•Me & All Of Us•

•Me & All Of Us• হিংসুক কেডা, নিন্দুক বেডা, তুই বেডা বন্ধু!

শ্রেষ্ঠজনের  মাঝে  আমি    যারে  খুঁজি বারংবার, সোনালী  পথে    সোনার  রবি   সোনার  রঙে   তার।
27/10/2023

শ্রেষ্ঠজনের মাঝে আমি যারে খুঁজি বারংবার,
সোনালী পথে সোনার রবি সোনার রঙে তার।

22/06/2023

কবি বলেছে প্রেম করলে জীবন কানা🤣

13/05/2023

============= #কবিতা=============
"পাপ উত্তাপ"
নুর আজাদ নীল
ভুল করেছো ভুলে, ভাবছো বুঝি পর ক্ষণে,
ভুল যে পাপের কুষ্টি বুনে শান্তি দিয়ে মনে।

বলছো তব বাক ফুঁড়ে ___
পরাণ যায় একটু জুড়ে ।।

ভুল পথে গেছি ভুল সে নয় আর,
টানছে কেহ ভুল ভেবেও ভুলে বার বার।

দিচ্ছে কেহ অভয়া ডর জেগে তার মনে,
দেখছে তিনি, না দেখুক নাই কোনো জনে।

শুনছে তিনি ঝড় করুণ কথন তার হিয়ার
করাচ্ছে না তিনি, সদ্য না করে রূহ জিয়ার ।

নিচ্ছে না সঁপা নাহি কভু তারি কোন তর,
হচ্ছে প্রাপ্তি কাণ্ড সবি ছড়িয়ে দিয়ে চর।

চাচ্ছে তিনি দেখতে তবে তারি শেষ - পট,
পাপ উত্তাপে করছো কিনা বেশ ছট - ফট।

খোঁজ তবে আপন নিরে_____
পরবে মনে অতিত ফিরে ।।

খারাপ তত নয় তবু নই যেন ভালো,
এক দিবসব্যাপী হিসাবে পরত স্বর্গ কালো।

গুনে গুনে এক এক একাধিক তবা তুচ্ছ,
পাপ কি পূণ্য ধরে গূণ্য ওরই সমুচ্চ ।

তওবার দ্বার হয়ে যাবে ভার ফুরাইব আয়ু যখনি,
ক্ষমাপ্রাপ্তি তুমিই অনুতপ্তি তুমিই হও না যত তখনি।

13/05/2023

___________________কবিতা__________________

সদ সত্রশিখা
নুর আজাদ নীল
মানুষ।।
জ্ঞান বিবেক মন সজাগ যার হুস— সে মানুষ

তাই কবি মানুষ হবে কতক মানুষের মাঝে,
বেশ-ভূষায় অমানুষ কেহ নয় দেহের সাজে।

ভুল হয় ভ্রান্তির ছলে বিবেক বিসর্জন দিয়ে নয়,
ভুল মানুষ সেকি কভু মূর্খতার বিচারে হয়?

ভুল মানুষ সেতো হয় _ না পেলে সু দিদারে,
সত্য মানুষও ভুল মানুষ হয় পেতে সুবিধারে।

সব জনে ভুল দেখে জনেজনে হয় ভুল,
সৎ জনে সত্য খুঁজে বাকিরা পায় না কুল।

যেমনি মানুষ তেমনি দেখে জগৎজুড়া ঘিরে ,
ভালো মানুষ দেখা যায় ভালো মানুষের ভিরে।

আলোকে চেনায় আঁধার, আঁধারকে আলো;
ভালোরে চেনায় কে? কেবা জানে তার ভালো।

মন্দটা পড়ে চোখে সবার মন-যে মন্দে রয়,
মন্দজনেও ভালো বোঝে সব যে ভালো নয়।

জবরজং দেখবে কত শিখবে কত অভিনয় ,
আঘাত পেয়ে হাসো যত ব্যথাটা তো মিছে নয়।

কত চোখ দেয় বলে অমুকের দেখেই মুখ ,
সাধুচোর দুয়ের এক ভয় মনেরও একেই ধুক।

সবাই বুঝে ভালো বুঝাবে তুমি কারে ,
বুঝওয়ালারে বুঝানো দায় এ ভন্ড মাজারে ।

(সংক্ষিপ্ত)

13/05/2023

================ #কবিতা===============
অশ্রুসংবরণ
নুর আজাদ নীল

আমি আজও কাঁদি, কাঁদিয়ে ভাসি

নয়নের জলে !

বিষাদে হৃদয় ঠেসা তবু হাসি

বেদনার ছলে ।।

আ-মরণ যন্ত্রণার কষ্ট সব ভুলে

সেকি পথচলা,

দুঃখ সেতো জীবন সাথী দুকুলে

অসহ্য শতজ্বলা ।

ব্যাথার সর্বদান হয় স্বজনের ব্যাথাহতোই

মনুদ্যান মরুময়,

তীব্রতা প্রিয়-হে আসে প্রিয়জনে ফিরে

লু -হাওয়া বয় ।

আপন ব্যথায় ব্যথিত পাশে সদা

আপনজনই ভরে,

শোকের কাতরে কাঁদে নাহ কেহ

সারাজনম ধরে ।

নন্দনে আপন, স্বজনে বন্ধন

আনন্দ নয়তো সারাজীবনের,

বেদনাও মিশে থাকে তাতে কিছু

নিজ আত্মীয়-স্বজনের।

13/05/2023

___________________কবিতা__________________

ভালো কেমন বাসো?
__নুর আজাদ নীল

আমি গাইতে শুনেছি - 'পাগলেরে'
গাইছে সেও গান,
পাগল হয়ে যাবো আমি
তোমায় পেলে জান।

শুনেছি তার গানে
বিস্মৃত আত্মার কন্দন,
পাগল যদিও সে
মানবিক দৃঢ়তা কত বন্ধন।

দেখেছি ১০ টাকা পেয়ে সে ভিখারী;

কত প্রস্থ তার হাত,
করছে সেও দান
ভুলিয়ে স্বার্থবাদ।

দেখেছি কত ভালোবাসা
ফুটছে প্রান্তর ফুলে,
আনন্দাশ্রু হাসিমাখা তার
এক অপরূপ ভুলে।

তবু বাসছে ভালো পাচ্ছে সাজা
কিসের মায়া ছাড়ি,
ভুলের পর ভুলকে চায়
ছাড়তে নাহি নারী।

নেশাগ্রস্ত যুবকের বাকদন্ডে সে
কথার প্যাঁচে আরকি ,
দেখেছি বিকৃত মস্তিষ্ক
দুই পাগলের তর্কাতর্কি।

এক পাগল নয় সে পাগল
ছাড়ছে তবু বাড়ি,
কিসের নেশায় দিনদুনিয়া
সবি দিছে ছাড়ি।

আরেক পাগল মায়ার পাগল
নারীর প্রীতিতার,
ভালোবাসায় শাহজাহান সে
ছিঁড়া জামা তার।

থাকে যদি বিশাল হৃদয়__ প্রশস্ত মন
পাবে বিরাট পৃথি,
এক হৃদয় একজনেরই
গড়ো যদি প্রীতি।

তাই বাসলেভালো পাগল-ল-ল হবি
চারি দিকে তার,
ছড়িয়ে আছে কত পাগল
দৃষ্টান্তের ভার।

তুমি পাগল তোমার দাদাও পাগল
পাগল পাগল মন তোমার ,
ভালোবাসায় পাগল সবাই
সত্যি কথা আমার।
........

13/05/2023

মানুষ তার ভালোবাসার মানুষের প্রতি মায়া ছাড়তে পারে না।

__________________KObiTA____________________                         স্বস্তিক্ষণ                                     নুর...
12/05/2023

__________________KObiTA____________________
স্বস্তিক্ষণ
নুর আজাদ নীল

দৃষ্টিগোচর কুয়াশা মোচর ঝাপসা দিগন্ত,
ফুটছে ফুলে পাতা ঝরে আসছে বসন্ত।

জানালা বহির পুঞ্জ ধোয়া মিলছে যেন আকাশ ,
ঝাপসা চোখে রঙিন স্বপ্ন কেনই বা মাখাশ ।

এমনি করে দিনগুলো সব যাচ্ছে যেন চলে,
খুশির জোয়ার উঠছে ভেসে দিন বদলের ছলে।

রোদ্দুরটা মিলছে যেন মিষ্টি রোদের মায়া ,
শুভ্র মেঘে হিমেল বায়ু সরিয়ে মেঘের ছায়া।

স্বস্তিক্ষনের মস্তিকথা দিন বদলের কতক্ষণ
একটু ভালো একটু সময় তার একটু একটু রং;

একের পর আসছে আরেক যন্ত্রণার ভার,
গ্রীষ্মের পর বর্ষা যেমনি খুলে প্রকৃতির দ্বার।

তেমনি করে কষ্টগুলো যাচ্ছে যেন টুটে ,
কে যেন কারে ধরে আসছে যেন ছুটে।

এমনি করে দিনগুলো সব যাচ্ছে যেন চলে,
খুশির জোয়ার উঠছে ভেসে দিন বদলের ছলে।

দিন বদলে ছুটছে যেন সময় একা একাই,
সঙ্গে পাশে নাই কেহ নিজের ছায়া ছাড়াই।

দিন ফুরালো দিনের শেষে রবির পানে চেয়ে,
দ্বিগুণ ছায়া হচ্ছে বড়ই নিজের ছায়া ছেয়ে ।

রুষ্ট করে দিচ্ছে সবি সুষ্ঠ প্রকৃতির ভার সমনে,
হাসির মাঝে কষ্ট লুকায় শরৎ-হেমন্তে আগমনে।

End...................

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when •Me & All Of Us• posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category