20/11/2025
সুবহানাল্লাহ এটি সেই পথ যেতে দিয়ে আমাদের নবী মুসা সমুদ্র পার হয়েছিল
হযরত মূসা (আ.) সমুদ্র পার হওয়ার ঘটনা
হযরত মূসা (আ.) আল্লাহর একজন মহান রাসূল। তিনি বনি ইসরাইলকে ফিরআউনের অত্যাচার থেকে মুক্ত করার জন্য পাঠানো হয়েছিলেন। ফিরআউন ছিল অত্যন্ত অত্যাচারী একজন শাসক, যে নিজেকে ঈশ্বর বলে দাবি করত এবং মূসা (আ.)-এর বার্তা মানতে অস্বীকার করত।
অনেক মুজিজা দেখানোর পরও ফিরআউন তার জেদ ও অহংকারে অটল থাকে। অবশেষে আল্লাহর নির্দেশে হযরত মূসা (আ.) বনি ইসরাইলদের নিয়ে মিশর ত্যাগ করেন। যখন তারা যাত্রা করছিলেন, তখন ফিরআউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করে।
বনি ইসরাইল সামনে বিশাল সমুদ্র—লাল সাগর, আর পেছনে ফিরআউনের সৈন্যবাহিনী দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তারা বলে উঠল,
“হে মূসা! আমরা তো ধরা পড়ে গেলাম!”
তখন হযরত মূসা (আ.) দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন—
“কখনো না! আমার সাথে আছেন আমার প্রতিপালক আল্লাহ। তিনিই আমাকে পথ দেখাবেন।”
এরপর আল্লাহ তাআলা মূসা (আ.)-কে নির্দেশ দিলেন তার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করতে।
মূসা (আ.) লাঠি দিয়ে সমুদ্র স্পর্শ করতেই আল্লাহর হুকুমে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। পানি দুই পাশে বড় বড় পাহাড়ের মতো দাঁড়িয়ে যায়, আর মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়।
মূসা (আ.) এবং বনি ইসরাইল সেই পথ দিয়ে নিরাপদে সমুদ্র পার হয়ে যান।
ফিরআউন ও তার সৈন্যরা একই পথ দিয়ে ঢুকে পড়লে আল্লাহ আবার সমুদ্রকে তার আগের অবস্থায় ফিরিয়ে দেন। বিশাল ঢেউ তাদের সবাইকে ডুবিয়ে দেয়।
ফিরআউন শেষ মুহূর্তে বিশ্বাসের কথা বললেও ততক্ষণে তার জন্য সময় শেষ হয়ে গিয়েছিল।
অবশেষে আল্লাহ বনি ইসরাইলকে রক্ষা করেন এবং মূসা (আ.)-কে বিজয়ী করেন।
🌊 The site where Prophet Musa (عليه السلام) crossed the sea.
In 1276 BC, Allah commanded Prophet Musa (عليه السلام) to strike the sea with his staff 🦯. The waters split into 12 paths, allowing him and 600,000 followers to cross safely.
Pharaoh and his 1.6 million soldiers followed — but the sea closed in and drowned them.
According to tradition, this happened on the 10th of Muharram.