21/11/2022
হ্যালো প্লেয়ার্স
প্লেয়ারদের জন্য কিছু টিপস।
জানি না কার কতো টুকু কাজে আসবে কিন্তু মনে হলো জিনিসটা শেয়ার করা উচিত, যদি এক জনের-ও কাজে আসে তাহলেও অনেক।
⚠️ প্লেয়াররা সব থেকে বেশি যেই জিনিসটার সম্মুখীন হয় এবং যেই জিনিসটার জন্য তাদের খেলা বেশি খারাপ হয় সেটা হচ্ছে এনিমি দেখলে ভয় কাজ করে তাদের মধ্যে। স্কোয়াড না থাকলে কিংবা যদি স্কোয়াড থেকেও তাকে তারপরও নিজে প্র্যাক্টিস করুন। দিনে কিছু সময়ের জন্য সোলো বনাম স্কোয়াড র্যাংক খেলুন। হট জোনে ল্যান্ড করুন যেখানে সব থেকে বেশি এনিমি ল্যান্ড করে। সেখানে নেমে ফাইট করা শুরু করেন। হয়তো প্রথম ২/৩দিন প্রচুর মাইর খাবেন কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনি একা ১ বনাম ৪ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা শিখে গিয়েছেন হয়তো একা ৪জন কে মারতে পারবেন না কিন্তু অন্তত ২জন কে মেরে কিভাবে নিজেকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া যায় এটা শিখে যাবেন।
কিছুদিন প্র্যাক্টিস করার পরে দেখবেন এনিমি দেখলে যে ভয়টা কাজ করতো সেটা চলে যাবে।
⚠️ একটা নির্দিষ্ট রোল ঠিক করুন যেই পজিশনে খেলে আপনি স্বাছন্দ অনুভব করেন। এবং সেই রোলের উইপোন গুলো ব্যবহার করুন। প্রতিদিন প্র্যাক্টিস করুন সেই রোলটা নিয়ে, নিজেকে এমন ভাবে সেই রোলে তৈরী করুন জেনো যেকোনো সিচুয়েশনে নিজেকে এবং নিজের টিম কে কাভার দিতে পারেন।
⚠️ কাভার ছেড়ে কখনো ফায়ার দিবেন না। সব সময় চেষ্টা করবেন ডান সাইড থেকে পিক দিয়ে ফায়ার করার। কাভারে থেকে সব সময় ফাইট করবেন এবং ২টা জিনিস খেয়াল রাখবেন প্রথমত নক হওয়া যাবে না এবং দ্বিতীয়ত অতি উত্তেজিত হয়ে কাভার ছাড়া যাবে না। অনেক সময় এমন হয় যে এনিমি ১গুলির জন্য বেঁচে যায় এমন অবস্থায় এনিমিকে মারার জন্য নিজে কাভার ছেড়ে দেন। হতে পারে আপনি এনিমিকে নক দিলেন কিন্তু তার টিমমেটরা-ও আপনাকে নক দিয়ে দিয়েছে।
⚠️ সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিজের ভুল গুলো মেনে নিবেন, ভুল গুলো কে ইগনোর না করে বরং কোথায় কি ভুল হচ্ছে সেগুলো মেনে নিয়ে তার উপর কাজ করুন জেনো একই ভুল ২য় বার না হয়।