Bawdiya Express

Bawdiya Express বাঁওদিয়া

01/08/2026

পাওনাদারের জ্বালায় পারি না ঘুমাইতে...

26/07/2026

রহিম করিম দুই ভাই
লজ্জা সরম নাই
রহিম হইলো চামচার সেরা
করিম হইলো নামি চোর
দেশের স্বার্থে উদাস তারা
দেখো তারা সেচ্ছোর!

জনগণের দুর্ভোগ
নেতায় করে উপভোগ
রহিম কিন্তু নেতারই লোক!
সেই তো ঐ হারামখোর!
আবার করিম করে পুকুর চুরি
টাকা লুটে ভুরি ভুরি!
দিয়া ধোকা বোকা কইরা
সুযোগ বুইঝা মারে দৌড়!

দেশটা যারা লুইটা খায়
রহিম করিম সঙ্গ দেয়!
বৃষ্টি যেদিক ছাতা সেদিক
তারাও কিন্তু চতুর!
তারা হইলো দেশের কীট
ভুরি লুকায়া দেখায় পিট
এরাই করে জাতির ক্ষতি
দুকে মরে দিনমজুর!

25/07/2026

দয়াল
আর কতো কান্দিলে বলো
শুকাইবো দুই নয়নের জল
যেমন নদীর ঢেউ হায় উথাল পাথাল
তেমনি চোখেতে দুঃখের ঢেউ
করে ছলছল
দয়াল
আর কতো কান্দিলে বলো
শুকাইবো দুই নয়নের জল

দয়াল চোখের ভিতর অথৈ নদী
তার গভীরতা জানতাম যদি
আমি শিখতাম সাতার
পারি দিতাম নদী
দেখতাম নদীর কত জল!

দয়াল সাতার আমি জানি না বলে
মনের ভয়ে যাইনা জলে
তবু ছলছল জলে
দুঃখরা কথা বলে
বইসা ভাবি জীবন পুরো বিফল

25/07/2026

দয়াল বিধি দয়া করে
চাইও আমার পানে
আমি যত্ন করিয়া ছন্দ বাধিলাম
তোমার নামে কত গান ধরিলাম
ভেজা সুর কি যায় না দয়াল
তোমার কানে

মনের যত কথা দয়াল
সবি তুমি জানো
তবে কেন এজীবনে
এত ব্যাথা আনো
দেখ অভাগা এক মন খুলিয়া
আছে তোমার ধ্যানে রে
দয়াল বিধি দয়া করে
চাইও আমার পানে

বল আর কিভাবে শুধাই
তুমি বিনা আমার কেউ নাই
কার দ্বারে যাইব বলো,
তুমি দয়াল বীনে
দয়াল বিধি দয়া করে
চাইও আমার পানে

তুমি দয়াল শেষ ভরসা
মেটাও মনের সকল আশা
দুখী রায়হানে আজ মনের ব্যাথা
বিলায় গানে গানে-
দয়া করে চাইও আমার পানে

25/07/2026

ভাবের তরীখান ডুবিয়া গেলে মন
কেমনে পারি দিবা নদী
নদীর অথৈ সে জল
ডুবিলে তরী হবে কুফল
সাতার না জানা থাকে যদি!

কতজনে আইলো গেলো
এই নদী পার হইলো
কতজনে ডুইবা গ্যাছে..!
মায়ারও নদীর মায়ারও জালে
কতজনে বন্ধি হইয়াছে
তুমিও বন্ধি হইবা সে জলে
নিজেরে না চিনতে পারো যদি!

ঐপারেতে বসে আছেন
অচিন একজনা...
এপার ওপার দুইপারেরই খবর তার জানা...!
পারি না দিলে ভাবের ও তরী
তার দেখা আর পাইবা না...!
পাইতে পারো দয়ালের দেখা
তার প্রেমে ডুইবা থাকো যদি!

19/07/2026

কইতরে জানে না ঠিকানা রে পরদেশি
কার পায়ে বান্ধিবো মনের কথা
যে বোঝে মনে ভাষা
সে করে নৈরাশা
ধুকে ধুকে বাড়ে মনের ব্যাথা রে পরদেশি
কার পায়ে বান্ধিবো মনের কথা

আমার যদি থাকতো ডানা
শুনতাম না কারো মানা
উড়িয়া যাইতাম বন্ধুর কাছে
না বলা যত কথা জুড়াইতাম সকল ব্যথা
মিটাইতাম মনেরও বাসনা রে পরদেশি
কার পায়ে বান্ধিবো মনের কথা!

সাধের একখান প্রেম করিয়া
অকালেতে যাই মরিয়া
দূরদেশি বন্ধু কি তা জানে?
পাড়া পড়শী মন্দ বলে
পিরিত ভাসে চোখের জলে
কেমনে সইবো সেই লাঞ্চনা রে পরদেশি
কার পায়ে বান্ধিবো মনের কথা

14/07/2026

জীবন একখান পাইলাম দয়াল
নাইরে শান্তি নাই ।।
আশেপাশে শুনতে পারি
শান্তির মা আর বেঁচে নাই!!
জীবন একখান পাইলাম দয়াল
নাইরে শান্তি নাই!!

শান্তি শান্তি ডাক পারি
জানি না তার কোথায় বাড়ি
লোকমুখে শুনতে পারি
শান্তির মা আর বেঁচে নাই!!

খুঁজে পাইলেও তার ঠিকানা
সেই শান্তির কাছে যাইতে মানা
নারী বাড়ায় দেহের কামনা
বল দয়াল কোথায় যাই
জীবন একখান পাইলাম দয়াল
নাই রে শান্তি নাই!

05/07/2026

সুখের তরে ভাসাই তরী
করি বন্দনা //
এই জীবনে-
জীবনে সুখ হইলো না
পোড়া কপালে-
কপালে সুখ হইলো না!

সুখের ঐনা নদীতে হায় ভাসা ভাসা ঢেউ
আমি কত সুখে ভাসি জিগাইলো না কেউ
যে যার ধ্যানে মগ্ন তারা
করে আত্মসাধনা-
এই জীবনে-
জীবনে সুখ হইলো না।
পোড়া কপালে-
কপালে সুখ হইলো না!

মাঝে মাঝে এই নদীতে, আসে দমকা হাওয়া
কিনারাতে আপন মানুষ, যায়না খুইজা পাওয়া!
সুখের নদী দিবো পারি
মনের বাসনা!
এই জীবনে-
জীবনে সুখ হইলো না।
পোড়া কপালে-
কপালে সুখ হইলো না!

সুখের সন্ধানে আমার ডুবে যায়রে বেলা
অবহেলায় পইরা আছে আমার এইনা ভেলা
ডোবে ডোবে ভাসে ভাসে
কিনারাতে ভিরায় না!
এই জীবনে-
জীবনে সুখ হইলো না।
পোড়া কপালে-
কপালে সুখ হইলো না!

সুখের তরে ভাসাই তরী
করি বন্দনা //
এই জীবনে-
জীবনে সুখ হইলো না
পোড়া কপালে-
কপালে সুখ হইলো না!

25/06/2026

বাপের নদী ছিল না বলে
সাতার শিখলাম না
তোরা বাপেরে কষ্ট দিও না-

বাপে হইলো মাথার ছায়া
যেমন বটবৃক্ষের কায়া
ঝড় ঝাপটা আইলে সইবো একা
তোমার গায়ে লাগবো না
বাপেরে কেউ কষ্ট দিও না!

বাপের ঝড়া প্রতিটি ঘাম
দেখ তাতে সংসারের দাম
শতকষ্ট পাইলো তিনি
তোমায় বুঝতে দিলেন না!
বাপেরে কেউ কষ্ট দিও না
বাপের নদী না ছিল বলে
সাতার শিখলাম না
তোরা বাপেরে কষ্ট দিও না-

খোদার একি লীলাখেলা
খেলাতাইতাছেন আজব খেলা!
তিনি পিতা রূপে ধিলেন ধরা
নিজে ধরা দিলেন না
বাপেরে কেউ কষ্ট দিও না
বাপের নদী না ছিল বলে
সাতার শিখলাম না
তোরা বাপেরে কষ্ট দিও না-

25/06/2026

ওগো সজনী
রূপ দেখে আমি প্রেমে পড়ি নি
সবার মত আমায় ভেবো না
যেমন তেমন পোলা আমি না!
তোমার মায়ার টানে কাছে এসেছি
মন ভরে ভালবেসেছি
দুদিনের রূপ আমায় টানে নি!
ওগো সজনী
রূপ দেখে আমি প্রেমে পড়ি নি!

তোমার বলা কথা মিঠা লাগে
এত মায়া আমি পাই নি আগে
তোমার হাসি ভরা
মায়াযাদু করা
এমন যাদু আমায়
তুমি বীনা কেউ করে নি!

যখনি তোমায় পেয়েছি কাছে
জীবনে এত সুখ ধরা দিয়েছে
সুখের মোহতে পরে
নিয়েছি আপন করে
বাকী কিছুর ধার ধারিনি

Address

Rangpur
5330

Telephone

+8801838825396

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bawdiya Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share