুরের_খবর





#বাংলাদেশ_নিউজ
#সর্বশেষ_খবর
#আজকের_খবর
#স্থানীয়_সংবাদ

02/09/2026

দীর্ঘ তাপদাহ প্রচণ্ড গরমে পর রংপুরে স্বস্তির মুষলধারে বৃষ্টি আলহামদুলিল্লাহ।
"আপনার এলাকায় বৃষ্টির খবর কি?"

রংপুরের আবহাওয়া, রংপুর বৃষ্টির খবর, রংপুরে বৃষ্টি, রংপুরের আজকের খবর, রংপুর আবহাওয়ার খবর, হারাগাছ লাইভ, Haragach Live, Haragach Live News, Rangpur Weather, Rangpur Rain, Rangpur Weather News, Rangpur News, Rangpur Today News, Bangladesh Weather, Bangladesh Rain News, বৃষ্টির খবর, আজকের বৃষ্টির খবর, উত্তরবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গে বৃষ্টি, আবহাওয়ার সর্বশেষ খবর, আজকের আবহাওয়া, বৃষ্টির আপডেট, রংপুর বৃষ্টি আপডেট, তীব্র গরমের পর বৃষ্টি, স্বস্তির বৃষ্টি, Rangpur Rain Update

#হারাগাছলাইভ #রংপুর #রংপুরেরখবর #রংপুরেরআবহাওয়া #রংপুরেবৃষ্টি #বৃষ্টিরখবর #আবহাওয়ারখবর #উত্তরবঙ্গ #উত্তরবঙ্গেরখবর #আজকেরখবর #সর্বশেষখবর

⚽ সঠিক প্রেডিকশন করুন, জিতে নিন আকর্ষণীয় টি-শার্ট! ⚽মরহুম মহুবর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ১ম রাউ...
01/09/2026

⚽ সঠিক প্রেডিকশন করুন, জিতে নিন আকর্ষণীয় টি-শার্ট! ⚽
মরহুম মহুবর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ১ম রাউন্ডের ৩য় খেলায় মুখোমুখি হচ্ছে এলাকার দুই শক্তিশালী দল!

🔥 শান্ত ক্লাব (মেনাজ বাজার) VS সোহেল একাদশ (হারাগাছ) 🔥

📅 ম্যাচের তারিখ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, রোজ: শুক্রবার
🕒 সময়: বিকাল ০৩:০০ টা
🏟️ স্থান: মিলনবাজার স্কুল মাঠ

এই টানটান উত্তেজনার ম্যাচে আপনার প্রিয় দল বা সম্ভাব্য ফলাফল কী হতে পারে? এখনই কমেন্ট করে সঠিক অনুমান করুন আর Haragach Live-এর পক্ষ থেকে জিতে নিন একটি আকর্ষণীয় টি-শার্ট! 👕🎁

✨ কনটেস্টে অংশ নেওয়ার নিয়মাবলী:
১. কমেন্ট বক্সে বিজয়ী দলের নাম ও ম্যাচের সঠিক স্কোর প্রেডিক্ট করুন (যেমন: শান্ত ক্লাব ১ - ০ সোহেল একাদশ)।
২. এই পোস্টটি আপনার ফেসবুক টাইমলাইনে Public করে শেয়ার করুন।
৩. আমাদের Haragach Live পেজে লাইক এবং ফলো দিয়ে একটিভ থাকুন।
⏱️ সময়সীমা: খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত (০৪ সেপ্টেম্বর বিকাল ৩টা) প্রেডিকশন করার সুযোগ থাকবে।

খেলা শুরুর পর কোনো কমেন্ট গ্রহণযোগ্য হবে না। একাধিক সঠিক উত্তরদাতার মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ীকে নির্বাচন করা হবে।

তাহলে আর দেরি কেন? এখনই আপনার প্রেডিকশন কমেন্ট করুন এবং বন্ধুদের মেনশন করে জানিয়ে দিন! 🏁
📢 সরাসরি খেলা দেখতে চোখ রাখুন Haragach Live পেজে!

আজকের বিকালের জামিন তারিখ-০১/০৯/২০২৬রংপুর কেন্দ্রীয় কারাগার।
01/09/2026

আজকের বিকালের জামিন
তারিখ-০১/০৯/২০২৬
রংপুর কেন্দ্রীয় কারাগার।

01/09/2026

কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা।

“যেভাবে বিএনপির প্রতিষ্ঠা”বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ১ সেপ্টেম্বর ২০২৬ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।১ সেপ্টেম্বর, ১৯৭৮ সা...
31/08/2026

“যেভাবে বিএনপির প্রতিষ্ঠা”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ১ সেপ্টেম্বর ২০২৬ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১ সেপ্টেম্বর, ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন এ দলটিকে সংগঠিত করে এর রূপকার হয়েছিলেন। তিনি ’৭৫-এর আগস্ট-পরবর্তী সংকটময় দশা থেকে দেশের রাজনীতি, সমাজ, অন্যতম প্রতিষ্ঠান সামরিক বাহিনীকে সুশৃঙ্খল করা এবং সরকার ও রাষ্ট্র প্রশাসনকে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ফিরিয়ে নেওয়া এবং নিজ মাতৃভূমি বাংলাদেশকে একটা সুস্থ অর্থনৈতিক কর্মকান্ডের যথার্থ উন্নয়নের ধারায় সুস্থিতি দেওয়ার লক্ষ্যে একটা অসাধারণ উদ্ভাবনমূলক ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শ সুপ্রতিষ্ঠার টেকসই ভিত্তিভূমি তৈরি করতে তাঁর জীবনের শেষ দিনটি অবধি প্রচ- লড়াই চালিয়ে গেছেন। তাঁর সেই ভূমিকাই বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম সেরা রাজনৈতিক দলের মর্যাদা দান করেছে।

১৯৭২-১৯৭৪ সময়ের আওয়ামী লীগ সরকার ও ১৯৭৫-এর জানুয়ারি থেকে একদলীয় বাকশাল সরকারের আমলে দেশবাসীর অর্থনৈতিক দুর্দশা চরমে পৌঁছে। ’৭৫-এর আগস্টে সেনাবাহিনীর একটা ক্ষুদ্র অংশের সমর্থনে বাকশাল সরকারের কয়েকজন নেতার চক্রান্তে যে সামরিক অভ্যুত্থান ঘটে সেসব ‘ব্যর্থ-রাষ্ট্র’সুলভ পরিস্থিতি সামাল দিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, অর্থনৈতিক উন্নয়ন তৎপরতার ব্যাপক সম্প্রসারণের মাধ্যমে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে অবদান রেখেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই রাষ্ট্রিক ক্রিয়াকর্মের সাফল্য অর্জনের লক্ষ্যে তিনি এই বিএনপি সংগঠিত ও সুপ্রতিষ্ঠিত করেন। ’৭১-এর সশস্ত্র মুক্তিযুদ্ধের এই বীর মুক্তিযোদ্ধা ’৭৫-এর মধ্যভাগে জাতির চরম দুর্দশার দিনে রাষ্ট্রটিকে সঠিক শৃঙ্খলার পথে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আবার হাল ধরেছিলেন দেশবাসীর সমর্থনে। সেই মুক্তিযুদ্ধ প্রারম্ভকালে ২৫ মার্চ মধ্যরাতে দখলদার বর্বর পাক বাহিনীর বাঙালি জাতি ও বাংলাদেশ ধ্বংসের লক্ষ্যে পরিচালিত বর্বর আক্রমণের বিরুদ্ধে মেজর জিয়া তাঁর অধীন প্রায় ৩০০ বাঙালি সেনার কমান্ডার-রূপে বিদ্রোহ করে দেশের মুক্তিযুদ্ধে যোগ দেন। সেই সামরিক অফিসার জিয়াউর রহমান কালক্রমে বাংলাদেশের সেনাবাহিনী-প্রধান, প্রেসিডেন্ট এবং রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা হয়েছিলেন, একজন সফল রাষ্ট্রনায়কে পরিণত করতে পেরেছিলেন নিজেকে। বাংলাদেশের আজকের যে উন্নয়ন সাফল্য দৃশ্যমান তার আসল রূপকার সত্তর দশকের মধ্যভাগ থেকে শেষ ভাগ এবং আশির প্রথম ভাগের রাষ্ট্রনেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

এ দেশের রাজনীতির ওয়াকিবহাল মানুষমাত্রই উপলব্ধি করে থাকবেন এবং করবেন, যত মহৎ উদ্দেশ্য নিয়েই ১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) প্রতিষ্ঠা করা হয়ে থাক না কেন, দেশের সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে এবং সব সংবাদপত্র অবলুপ্ত করে চারটি মাত্র শতভাগ-সরকারি মালিকানাধীন দৈনিক পত্রিকা চালু রেখে যে ব্যবস্থা চালু করা হয়েছিল তা এ দেশে ও বহির্বিশ্বে বিভ্রান্তি সৃষ্টি হয়। সুযোগের-অপেক্ষায় থাকা বাকশাল সরকারের ক্ষমতালোভী ও চক্রান্তকারী অংশ খন্দকার মোশতাকের নেতৃত্বে এবং সামরিক বাহিনীর একটা বিভ্রান্ত-অংশ (ছয় মেজর ও ১১ জুনিয়র অফিসারের যৌথ নেতৃত্বে সংঘটিত সামরিক অভ্যুত্থানের সহায়তা-লাভের মাধ্যমে)-কে ব্যবহার করে এ অঞ্চলের একটি কুখ্যাত সামরিক গোয়েন্দা বাহিনী এ ষড়যন্ত্রের পেছনে মূল মদদদাতা হিসেবে কাজ করে। তাদের পেছনে ‘বিশ্বমোড়ল’-খ্যাত একটি সাম্রাজ্যবাদী শক্তির কুখ্যাত গোয়েন্দা সংস্থার সমর্থন ছিল বলে যৌক্তিক তথ্য-উপাত্ত-সংবলিত অভিযোগ পাওয়া যায়।

’৭৫-এর মধ্য-আগস্ট থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ অবধি নানা ঘটনা-দুর্ঘটনার মধ্য দিয়ে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের একপর্যায়ে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ভোরে সিপাহি-জনতার অভ্যুত্থানে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান গৃহবন্দি দশা থেকে মুক্ত হন এবং নতুন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের অধীনে উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। বস্তুত সেনাপ্রধান ও এক নম্বর উপপ্রধান সামরিক আইন প্রশাসকরূপে দ্বিতীয় প্রধান ব্যক্তি হন। জেনারেল জিয়া তখন থেকেই কার্যত রাষ্ট্রের প্রধান নীতিনির্ধারকে পরিণত হয়েছিলেন। বস্তুত সামরিক বাহিনীর ভিতরে এবং জনগণের মধ্যে জিয়াউর রহমানের সবচেয়ে বড় নেতা হওয়ার আস্থা সৃষ্টি হয়েছিল Ñ’৭১ সাল থেকে সেই সময় অবধি তাঁর দেশপ্রেমমূলক কর্মকান্ডের বহিঃপ্রকাশ দেশ-জনতা প্রত্যক্ষ করেছিল। তারপর অচিরেই তখনকার বাস্তবতায় বিকল্পহীন পরিস্থিতিতে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হন এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে পুরো সামরিক শাসনের অবসান ঘটানোর লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেন। সে প্রক্রিয়ার সময় জিয়াউর রহমান প্রথম দিকে একবার রাজনীতি না করে পুরনো রাজনৈতিক দলগুলোর সংগঠিত শক্তির কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে পুরোপুরি সেনাছাউনিতে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি তখন দেখলেন, দেশের সামরিক বাহিনীর ক্যান্টনমেন্টগুলোয় তখনো ‘তথাকথিত বিপ্লবের নামে’ নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা ছাড়াও রাজনৈতিক পরিম-লে শক্তিশালী কোনো রাজনৈতিক দল নেই বা যারা আছে তারা দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম নয়।

তখন জিয়াউর রহমান বাধ্য হয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি প্রবর্তন করেন। এর আগে ১৯৭৬ ও ১৯৭৭ সালে জিয়াউর রহমান সুদীর্ঘ সময়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক উন্নয়নের কর্মকান্ডে প্রকৃত গতিশীলতা আনার লক্ষ্যে দেশব্যাপী একটা কর্মমুখী রাজনীতি চালুর তৎপরতার প্রক্রিয়ায় ব্যাপক আলোচনা বৈঠক চালান। সেসব বৈঠকে দেশের মূল সমস্যাগুলোর অনুপুঙ্খ বিশ্লেষণ করা হয়। তাঁর সঙ্গে তখনকার ন্যাপ (ভাসানী), বাংলাদেশ জাতীয় লীগ, ইউনাইটেড পিপলস পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, জাতীয় দল, জাতীয় গণমুক্তি ইউনিয়ন, জাতীয় জনতা পার্টি (কোরেশী গ্রুপ), গণআজাদী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বাংলাদেশি জাতীয়তাবাদী ভাবাদর্শের বুদ্ধিজীবীরা অবিরাম বৈঠক করেছেন, চমৎকার মুক্ত আলোচনার সেসব সভায় দেশের নতুন রাজনীতির একটা সংগঠিত রূপদানের পক্ষে বক্তব্য প্রাধান্য পেয়েছে।

জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্রে দেশের গণমানুষের ইস্পাতকঠিন গণঐক্যের ওপরে গুরুত্বারোপ করে বলা হয়েছিল‘সুদৃঢ় এবং অভেদ্য জাতীয় ঐক্যবোধ এবং জাতীয় অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা না থাকলে সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও নয়া-উপনিবেশবাদের গ্রাস থেকে জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা দুঃসাধ্য।’ এ ঘোষণাপত্রের মধ্যে ৩১টি দফায় রয়েছে‘ঐক্যবদ্ধ অগ্রগতির অমোঘ দাবি : উৎপাদনের রাজনীতি এবং জনগণের গণতন্ত্র’, ‘জাতীয়তাবাদভিত্তিক ইস্পাতকঠিন গণঐক্য’, ‘সার্বভৌমত্ব, সামাজিক ন্যায়বিচার ও দ্রুত উন্নয়নের মাধ্যম : স্থিতিশীল গণতন্ত্র’, ‘বিলুপ্ত মানবিক মূল্যবোধের পুনরুজ্জীবন’, ‘স্থিতিশীল গণতন্ত্রের রূপরেখা, প্রেসিডেন্ট পদ্ধতির সরকার, নির্বাচিত ও সার্বভৌম আইন পরিষদের মাধ্যমে সজীব ও সক্রিয় গণঅংশীদারি কায়েম’, ‘স্থানীয় এলাকা সরকার ও বিকেন্দ্রীভূত রাজনৈতিক ক্ষমতা’, ‘সামাজিক ন্যায়বিচারের অর্থনীতি’, ‘জাতিগঠন, সমাজসেবা ও উপার্জনমুখী কার্যক্রমে যুবশক্তির সদ্ব্যবহার’, ‘জাতীয় পররাষ্ট্রনীতির উপাদান ও লক্ষ্য : স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমৃদ্ধ এবং আন্তর্জাতিক প্রীতি ও সখ্য’ ইত্যাদি। এ ঘোষণাপত্রের মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের সার্বিক বিষয়াবলি স্থান পেয়েছে। বিএনপিকে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একটি শক্তিশালী জাতীয় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা দিয়ে গেছেন তার শুরুতেই। তাই তো এত আঘাতের পর আঘাতেও বিএনপি টিকে আছে দেশের নেতৃস্থানীয় রাজনৈতিক দল হিসেবে। ভবিষ্যতেও দেশ ও দেশবাসীর সার্বিক মুক্তির লড়াইয়ে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এই দল, রাষ্ট্রনায়ক জিয়ার দল প্রচ- শক্তিতে থাকবে রাজপথে। এবং গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার জনযুদ্ধের ময়দানে, আবার সরকার পরিচালনার জনপ্রতিনিধিত্ব করার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যেএকটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটা সুষ্ঠু, জনগণের প্রকৃত ভোটের নির্বাচন কায়েমের লড়াইয়ে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান
রমনা রেস্তোরাঁয় এক অনারম্বর সংবাদ সম্মেলনে
ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
-বিএনপি'র শুভযাত্রা ঘোষণা করেন।

Address

Rangpur
5441

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haragach Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share