25/08/2024
লক্ষ্মীপুরের অবস্থা ভীষণ খারাপ। এই মুহূর্তেও মুষলধারে বৃষ্টি। যারা ত্রাণ নিয়ে যাবেন এই জায়গাগুলোতে যাওয়ার অনুরোধ রইলো। সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি।
📍কমলনগর উপজেলা
১। তোরাবগঞ্জ
৩, ৪, ৫, ৬, ৭ ,৮, ৯ নং ওয়ার্ড জলাবদ্ধতা। বিশেষ করে রাস্তার পূর্ব পাশ, চর পাগলা এলাকা, ফাজিল ব্যাপারির হাট, ইসলামগঞ্জ ইত্যাদি এলাকা বেশি প্লাবিত।
২। চর মার্টিন
১, ২, ৮, ৯ নং ওয়ার্ড প্লাবিত। ৮ নং ওয়ার্ড বেশি ক্ষতিগ্রস্ত। বিশেষ করে উত্তর মার্টিন, শান্তির হাট, রাজা মিয়ার পোলের গোড়া, হাসপাতাল রোড, রমিজগঞ্জ ইত্যাদি এলাকা।
৩। চর কালকিনি
নবীগঞ্জ, নাজিরগঞ্জ, মতিরহাট এলাকায় জোয়ারে খুব বেশি প্লাবিত হয়, আবার ভাটায় পানি নেমে যায়।
৪। চর লরেন্স
৫, ৬, ৭, ৮, ৯ নং ওয়ার্ড জলাবদ্ধতা। বিশেষ করে লরেন্স বাজার থেকে নবীগঞ্জ রোডের আশপাশে।
৫। সাহেবের হাট
মাতাব্বর হাট ও কাদির পন্ডিত হাটে জলাবদ্ধতা।
৬। চর ফলকন
ইউনিয়ন পরিষদ থেকে লুধুয়া মাছ ঘাট পর্যন্ত এলাকা বেশি প্লাবিত।
৭। চর কাদিরা
পুরো ইউনিয়নে জলাবদ্ধতা। নদী থেকে একটু দূরে নোয়াখালীর সীমানাবর্তী ইউনিয়ন। পানি নদীর দিকে না নামায় ৯ নং ওয়ার্ড ব্যতিত পুরো ইউনিয়ন প্লাবিত হয়েছে। ফজুমিয়ার হাট, বটতলী, বাদামতলী, চর বসু, আওলীয়া নগর, রব বাজার ইত্যাদি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত।
৮। পাটওয়ারীর হাট
গোয়ালিয়া বাজার, খায়ের হাট, পাটওয়ারীর হাট ইত্যাদি এলাকা প্লাবিত।
৯। ৫নং পার্বতীনগর ইউনিয়ন এর সোনাপুর গ্রামের ৫০-৬০ টা পরিবার খাদ্য সংকটে।
১০। লক্ষীপুরের দীঘলি, নেয়ামতপুর, বাঙ্গাখা, চরচামিতা, কলমনগর, চর কাদিয়া, রামগতির বিভিন্ন জায়গা। এসব জায়গার মানুষ ৫ দিন থেকে পানি বন্দী। খাওয়ার সংকট এবং বিশুদ্ধ পানির সংকট।
১১। লক্ষীপুর দক্ষিণে মজুপুর ১০নং ওয়ার্ড ডিবি রোডে পানি অধিক বেড়ে গেছে। এখানকার মানুষ আশ্রয়কেন্দ্রে যাবে তার কোনো ব্যবস্থা নাই। ঘরহীন অবস্থা সবার।
🚨📢
লক্ষ্মীপুর সদরের হাইওয়ে রোডের দক্ষিণের গ্রামগুলোর মধ্যে সবচেয়ে পানিবন্দি মানুষ বেশি। যেমন-
১-মান্দারীর দক্ষিণে ১৩নং দিঘলী,
২-হাজিরপাড়ার উত্তরে ৯নং উত্তর জয়পুর ,
৩-১৪নং মান্দারী,
৪- দত্তপাড়া,
৫-চন্দ্রগঞ্জ ইউনিয়ন, জকসিন এবং পৌরসভার ১৩নং ওয়ার্ড।
৬-জামিরতলী,
৭-রাজাপুর ও দিঘলী,
৮-মটবী,
৯-রতনেরখিল,
১০-হাজিরপাড়া,
১১- চরচামিতা,
১২-চন্দ্রপুর,
১৩-কামারহাট।
১৪-রোডের উত্তরে
১৫-পার্বতীনগর