Moodora BD

Moodora BD “Sharing stories of life, travel & mood 💚
Vlogs • Nature • Adventures 🎬 ”

ধর্মের পবিত্রতা থামে কারখানার গেটে : ভারতের গৌমাংস ব্যবসার গোপন রহস্য!! জানুন আসল সত্য।গোমাতার গলায় মালা, রপ্তানি চালান...
21/05/2026

ধর্মের পবিত্রতা থামে কারখানার গেটে : ভারতের গৌমাংস ব্যবসার গোপন রহস্য!! জানুন আসল সত্য।
গোমাতার গলায় মালা, রপ্তানি চালান হাতে: ৪ বিলিয়ন ডলারের পবিত্র মিথ্যা!! একটা প্রশ্ন দিয়ে শুরু করি। পৃথিবীর চতুর্থ বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ কোনটি? উত্তর শুনে মাথা ঘুরবে, ভারত।
হ্যাঁ, সেই ভারত, যেখানে গরু ‘মাতা’, যেখানে গোমাংস সন্দেহে পেহলু খান, রকবার খান, তাবরেজ আনসারি, মুহাম্মদ আখলাকদের পিটিয়ে প্রাণ নেওয়া হয়েছে, যেখানে রাস্তায় কসাই ভাইকে বেঁধে রেখে ভিডিও ভাইরাল করা হয়।
সেই ভারতই ২০২৪ সালে ৪ বিলিয়ন মার্কিন ডলারের গরুর মাংস রপ্তানি করেছে। ভিয়েতনাম, মালয়েশিয়া, মিশর, সৌদি আরব, এমনকি ইউরোপের প্লেটে যাচ্ছে ভারতীয় গরুর মাংস। প্রশ্ন একটাই, গোমাতা যদি এতই পবিত্র, তাহলে এত মাংস বের হয় কোত্থেকে?
এখানেই আসল গল্প। ভারতের মাংস সরবরাহ চেইন একসময় ছিল লক্ষ লক্ষ ছোট কসাইয়ের হাতে, মুসলিম, দলিত, কুরেশি, পিছিয়ে পড়া হিন্দু পরিবার, যাঁরা প্রজন্মের পর প্রজন্ম এই পেশায়। তাঁরা কৃষকের কাছ থেকে বুড়ো বা অসুস্থ গরু কিনতেন, পাড়ার দোকানে জবাই করতেন, স্থানীয়ভাবে বিক্রি করতেন। ছোট মাপের ব্যবসা কিন্তু লক্ষ লক্ষ পরিবারের রুটিরুজি।
তারপর শুরু হলো নতুন খেলা। ২০১৪ এর পর থেকে রাস্তায় আবির্ভাব ঘটলো গোরক্ষক বাহিনীর, ট্রাক থামানো, কসাইকে পেটানো, কখনো গণপিটুনিতে হত্যা। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে ২০১৫ থেকে ২০২৩ এর মধ্যে শুধু গোমাংস সন্দেহে ৬০ এর বেশি গণপিটুনির ঘটনা নথিভুক্ত, ভিকটিমের ৮০ শতাংশই মুসলিম।
প্রতিটি লিঞ্চিং এর ভিডিও ভাইরাল হলো, ভয় ছড়িয়ে পড়লো, ছোট কসাই দোকান বন্ধ করলেন, কৃষক বুড়ো গরু বিক্রি করার জায়গা পেলেন না, পাড়ায় পাড়ায় গরু ছেড়ে দিলেন, স্থানীয় বাজার ভেঙে পড়লো। ঠিক এই সময়ে দৃশ্যপটে আবির্ভাব হলো বিশাল কর্পোরেট কসাইখানার। অলকবির এক্সপোর্টস, আল্লানা গ্রুপ, এমকেআর ফ্রোজেন ফুডস, এইচএমএ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, বেশিরভাগের লাইসেন্স আছে রাজনৈতিক সংযোগ থাকা শিল্পপতি পরিবারের হাতে।
এই কোম্পানিগুলো সস্তায় কৃষকের কাছ থেকে গরু কিনছেন, শিল্প-স্কেলে জবাই করছেন, প্যাকেট করে রপ্তানি করছেন। কর্পোরেট কসাইখানায় গরু জবাই হলে কেউ গৌরক্ষক হয়ে রাস্তায় নামে না, ভিডিও ভাইরাল হয় না, গণপিটুনি হয় না। ধর্মের পবিত্রতা থামে কারখানার গেটে।
এটি একটি পরিচিত অর্থনৈতিক কৌশল, ইংরেজিতে ‘মার্কেট ফোর ক্লোজার ট্যাকটিক’। ছোট প্রতিযোগী হটিয়ে দিয়ে বড় ব্যবসায়ী একচেটিয়া দখলে নেয় পুরো বাজার।
ভারতে এই কৌশলের সাথে ধর্মের নাম জুড়ে দেওয়া হয়েছে, যেন সাধারণ মানুষ বুঝতে না পারেন কী হচ্ছে। মজার ব্যাপার আরও আছে, ২০১৭ সালে যখন গৌরক্ষা সবচেয়ে তীব্র, তখনই ভারতের গরুর মাংস রপ্তানি রেকর্ড গড়েছে।
২০১৪ থেকে ২০২৪ এর দশ বছরে রপ্তানি প্রায় দ্বিগুণ হয়েছে। যত গোরক্ষা, তত রপ্তানি, হিসাবটা মেলে? আম জনতা চিৎকার করছে ‘জয় গোমাতা’, আর সেই গোমাতা সাইলেন্টলি প্যাকেট হয়ে বিদেশের প্লেটে যাচ্ছে।
পেহলু খানের পরিবার আজও আদালতে ঘুরছে, তাবরেজ আনসারির স্ত্রী আজও বিচার পাননি, মুহাম্মদ আখলাকের ছেলে দশ বছর পরও স্বাভাবিক হতে পারেননি। আর সেই একই সময়ে অলকবির, আল্লানার মালিকেরা বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়েছেন।
সাধারণ হিন্দু ভাই বুঝতে পারেন না, তিনি ধর্মের আবেগে যাকে সমর্থন দিচ্ছেন, সে আসলে তাঁর প্রতিবেশী মুসলিম কসাইয়ের পকেট কেটে বিশাল কর্পোরেটের পকেট ভরছে। তাঁর ছেলেও বেকার হচ্ছেন, তাঁর কৃষক বাবাও ঠকছেন, পুরো ছোট অর্থনীতি মরছে। শুধু মুসলিম মরছেন না, ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু ধর্মবিদ্বেষের সাথে আছে শত হাজার।
ফুলের মালা পরা গোমাতার গায়ে সিঁদুর ঢালা হচ্ছে এক হাতে, আর অন্য হাতে কর্পোরেট লাইসেন্স ইস্যু হচ্ছে। জনতা ভক্তিতে কাঁদছে, ব্যবসায়ী হাসছেন রপ্তানি চালানে। এ এক চমৎকার পলিটিক্যাল ইকোনমি অফ ক্রোনি ক্যাপিটালিজমের জ্বলন্ত উদাহরণ।
ধর্ম এখানে অস্ত্র নয়, ধর্ম এখানে পর্দা, পর্দার পেছনে চলছে পরিকল্পিত একচেটিয়া দখলদারি। হে আল্লাহ, ভারতের নির্যাতিত মুসলিম, দলিত ও সাধারণ মানুষকে তোমার হেফাজতে রাখো, সাধারণ হিন্দু ভাইদের চোখ খুলে দাও যেন আসল খেলাটা বুঝতে পারেন।
ধর্মের নামে চলা এই কর্পোরেট লুটতরাজ থামিয়ে দাও, আর আমাদের সাহস দাও সত্য বলার, যত গালি আসুক, যত হুমকি আসুক।

আমিন।

11/05/2026

থালাপাতি বিজয় কতবড় বলদ জনগণ কে ফ্যামেলী কার্ড না দিয়ে বিদ্যুৎ ফ্রি করে দিলো, হালার কোনো plan ই নাই! 😒🤌

বিয়ের সময় জঘন্য নিয়ম ____________________________১. বিয়ের গোসল দেয় ভাবিরা, অথচ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল দিতে দে...
10/05/2026

বিয়ের সময় জঘন্য নিয়ম
____________________________
১. বিয়ের গোসল দেয় ভাবিরা, অথচ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল দিতে দেয়না।
২. বিয়ে করলেন আপনি, আর বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দিবে আপনার শালি। বউকে কোলে করে ঘরে নিয়ে যাবে আপনার ছোটভাই, মানে দেবর। অবাক নয় কি??!!!!
৩. বিয়ের সম্পর্ক যৌবনের সাথে, ক্যারিয়ার গড়ার জন্য পড়ে রয়েছে আজীবন।
অথচ আমাদের দেশে বলা হয় আগে ক্যারিয়ার গড়ো তারপর বিয়ে কর। পরিণতিতে পার্কে পার্কে অবাধ প্রেমলীলা, ধর্ষণের সেঞ্চুরি আর ডাস্টবিন গুলোতে বেওয়ারিশ শিশু লাশের ছড়াছড়ি যা কুকুর, কাক আর শকুন মিলে ভাগাবাটি করে খায়।
৪. বিয়ে করে বউকে খাওয়াবি কী?????
কথাবার্তা শুনে মনে হয় বউ পৃথিবীর শ্রেষ্ঠ খাদক যার ক্ষুধা নিবারণ করা দু:সাধ্য।
৫. ওয়াজ মাহফিল শুনলে মনে হয় পর্দা শুধু নারীদের জন্য। অথচ আল কুরআনে সর্বপ্রথম পুরুষের পর্দার কথা বলা হয়েছে।
৬. বিয়ে মানেই মেয়ের বাবার উপর খরচের পাহাড় চাপিয়ে দেয়া। অথচ ইসলামে দাওয়াত খাওয়ানোর দায়িত্ব বর পক্ষের, কন্যা পক্ষের নয়।
৭. আমাদের দেশে বরপক্ষ যৌতুক নেয়, মোহরানা না দিয়ে বাসর রাত্রে স্ত্রীর নিকট ক্ষমা চায়। অথচ ইসলামি বিধান মতে স্ত্রীরা মোহরানার হক্বদার, যৌতুক তো সম্পুর্ণ হারাম।
৮. কতিপয় হুজুরের কথাবার্তা শুনে মনে হয় সেবা পাওয়ার হক্বদার শুধুই স্বামী। অথচ রাসুলুল্লাহ (সা) বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর কাছে উত্তম যে তার স্ত্রীর নিকট (দ্বীনের ক্ষেত্রে) উত্তম।
৯. বিয়ের অনুষ্ঠানে বরের হাতে স্বর্ণের আংটি না পরালে মান সম্মান থাকেনা, অথচ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম।
১০. পুরুষদের কাপড় থাকবে টাখনুর উপরে, আর মেয়েদের কাপড় থাকবে টাখনুর নিচে। অথচ বাস্তবতা???????
১১. আলেম-ওলামারা শুধু পিতা-মাতার খেদমতের হাদিস বয়ান করে থাকে, অথচ সন্তান লালন-পালনের অনেক হাদিস রয়েছে যে ব্যপারে এক অজানা নিরবতা। দুই একজন হুজুর এ ব্যপারে কথা বললেও সর্বোচ্চ সন্তানকে দ্বীনি শিক্ষাদানের গুরুত্ব পর্যন্তই সীমাবদ্ধ।
১২. বিয়ের ব্যপারে হাজারো বাধা বিপত্তি থাকলেও ব্যভিচার একেবারেই সহজলভ্য।
১৩. কতিপয় লোকের কাণ্ড কারখানা দেখলে মনে হয় যে, কন্যাকে- বোনকে সম্পত্তি ফাঁকি দিতে পারা সবচেয়ে বড় ক্রেডিট। ভাবখানা এমন যে, পুত্র সন্তানদের জন্ম দিয়েছে নিজ ঘরে, আর কন্যাদের কচু বাগানে।
১৪. রাসুলুল্লাহ (সা) তাক্বওয়া ভিক্তিক পাত্র-পাত্রী নির্বাচন করতে বলেছেন, আর আমরা করছি চেহারা আর সম্পত্তি ভিক্তিক।
কোন ভুল হলে ক্ষমা করবেন।
#বিয়ে

Friday ❤️
01/05/2026

Friday ❤️

25/04/2026

৪৪ হাজার কোটি টাকা ঋণ নিলেন
২০ হাজার কোটি টাকা ছাপালেন
আবারও ২৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছেন।
সরকারের বয়স মাত্র ৩ মাস। এরা নাকি দক্ষতা সম্পন্ন রাজনীতিবিদ।
ইউনুস সাহেব ১৮ মাসে বেকায়দায় পড়ে ২৫০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন, আবার অন্যদিকে ঋণের কিস্তিসহ ঋণ পরিশোধ করেছিলেন ৪০ হাজার কোটি টাকা।
মাত্র ১৫ বিলিয়ন ডলার রিজার্ভকে গড়ে তুলেছিলেন ৩৫ বিলিয়ন ডলার।
এইগুলি সব মনে রাখবেন বাংলাদেশের মানুষ। ভুলে যাবেন না।

শুভ সকাল বাংলাদেশ। আজ মঙ্গলবার। ১৪ ই এপ্রিল , ২০২৬ খ্রিস্টাব্দ।পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ বসন্তকাল। ২৫ শে শাওয়াল ১৪৪৭ হিজ...
14/04/2026

শুভ সকাল বাংলাদেশ।

আজ মঙ্গলবার।

১৪ ই এপ্রিল , ২০২৬ খ্রিস্টাব্দ।

পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ বসন্তকাল।

২৫ শে শাওয়াল ১৪৪৭ হিজরি।

মহান আল্লাহর রহমতে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক।

13/04/2026

Fuel crisis situation in Bangladesh 😔



31/03/2026

The biggest elephant I've ever seen.

30/03/2026

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ব্যস্ততম দিন ||Busiest day at Varenda University.

"শহরের ইট-পাথরের দেয়াল নয়, মনের শান্তি খুঁজে পাই গ্রামের এই সবুজ মেঠো পথের বাঁকে।"
26/03/2026

"শহরের ইট-পাথরের দেয়াল নয়, মনের শান্তি খুঁজে পাই গ্রামের এই সবুজ মেঠো পথের বাঁকে।"

Big shout out to my newest top fans! 💎 Sanzida IslamDrop a comment to welcome them to our community,
21/03/2026

Big shout out to my newest top fans! 💎 Sanzida Islam

Drop a comment to welcome them to our community,

Address

Rajshahi
6000,6100, 6203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moodora BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Moodora BD:

Share