22/09/2023
কবিতার নাম " আক্ষেপ "
তুমি আকাশের সেই রঙধনু,
আমি ছুঁতে না পেরে দেখতে থাকা সেই ছোট্ট বালক,
তুমি বার্লিনের সেই দেয়াল,
আমি পার না করতে পেরে দেখতে থাকা সেই বয়স্ক লোক,
তুমি মেঘের উপর উড়তে থাকা বিমান,
আমি নিচ থেকে অবাক হয়ে তাকিয়ে থাকা সেই কিশোর,
তুমি ট্রয়ের সেই অপরূপ ব্রিসিস,
আমি শত চেষ্টায় তোমায় না পাওয়া হতভাগা একিলিস,
তুমি জমকালো সব রঙের সমাহার,
আমি ব্ল্যাকহোলের মতো রঙহীন কোনো হতাশার পাহাড়।
তুমি অদ্ভুত, তুমি সুন্দর, তুমি প্রশংসনীয় সত্তা,
তুমি রহস্যময়ী যেমন লুকিয়ে রাখা গুপ্তধন আর মণিমুক্তা।
পাহাড়ের গা ঘেঁসে নেমে আসা ঝর্ণার মতো তুমি,
মায়া দিয়ে জীবন নামক নদীকে হরহামেশাই ভরিয়ে ফেলো,
মেঘ থেকে খসে পড়া বৃষ্টির মতো তুমি,
ভালোবাসা দিয়ে হরহামেশাই জীবন নামক মাটিকে সারিয়ে তোলো,
তোমার তুলনা করার সাধ্য আমার নেই,
তুমি আমার চোখে তুলনাতীত,
এতটুকুই নাহয় জেনে রেখো।
তবে তোমায় পাওয়া বড্ড দুষ্কর,
দুষ্কর এভারেস্ট জয়ের থেকেও,
দুষ্কর অ্যামাজনের গহীন অরণ্য থেকেও,
দুষ্কর আফ্রিকার কোনো হিংস্র সিংহের থেকেও,
দুষ্কর লায়লা-মজনুর থেকেও।
তুমি আমার চোখের সীমারেখার ভেতরে,
তবে ধরাছোঁয়ার গন্ডির অনেকটা বাইরে,
আমার সাধ্য থাকলে খুব যতনে তোমায় আগলে রাখতাম,
তুমি হয়তো আমার সাথে বেমানান,
আমি কিভাবে তোমার চোখে মিথ্যে সপ্ন আঁকতাম?
আমি কিভাবে তোমায় আমার নামে ডাকতাম?
আমি কীভাবে তোমায় আমার করে রাখতাম?
তবে জেনে রেখো প্রিয়,
তোমার দিকে তাকিয়ে পার করতে পারি হাজারো রাত,
তোমার চোখের মায়ায় হারিয়ে যায় নায়াগ্রা জলপ্রপাত,
তোমার চুলের সাথে তুলনা করবো অঘ্রাণের ফসলের হাসি,
বিশ্বাস করো আমায়, আমি সত্যি তোমায় ভালোবাসি...
১৪ সেপ্টেম্বর ২০২৩
দুপুর ১ টা ৫৪ মিনিট
নিজ বাসভবন
🖋️ মো: পল্লব হোসেন