03/02/2026
আলহামদুলিল্লাহ!
আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ❝পবিত্র শবে বরাত ও শহীদ আবু বকর এর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল❞ সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপণ, হাউজ টিউটর ও FRICC এর মডারেটর ড. এস এম মাসুম বাকি বিল্লাহ, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, হল সংসদের ভিপি রফিকুল ইসলাম, জিএস হাবিব উল্যাহ(হাবিব),এজিএস আব্দুল্লাহ আল জুবাইরসহ হল সংসদের প্রতিনিধিবৃন্দ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নাজির মাহমুদ, সিনিয়র ইমাম ও খতিব,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, সাইয়েদ আবরার তাসনীম, কুরআন গবেষক ও লেখক।
অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য তবারুক হিসেবে হালুয়া-রুটির ব্যবস্থা করা হয়।
অসংখ্য ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্যার এ এফ রহমান হল সংসদকে আমাদের পুরো আয়োজনে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য।