নব অন্ন ফুড & ফিড

নব অন্ন ফুড & ফিড গুনগত মানে, আস্থার টানে

24/11/2025

🌸اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا🌸

"আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া"

24/11/2025

*অধিক চিন্তা মানুষকে ক্লান্ত করে। অতএব, আল্লাহর কাছে দোয়া করো এবং তোমার সব বিষয় তাঁর উপর ছেড়ে দাও। তিনি এই বিশাল ব্রহ্মাণ্ডের ব্যবস্থা পরিচালনা করেন। তিনি কি তোমাকে দেখছেন না? তিনি কি তোমার দুর্বলতা ও অসহায়তা জানেন না? তুমি কি মনে করছ তিনি তোমাকে একা ফেলে দেবেন? অথবা তোমার জীবনকে আশা ও রঙহীন করে দেবেন? তোমার রবের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখো। তিনি তোমার জীবনকে সেইভাবে সুন্দর করে দেবেন যেটা তোমার আত্মা চায়, আর সব দোয়া তিনি কবুল করবেন—ইনশা আল্লাহ।🤍🌸*

সংগৃহীত

আসসালামুয়ালাইকুম।।সবাই কেমন আছেন,,??  ゚
24/11/2025

আসসালামুয়ালাইকুম।।
সবাই কেমন আছেন,,??

22/11/2025

📌📌Alert 🚨 🚨

ভূমিকম্প? দৌড়াবেন না—বাঁচার চেষ্টা করুন!
ঢাকার অধিকাংশ আবাসনই ৫–৭ তলার অ্যাপার্টমেন্ট। এ ধরনের ভবনে ভূমিকম্পে বাঁচা বা মারা যাওয়ার সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে—আপনার প্রথম ১০–২০ সেকেন্ডে নেওয়া সিদ্ধান্ত।
ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়ে সিঁড়ির দিকে যাওয়াই সবচেয়ে সাধারণ ভুল—এবং এটিই সবচেয়ে বেশি মৃত্যুর কারণ।

❌ কম্পন শুরু হলে যে ভুলগুলো প্রাণঘাতী হতে পারে
১. সিঁড়ির দিকে দৌড়ানো
বিশ্বের বিভিন্ন স্ট্রাকচারাল রিসার্চ অনুযায়ী—
নিচের তলা ধসে পড়লে ওপরের তলা সরাসরি সিঁড়ির উপর ভেঙে পড়ে।

ধাক্কাধাক্কি, ভিড়, আলো নিভে যাওয়া—
৯০% মৃত্যু বা গুরুতর আঘাত সিঁড়িতেই ঘটে।

২. বারান্দায় যাওয়া
বারান্দার রেলিং ভূমিকম্পে একাধিক দিক থেকে চাপ পায়, যা সহজেই ভেঙে নিচে পড়ে যেতে পারে।
৩. লিফট ব্যবহার
কম্পনে লিফট জ্যাম, দড়ি ছিঁড়ে যাওয়া, মাঝপথে আটকে পড়া—সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।

✔️ বাঁচার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়: Drop – Cover – Hold On
১. বেডরুমে থাকলে
খাটের নিচে ঢুকে মাথা–ঘাড় ঢেকে রাখুন। খাট ভেঙে পড়লেও ভেতরে “লাইফ ট্রায়াঙ্গেল” তৈরি হয়, যা নিরাপদ।
২. ড্রয়িং/ডাইনিং
মজবুত টেবিলের নিচে আশ্রয় নিন।
কাঁচ, জানালা, বড় ফ্রেম, শোকেস থেকে দূরে থাকুন।
৩. কিছুই না পেলে
দেয়ালের কোণে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন।
একে বলা হয় “সেফ কর্নার পজিশন”—ভবন ধসে পড়লেও সাধারণত কোণার অংশ সম্পূর্ণ চাপে ভাঙে না।
৪. বাথরুম
অনেক সময় সবচেয়ে শক্ত অংশ। বালতি/হেলমেট মাথায় দিলে আঘাত কমে।
৫. মাথা রক্ষার ব্যবস্থা
হেলমেট, বালতি, ঝুড়ি, ব্যাগ—যা পাবেন তাই মাথার ওপর চেপে ধরুন।
ভূমিকম্পে যেকোনো ভাঙা বস্তু মাথা লক্ষ্য করে পড়ে।

🏠 ১ম বা ২য় তলায় থাকলে আপনি সবচেয়ে ভাগ্যবান
এই দুই তলায় থাকা মানুষদেরই নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ থাকে।
✔️ কম্পন শুরু হওয়ার সাথে সাথেই দরজা খুলে রাখুন, জ্যাম হয়ে গেলে বের হতে পারবেন না।
✔️ প্রথম ১৫–২০ সেকেন্ডে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামুন।
✔️ বাইরে এসে ভবন থেকে অন্তত ১০০ ফুট দূরে দাঁড়ান।
✔️ বিদ্যুতের খুঁটি, তার, গাছের নিচে দাঁড়ানো ❌
✔️ সম্ভব হলে খোলা মাঠে অবস্থান নিন।

🆘 ধ্বংসস্তূপে আটকে গেলে কী করবেন? (ইন্টারন্যাশনাল রেসকিউ প্রোটোকল)
✔️ চিৎকার করবেন না → ধুলো ফুসফুসে ঢুকে শ্বাসনালী বন্ধ করে দিতে পারে
✔️ হুইসেল থাকলে বাজান → দূর থেকে সহজে শোনা যায়
✔️ না থাকলে, দেয়াল বা পাইপে ৩ বার করে টোকা দিন → এটি আন্তর্জাতিক “SOS Rescue Signal”
✔️ মোবাইলের টর্চ অন রাখুন, কিন্তু কথা বলবেন না → ব্যাটারি বাঁচাতে হবে
✔️ মুখে কাপড় চেপে রাখুন → ধুলো কম ঢুকবে, শ্বাস নেওয়া সহজ হবে

আজ থেকেই ন্যূনতম কিছু প্রস্তুতি নিন
🔸 বিছানার পাশে জুতা, হেলমেট, হুইসেল রাখুন
🔸 ভারী আলমারি, ফ্রিজ, টিভি—দেয়ালে স্ক্রু দিয়ে ফিক্স করে রাখুন
🔸 গ্যাস সিলিন্ডার চেইন বা স্ট্যান্ড দিয়ে বেঁধে রাখুন
🔸 ঘরের দরজা যেন অটো-লক না হয়
🔸 চাবি সবসময় হাতের কাছে রাখুন
🔸 জরুরি নম্বর পরিবারে সবার ফোনে সেভ করুন

একটি লাইন মনে রাখুন:
🔸 ৪র্থ তলা বা তার উপরে থাকলে — দৌড়ানো মানে মৃত্যুর ঝুঁকি। আশ্রয় নিন।
🔸 ১ম–২য় তলায় থাকলে — প্রথম ২০ সেকেন্ডই আপনার জীবন। দ্রুত বের হন।

-collected

#ভূমিকম্প

22/11/2025

"ভূমিকম্পের মুহূর্তটা খুব ছোট,
কিন্তু এর শিক্ষা অনেক বড়।
সে মুহূর্তে মানুষ বুঝে যায়—
যে জীবনের ওপর তার কোনো মালিকানা নেই।
যে জমিনে দাঁড়িয়ে স্বপ্ন গড়ে,
সেই জমিনও তার ইচ্ছেমতো স্থির থাকে না।
মানুষ তখন শুধু একটি নামই উচ্চারণ করতে পারে—
‘আল্লাহ…!’
হয়তো এটাই আল্লাহর তরফ থেকে একটি স্মরণ—
ফিরে আসো, হৃদয়কে পরিষ্কার করো,
আর ভুলে যেয়ো না—
যার হাতে জমিনের কাঁপন,
সেই আল্লাহ তোমার জীবনও ধরে রেখেছেন।"

22/11/2025

আবারো ভূমিকম্প ।
আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন ।

21/11/2025

ভুমিকম্পের পর যারা প্রথমে আপনার খোঁজ নিয়েছে তারা আপনার সত্যিকারের আপনজন ❤

''তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থ...
21/11/2025

''তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?'' [সূরা আল-মুলক : ১৬]

21/11/2025

Zummah Mubarak

21/11/2025

আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন।। আমীন🤲

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when নব অন্ন ফুড & ফিড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to নব অন্ন ফুড & ফিড:

Share