18/10/2026
দেখতে দেখতে ১০ দিন হয়ে গেল, বাবা আর আমাদের মাঝে নেই। 😭
আজ আমার বাবার ইন্তেকালের ১০ দিন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। কিন্তু মনটা আজও মানতে পারছে না, আমার বাবা আর কখনো ফিরে আসবেন না। বাবার শূন্যতা প্রতিটি মুহূর্তে অনুভব করি। খুব মনে পড়ে তোমায়, বাবা। 😭🤲
হে আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲🕋