Magic Lanthon

Magic Lanthon An Organization on Film & Media
www.magiclanthon.com

28/02/2026

'সময়টা তখন ২০ শতকের ৫০-এর দশক। পুরান ঢাকার আগামছি লেনের এক তরুণী পেয়ারা। পড়ালেখা কামরুন্নেচ্ছা স্কুলে। সহজ সাদাসিধে জীবন সেই বালিকার। সময় কাটে গান করে, খেলাধুলা আবার কখনো দলবেঁধে কারো বাসায় দাওয়াত খেয়ে। তবে একটা অস্বাভাবিক ব্যাপারও আছে। পরিবারের রক্ষণশীলতার নজরদারি বজায় রেখে তাকে রোজ স্কুলে যেতে হয় ঘোড়ার গাড়িতে। সে চাইলেও অন্য সব বালিকার মতো পায়ে হেঁটে বা কোনো খোলা গাড়ি করে স্কুল যেতে পারে না। তাকে যেতে হয় তিন দিক বন্ধ এক গাড়িতে করে, পিছনটা যদিও খোলা সেখানে বসে তদারকি করে এক আয়া। বোঝাই যায়, পেয়ারাকে ঘিরে যে খাঁচাটা রয়েছে, সেটা বেশ দক্ষ কারিগরের হাতেই তৈরি। এদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর নায়িকা পেয়ারী বেগমের বাল্যকাল যেনো ঠিক এমনই ছিলো। স্বচ্ছ স্বাভাবিক জলের মাঝে রঙিন মাছের চলাচল থাকলেও জলটা কোথাও একটু ঘোলা রয়ে গেছে।'

25/02/2026

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এবারের অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশ নিচ্ছে না 'ম্যাজিক লণ্ঠন'।

তবে অনলাইন থেকে পাঠকরা যথারীতি আমাদের পত্রিকা ও বই অর্ডার করতে পারবেন। এজন্য নাম, ফোন নম্বরসহ কুরিয়ার ঠিকানা পাঠালে কাঙ্ক্ষিত বই চলে যাবে সেই ঠিকানায়।

আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।

'রাষ্ট্র তার ক্ষমতাকে পোক্ত করার জন্য যুগ যুগ ধরে জনগণকে নানাভাবে নিয়ন্ত্রণ করেছে। সেই নিয়ন্ত্রণ একসময় প্রকাশ্য, নির্মম ...
24/02/2026

'রাষ্ট্র তার ক্ষমতাকে পোক্ত করার জন্য যুগ যুগ ধরে জনগণকে নানাভাবে নিয়ন্ত্রণ করেছে। সেই নিয়ন্ত্রণ একসময় প্রকাশ্য, নির্মম হলেও সময়ের সঙ্গে তাতে পরির্বতন এসেছে। ফরাসি তাত্ত্বিক মিশেল ফুকো আধুনিক রাষ্ট্রীয় ক্ষমতা-কাঠামো নিয়ে যেমনটা বলেন, জনগণকে লাঠিসোঠা-বন্দুকের ভয়ে নয়, বরং নানারকম নজরদারি ও অনুশাসনে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র। এই অনুশাসনের বাইরে যেমন কেউ পড়ে না, আবার এ থেকে কেউ সহজে বেরও হতে পারে না। স্বাভাবিকভাবেই শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত মানুষরাও এর বাইরে যেতে পারে না। আর তাদের নির্মিত শিল্প-সাহিত্যও থাকে অনুশাসনের ঘেরাটোপে। আর যখনই রাষ্ট্রীয় অনুশাসনের বিষয়টি মগজে ঢুকে যায়, তখন কোনো না কোনোভাবে রাষ্ট্র জিতে যায়। ফলে রাষ্ট্র যা বলতে চায়, তাই নির্গত হয় শিল্পের মধ্য দিয়ে। এর মধ্যেও কিছু মানুষ চেষ্টা করে ওই অনুশাসনকে ভাঙতে। কিন্তু একদিকে রাষ্ট্র অন্যদিকে পুঁজির তোড়ে তা আর হয়ে ওঠে না। তার পরও যতোটুকু হয়, তা নিতান্তই প্রতিষ্ঠান বিরোধিতায় ঝাঁকুনি দেয় মাত্র, ভাঙতে পারে না।'

বদলে যাওয়া রাষ্ট্রের সুর রাষ্ট্র তার ক্ষমতাকে পোক্ত করার জন্য যুগ যুগ ধরে জনগণকে নানাভাবে নিয়ন্ত্রণ করেছে। সেই ন...

'মানবসত্তার সারবস্তু হলো আবেগ। প্রাণী হিসেবে মানুষ উঁচুমাত্রার ও গভীর আবেগ সম্পন্ন। বলা যায়, মানুষজাতি হলো আবেগীয়-সামাজি...
23/02/2026

'মানবসত্তার সারবস্তু হলো আবেগ। প্রাণী হিসেবে মানুষ উঁচুমাত্রার ও গভীর আবেগ সম্পন্ন। বলা যায়, মানুষজাতি হলো আবেগীয়-সামাজিক জীব। এই আবেগ মানুষের জন্য সবকিছুর প্রেরণা ব্যবস্থা হিসেবে কাজে করে১। মানুষের জীবন ও আচরণে আবেগের প্রভাব খুবই তাৎপর্যপূর্ণ। মানুষের জাগতিক চৈতন্য, উপলব্ধিবোধ, চিন্তা, কল্পনা, ক্রিয়া-অক্রিয়া, ব্যক্তিত্ব বিকাশ, যৌনতা, বিয়ে, পিতৃত্ব-মাতৃত্ববোধ, দেশাত্ববোধ, নাগরিকত্ববোধ, ধর্মবোধ-ধর্মচর্চা, পারস্পরিক সম্পর্ক ও মিথস্ক্রিয়া সবকিছুতে গভীরভাবে প্রথিত থাকে আবেগ। আবেগের কারণে মানুষ ভালোবাসে, ঘৃণা করে, আত্মঘাতী গভীর বিষণ্নতায় আক্রান্ত হয় কিংবা মেতে ওঠে বিজয় আনন্দে; তারা লজ্জাবোধ, অপরাধবোধ, বিচ্ছিন্নতা বোধ করে; আবার প্রাণী হিসেবে তারা প্রতিশোধ নেওয়ার উপায়ও খোঁজে...। '

Of all the many wonders, none is more wonderful than man ... who has learnt the arts of speech, of wind-swift thought, and the living in neighbourliness.                                                      ¾ Sophocles মানবসত্তা...

'এমন কোনো ভারতীয় নেই, যাকে চলচ্চিত্রের সর্বাত্মক প্রভাব স্পর্শ করেনি। ১৯৪০ খ্রিস্টাব্দ থেকে গত শতাব্দীর শেষ পর্যন্ত চলচ্...
22/02/2026

'এমন কোনো ভারতীয় নেই, যাকে চলচ্চিত্রের সর্বাত্মক প্রভাব স্পর্শ করেনি। ১৯৪০ খ্রিস্টাব্দ থেকে গত শতাব্দীর শেষ পর্যন্ত চলচ্চিত্র ছিলো দেশটির প্রভাবশালী বিনোদনের মাধ্যম। ভারতের মানুষের জীবনধারা, সামাজিক আচরণ এবং সাংস্কৃতিক প্রবণতাগুলো অনেকাংশে চলচ্চিত্র দ্বারা প্রভাবিত হতো। তারকাবহুল আর সঙ্গীতসমৃদ্ধ ভারতীয় চলচ্চিত্রের সর্বব্যাপী প্রভাব ছিলো আমাদের এই বিশাল ও বৈচিত্র্যময় দেশটিতে।'

এমন কোনো ভারতীয় নেই, যাকে চলচ্চিত্রের সর্বাত্মক প্রভাব স্পর্শ করেনি। ১৯৪০ খ্রিস্টাব্দ থেকে গত শতাব্দীর শেষ পর্য....

'দৃশ্য-শ্রাব্য মাধ্যম চলচ্চিত্রে ভিজ্যুয়ালাইজেশন বা চিত্ররূপ দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে চলচ্চিত্রে চিত্রটাই তো মু...
19/02/2026

'দৃশ্য-শ্রাব্য মাধ্যম চলচ্চিত্রে ভিজ্যুয়ালাইজেশন বা চিত্ররূপ দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে চলচ্চিত্রে চিত্রটাই তো মুখ্য। শুরুর দিকে চলচ্চিত্র যখন নির্বাক ছিলো, তখন গল্প বলা হতো চিত্র দেখিয়েই। পরে সময়ের প্রয়োজনে ১৯২৭ খ্রিস্টাব্দে এতে যুক্ত হয় শব্দ। তবে চলচ্চিত্র সবাক হলেও চার্লি চ্যাপলিনের মতো অনেক নির্মাতাই শুরুতে এর পক্ষে ছিলো না। তারা পর্দায় শুধু সচল চিত্র দিয়েই মানুষকে গল্প বলতে চেয়েছে। ঠিক এ জায়গাতেই চলচ্চিত্রে শিল্পনির্দেশনার গুরুত্বটা সবচেয়ে বেশি বোঝা যায়।'

শিল্পনির্দেশনার সাতসতেরো দৃশ্য-শ্রাব্য মাধ্যম চলচ্চিত্রে ভিজ্যুয়ালাইজেশন বা চিত্ররূপ দেওয়াটা সবচেয়ে গুরুত্ব....

`মোস্তফা সরয়ার ফারুকীর ডুব-এ সঙ্গীতের ব্যবহার এক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করেছে। যদিও চলচ্চিত্রটি নানা কারণে প্রশ্নের ম...
18/02/2026

`মোস্তফা সরয়ার ফারুকীর ডুব-এ সঙ্গীতের ব্যবহার এক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করেছে। যদিও চলচ্চিত্রটি নানা কারণে প্রশ্নের মুখে পড়েছে। তারপরেও এর শব্দ, ছন্দ, গান তথা সামগ্রিক অর্থে সাঙ্গীতিক আবহ চলচ্চিত্রে এক নতুন মাত্রা সৃষ্টি করেছে। প্রাকৃতিকভাবে বাস্তবিক জীবনে যে আবহ ব্যক্তিমানুষ অনুভব করে, তারই প্রতিফলন ঘটেছে ডুব-এর সঙ্গীতে।'

প্রাসঙ্গিক কথন চলচ্চিত্রের অবয়বে সঙ্গীত আলঙ্কারিকভাবে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সঙ্গীতবিহীন চলচ্চিত.....

'এই মুহূর্তে আমি যে ছবি নিয়ে ব্যস্ত, আমার সমস্ত অস্তিত্বের সঙ্গে সেটাই জড়িয়ে আছে¾চিন্তা-ভাবনায়-সত্তায়। সুতরাং পরবর্তী ছব...
30/01/2026

'এই মুহূর্তে আমি যে ছবি নিয়ে ব্যস্ত, আমার সমস্ত অস্তিত্বের সঙ্গে সেটাই জড়িয়ে আছে¾চিন্তা-ভাবনায়-সত্তায়। সুতরাং পরবর্তী ছবি কি করবো আমি জানি না। যে ছবি করছি, তার নাম ‘অন্ত্যেষ্টি’ রাখা হয়েছিল। কিন্তু এখন মনে হয়, ছবির নাম পাল্টানো দরকার। নাম রেখেছি ‘মহাপৃথিবী’। এর ইংরেজি নাম : World within, world without.'

দ্বিতীয় আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব উপলক্ষে উৎসবের প্রধান অতিথি হয়ে ১৯৯১ খ্রিস্টাব্দের জানুয়ারি...

'চলচ্চিত্র শক্তিশালী এক বিনোদন মাধ্যম। চলচ্চিত্রের বার্তা মানুষের ওপর অন্য মাধ্যমের চেয়ে একটু বেশিই প্রভাব ফেলে। কারণ চল...
24/01/2026

'চলচ্চিত্র শক্তিশালী এক বিনোদন মাধ্যম। চলচ্চিত্রের বার্তা মানুষের ওপর অন্য মাধ্যমের চেয়ে একটু বেশিই প্রভাব ফেলে। কারণ চলচ্চিত্র দৃশ্য তথা ভিজ্যুয়াল বিশ্বের একটা সাযুজ্যতা বা সমন্বয় থাকায় সাধারণ মানুষের সঙ্গে খুব সহজে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। যা আর কোনো শিল্পমাধ্যম দ্বারা এতো নিখুঁতভাবে সম্ভব নয়। বিশেষ করে জাতীয়তাবাদী চলচ্চিত্রগুলো জনগণের মধ্যে বেশ সাড়া জাগাতে পারে। সংস্কৃতির সঙ্গে চলচ্চিত্রের রয়েছে এক গভীর সম্পর্ক। একেক সংস্কৃতির উপাদান একেক রকমের, ফলে বিশ্বে নিজ নিজ সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে সেই সব দেশের চলচ্চিত্র। একটি চলচ্চিত্রে থাকে নানা অনুষঙ্গ। যা সেই চলচ্চিত্রকে পূর্ণতা দেয়।'

  প্রাসঙ্গিক কথন চলচ্চিত্র শক্তিশালী এক বিনোদন মাধ্যম। চলচ্চিত্রের বার্তা মানুষের ওপর অন্য মাধ্যমের চেয়ে একটু ব...

`তাহলে নারীদের ওপর ‘নারীবাদ’ কি আরোপিত? সমতা, লিঙ্গবৈষম্য, নারীবাদ নিয়ে আলোচনা শুরু হয়েছে সেই অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে।...
22/01/2026

`তাহলে নারীদের ওপর ‘নারীবাদ’ কি আরোপিত? সমতা, লিঙ্গবৈষম্য, নারীবাদ নিয়ে আলোচনা শুরু হয়েছে সেই অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে। ভারতবর্ষে আরো প্রায় অর্ধশতাব্দী পরে। ইদানীং আবার আরেকটি শব্দ বেশ আলোচনায় এসেছে, সুডো ফেমিনিজম (Psudo feminism)। সুডো অর্থ ছদ্ম বা নকল। শব্দটা নতুন নয়, নতুন হলো সম্প্রতি এর বিপুল ব্যবহার। সুডো ফেমিনিজম হলো নকল নারীবাদ। এখন ভাবার বিষয়—হঠাৎ এই শব্দটি এতো জনপ্রিয় হলো কেনো?'

‘সত্য কাজে কেউ নয় রাজি’ বেগম রোকেয়া সমাজকে একটা গাড়ির সঙ্গে তুলনা করে বলেছিলেন, গাড়ির দুই চাকার (নারী আর পুরুষ) একট....

21/01/2026
'জর্জিও আগামবেন তার 'For an Ethics of Cinema' প্রবন্ধে জানান, চলচ্চিত্রে অভিনয়শিল্পী কেবল একজন অভিনয়শিল্পী-ই নন বরং তিনি...
17/01/2026

'জর্জিও আগামবেন তার 'For an Ethics of Cinema' প্রবন্ধে জানান, চলচ্চিত্রে অভিনয়শিল্পী কেবল একজন অভিনয়শিল্পী-ই নন বরং তিনি 'Type' বা ‘সামাজিক ছাঁচ’ থেকে 'Persona' বা ‘ব্যক্তিত্ব’ এবং শেষ ধাপে গিয়ে পরিণত হন ‘উরাড়’ বা ‘দেবতা’ /‘মিথে’। এই পর্যায়ে এসে একজন অভিনয়শিল্পী নিজেই 'Bare Life' ধারণ করে। কারণ তার কোনো কিছুই তখন পাঠক/দর্শকের আগ্রহের বাইরে থাকে না। সমসাময়িক বাংলাদেশে এর নজির ভূরি ভূরি। তবে জনপ্রিয় সংস্কৃতির রাজনৈতিক পরিসরকে বোঝার সুবিধার্থে ‘মেগাস্টার’ শাকিব খানকে এই আলাপে টেনে আনা যায়। আরো একটা বিষয়ে বলে রাখা ভালো যে, বাংলাদেশের চলচ্চিত্রের/ভিজ্যুয়ালের সাংস্কৃতিক রাজনীতি এবং তার সূক্ষ্মাতিসূক্ষ্ম পাঠ/সমালোচনা কখনোই জনপ্রিয় সংস্কৃতির পরিসরে হাজির থাকা চলচ্চিত্র/ভিজ্যুয়ালের চুলচেরা বিশ্লেষণ ছাড়া সম্ভব নয়। তাই এই আলাপে জনপ্রিয় সংস্কৃতির আইকন হিসেবে শাকিব খানের আবির্ভাব।'

ভূমিকা The contemporary is he who firmly holds his gaze on his own time so as to perceive not its light, but rather its darkness. All eras, for those who experience contemporariness, are obscure. The contemporary is precisely the person who knows how to see this obscurity, who is able to...

Address

527/E, Fifth Floor, Middle Black, Rabindranath Tagore Academic Building, University Of
Rajshahi
6205

Alerts

Be the first to know and let us send you an email when Magic Lanthon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Magic Lanthon:

Share