Rajshahi Theatre

Rajshahi Theatre হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে।

রাজশাহী থিয়েটারের জন্মকথা

আমরা চলেছি সামনে
আমাদের জনগোষ্ঠীর মন মানসিকতায় যখন সামন্ত সংস্কৃতির অবশেষসমূহ শিকড় গেড়ে বসে আছে, যে মুহুর্তে সমাজের কর্ণধারেরা পুরানো বস্তাপচা প্রতিক্রিয়াশীল সাংস্কৃতিক মূলবোধ লালন করে চলেছে, পাশ্চাত্য সংস্কৃতির জোয়ারে যখন দেশীয় সংস্কৃতির ঐতিহ্য বিলুপ্তির পথে, ঠিক সে মুহুর্তে শোষণ নিপীড়নই যে শেষ কথা নয়, যুগ যুগান্তরের সঞ্চিত বিক্ষোভের ঘনীভূত পরিণতিতে নতুন দিন আসছে আসবেই-

মানুষের মনের জমিতে নাটকের মাধ্যমে এ বিশ্বাসের শিকড় গাড়তে এবং দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে সবার মাঝে তুলে ধরার প্রয়াসে ২৭শে ডিসেম্বর ১৯৮৫ তে রাজশাহী থিয়েটারের আত্মপ্রকাশ।
নাটক একটি শক্তিশালী শিল্প মাধ্যম। রাজশাহী থিয়েটারের ব্যানারে স্বাধীনতার ছোয়া পাওয়া প্রাণোচ্ছল-সম্ভাবনাময় অনেক তরুণ মিলিত হয়েছে এদেশের নাটককে একটি আধুনিক শিল্পকর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার দুর্দমনীয় আকাঙ্খায়। আমাদের লক্ষ্য মুক্তিযুদ্ধের পরোক্ষ প্রেরণাকে এদেশের মানুষ অনুভব করবে নাটকের নতুন বিকাশে।
প্রমত্ত পদ্মার কুলে আমাদের বসবাস। সহস্র বছরের ইতিহাস ও ভৌগলিক পরিমণ্ডলে আমারা বেড়ে উঠেছি। শত শত বছর ধরে আমারা শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। মুক্তিযুদ্ধের সুমহান আদর্শে আমরা উজ্জীবিত। বাংলাদেশে মঞ্চে আমরা আমাদের নিজেদের জীবন, পরিমণ্ডল ও লড়াই এর চিত্র তুলে ধরতে চাই। বাঙালি জাতির শেকড় সন্ধানের মধ্য দিয়ে আমাদের স্বকীয় নাট্য আঙ্গিক বিনির্মাণে আমরা বদ্ধ পরিকর।
আমরা বাঙালি এটা আমাদের অহঙ্কার। আমরা বিশ্বাস করি, “বিশ্বমানবজাতি হবি যদি কায়মনে বাঙালি হ,” আমাদের অবিরাম চলার পথ “এমন মানব সমাজ কবেগো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বুদ্ধ খৃস্টান জাতি গোত্র নাহি রবে।”
যুগোপযোগী শিল্পসিদ্ধ নাট্যচর্চার ব্রত নিয়ে ১৯৮৫ সালে রাজশাহী থিয়েটার যাত্রা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্যতম সদস্য সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে।
উপনিবেশবাদী ব্রিটিশ ও গণহত্যাকারী পাকিস্থানী শাসকদের আস্তিনে সাঁওতাল বিদ্রোহের এক মহাকাব্যিক নাম ইলামিত্র। ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী সংগঠন রাজশাহী থিয়েটার বাঙালির সহস্র বছরের প্রতিবাদী চেতনায় সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদ, ধর্মান্ধতা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে নাট্য প্রযোজনা মঞ্চে ও রাস্তায় সর্বদা সোচ্চার।

21/04/2026
প্রাণের রাজশাহী থিয়েটারে ঐতিহ্য বরণেনববর্ষ ১৪৩৩
14/04/2026

প্রাণের রাজশাহী থিয়েটারে ঐতিহ্য বরণে
নববর্ষ ১৪৩৩

বাংলা ভাষায় বিজ্ঞান ভিত্তিক ইতিহাস চর্চার পথিকৃৎ, নাট্যকার, সুবক্তা, সমাজ সংস্কারক, প্রত্নতত্ত্ববিদ, বরেন্দ্র রিসার্চ মি...
01/03/2026

বাংলা ভাষায় বিজ্ঞান ভিত্তিক ইতিহাস চর্চার পথিকৃৎ, নাট্যকার, সুবক্তা, সমাজ সংস্কারক, প্রত্নতত্ত্ববিদ, বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের অন্যতম প্রতিষ্ঠাতা
অক্ষয়কুমার মৈত্রেয় (১ মার্চ ১৮৬১ — ১০ ফেব্রুয়ারি ১৯৩০) এর
১৬৫তম জন্মদিনে রাজশাহী থিয়েটার এর শ্রদ্ধাঞ্জলি

#অক্ষয়কুমারমৈত্রেয় #জন্মজয়ন্তী #শ্রদ্ধাঞ্জলি #রাজশাহীথিয়েটার #ইতিহাসবিদ #বরেন্দ্ররিসার্চমিউজিয়াম

হাতের মুঠোয় হাজার বছরআমরা চলেছি সামনেবিশিষ্ট আইনজীবী, সমাজকর্মী, খ্যাতনামা ইতিহাসবিদ, সুবক্তা, নাট্যকার ও প্রত্নতত্ত্ববি...
17/02/2026

হাতের মুঠোয় হাজার বছর
আমরা চলেছি সামনে

বিশিষ্ট আইনজীবী, সমাজকর্মী, খ্যাতনামা ইতিহাসবিদ, সুবক্তা, নাট্যকার ও প্রত্নতত্ত্ববিদ

অক্ষয়কুমার মৈত্রেয়
মহাশয়ের
৯৬ তম প্রয়াণ দিবস উপলক্ষে

সেমিনার
প্রবন্ধ:
অক্ষয়কুমার মৈত্রেয় ও কান্তকবি রজনীকান্ত সেন

প্রবন্ধ উপস্থাপক:
মোঃ সফিকুল ইসলাম
উপ-রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রধান আলোচক:
রণজিৎ কুমার সাহা
অধ্যক্ষ, বরেন্দ্র কলেজ, রাজশাহী

সভাপতি:
নিতাই কুমার সরকার
সাবেক সভাপতি, রাজশাহী থিয়েটার

স্থান: বরেন্দ্র কলেজ, রাজশাহী
১৮ ফেব্রুয়ারি '২৬, বিকাল ৪ টা

আয়োজন:
রাজশাহী থিয়েটার

তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথনাট্যাচার্য সেলিম আল দীনের ১৮ তম প্রয়াণ দিবসেসেলিম আল দীন স্মরণানুষ্ঠান-২০২৬১৪ ...
13/01/2026

তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ
নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮ তম প্রয়াণ দিবসে
সেলিম আল দীন স্মরণানুষ্ঠান-২০২৬
১৪ জানুয়ারি - বিকাল ৫ টা
স্থান রাজশাহী থিয়েটার চত্বর
আয়োজনে: রাজশাহী থিয়েটার ও ভোর হলো, রাজশাহী

#সেলিমআলদীন #স্মরণানুষ্ঠান

22/12/2025

বিশেষ কারণে রাজশাহী থিয়েটারের ৪১ জয়ন্তী আপাতত নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছেনা।
পরবর্তীতে নতুন সময় জানানো হবে।

হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনেএকচল্লিশ জয়ন্তীরাজশাহী থিয়েটার২৫ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ডিসেম্বর ২০২৫
10/12/2025

হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে
একচল্লিশ জয়ন্তী
রাজশাহী থিয়েটার
২৫ ডিসেম্বর ২০২৫ থেকে ২৭ ডিসেম্বর ২০২৫

সুনীল দা স্মরণে শোক◼️◼️◼️◼️◼️◼️◼️বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগস্থ 'হেমাঙ্গ বিশ্বাস' অঞ্চলের নিবেদিতপ্রাণ সমন্বয়ক, চ...
12/08/2025

সুনীল দা স্মরণে শোক
◼️◼️◼️◼️◼️◼️◼️
বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগস্থ 'হেমাঙ্গ বিশ্বাস' অঞ্চলের নিবেদিতপ্রাণ সমন্বয়ক, চা শ্রমিকদের সংগঠন 'প্রতিক থিয়েটারে'র সভাপতি প্রতিশ্রুতিশীল অভিনেতা, নাট্য সংগঠক 'সুনীল বিশ্বাস' আজ ১২ আগস্ট ২০২৫, সকাল ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি আমৃত্যু চা শ্রমিকদের অধিকার-আন্দোলনের লড়াইয়ে সোচ্চার ছিলেন। অত্র অঞ্চলের নাট্য আঙ্গিক গবেষণা ও চর্চার এক অনন্যসাধারণ নাট্যজনকে হারালাম আমরা। তার এই অকাল প্রয়াণে বাংলাদেশের থিয়েটার চর্চা যেমন অপূরণীয় ক্ষতি সাধন হলো, তেমনি চা শ্রমিকরা হারালো তাদের সোচ্চার কন্ঠস্বরকে। পেশায় চিকিৎসক হওয়ার সুবাদে তার চেষ্টায় এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগিতায় চা শ্রমিকদের চিকিৎসা সেবায় সেখানে স্থাপন করেছিলেন 'প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র'। চা শ্রমিকদের লড়াই-সংগ্রাম ও ঐতিহ্যের সংমিশ্রণে তার উদ্যোগেই সেখানে নির্মিত হয়েছে নান্দনিক ভাস্কর্য।

রাজশাহী থিয়েটার ও ভোর হলো, রাজশাহী এই নাট্যজনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছে সমবেদনা।

রাজশাহী থিয়েটার ও ভোর হলো, রাজশাহী এর শোকউপমহাদেশের অন্যতম শাস্ত্রীয় সংগীতজ্ঞ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আজ ১২ আগস্ট ২০২৫, ...
12/08/2025

রাজশাহী থিয়েটার ও
ভোর হলো, রাজশাহী এর শোক

উপমহাদেশের অন্যতম শাস্ত্রীয় সংগীতজ্ঞ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আজ ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

শাস্ত্রীয় সঙ্গীতে অবদানের জন্য তিনি ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক এবং ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন।
গুণী এই শিল্পীর প্রয়াণে রাজশাহী থিয়েটার ও ভোর হলো, রাজশাহী গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা ।

Address

Alupatty, Ghoramara
Rajshahi
6100

Telephone

+8801712172039

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Theatre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share