Lyric Bangla

Lyric Bangla This is the page where you can find the lyrics of bangla song.

11/04/2026

সবারে আমি করলাম পার,
আমারে কে করবে পার?
ও ও দয়াল যদি না হও তুমি,
নায়েরও কান্ডার
নায়েরও কান্ডার

কেবা ডাকু কেবা দরবেশ চিনতে পারিনা
ও ও ও চিনতে পারিনা
পার হয়ে যায় আমারি নায় জানতে পারিনা
ও ও ও জানতে পারিনা

আমার পানির মাঝে বসতবাড়ি
পানিতে সংসার
পানিতে সংসার

সবারে আমি করলাম পার
আমারে কে করবে পার
ও দয়াল যদি না হও তুমি
নায়েরও কান্ডার

জলে জীবন জলে মরণ থামতে চাহে না
ও ও ও থামতে চাহে না
জোয়ার ভাটার নিঠুর খেলা আর তো সহে না
ও ও ও আর তো সহে না

তুমি ডাক পাঠাবে কখন বলো
আমি যে তৈয়ার
আমি যে তৈয়ার

সবারে আমি করলাম পার
আমারে কে করবে পার
ও দয়াল যদি না হও তুমি
নায়েরও কান্ডার

20/03/2026

সকল সম্মানিত ফলোয়ার দের জানাচ্ছি ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক

20/03/2026

প্রতিদিন দেখা হতো শতবার,
তবু্ও রাত জেগে তুমি চিঠি লিখতে।
আমি চেষ্টা করেছি কত একাকী, তোমার মতো প্রেম শিখতে।
কত কথা লিখতে সেই চিঠি তে! আমি নাকি তোমার জীবন; আমি নাকি তোমার হৃদয়।
আজি সেই আমাকে চিনতে তোমার কষ্ট হয়।

হায়রে স্বপ্ন! কী যে স্বপ্ন তুমি দেখাতে?
"কারে বলে ভালবাসা" তুমি এসে তাই শেখাতে।

হঠাৎ এক ধনকুবের এসে, নিয়ে গেলো তোমায় স্বপ্নের দেশে।
আজ এতো দিন পর, "কেমন আছি" বলতে তোমার সময় বুঝি নষ্ট হয়

হাঁয়রে কষ্ট! কী যে কষ্ট জমা বুকে তে,
যত ব্যাথা যত জ্বালা সয়ে যাবো হাঁসি মুখে তে

সুখের ঘর টা যে বেধেছো তুমি, ব্যাথা নিয়ে বুকে কেঁদে যাই আমি

আজ এতো টা বছর একা একা জ্বলছি, তোমার হৃদয় যদি তুষ্ট হয়।

24/01/2026

টাকার কেনা ফুলের মালা
সুকায় দুই দিন পরে
অন্তরে রাখিও মালা থাকবে জীবন ভরে

প্রেম করিও করে ওজন
হয় যেন মনের মিলন
হায়রে মনেতে মন মিশাইয়া
রাইখো মনের ঘরে

না বুঝিয়া প্রেমের মালা
যে পড়ছে তাঁর বিষন জ্বালা
এখন ঘরে জালা বাইরে জ্বালা
জ্বালা মনের ঘরে

নুর আলন কয় এও জগতে
সত্যিকারের প্রেম কী আছে
প্রেম বিক্রি টাকার কাছে
দুনিয়ার উপরে

29/10/2025

হেলায় হেলায় কার্য নষ্ট রে,
পুরুষ নষ্ট হাটে
খারাপ রাস্তায় গাড়ি নষ্ট,
নারী নষ্ট ঘাটে রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে

পান-চুরটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে
কু-সমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে
Town-এ ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট কুল
অতি মায়ায় বধূ নষ্ট, ধূলায় নষ্ট চুল রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে

ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট
সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ
Novel পড়ে যুবা নষ্ট, কাপড় নষ্ট তেলে
স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে

সিনেমায় যুবতি নষ্ট ঝগড়ায় নষ্ট প্রেম
জোয়ারের দোষে ঘোড়া নষ্ট, লাভে নষ্ট মেম
টাক পড়িয়া চুল নষ্ট হয়, পেট নষ্ট ঝালে
স্ত্রীর সহিত প্রনয় নষ্ট, বাচ্চা জন্ম নিলে রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে

অনভ্যাসে বিদ্যা নষ্ট, খুলতে নষ্ট কালি
নতুন জামাইর মজা নষ্ট না থাকিলে শালি
স্বার্থ থাকলে পিরিতি নষ্ট, বিষায় নষ্ট খাল
ছালির সুরমায় চক্ষু নষ্ট, দাগে নষ্ট গাল রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে

বেশি খাইলে পেট নষ্ট, ধোলায় নষ্ট ধুতি
টাকার লোভে সুনাম নষ্ট, অভাবে নষ্ট জাতি
হিংসা করলে ধর্ম নষ্ট, তর্কে নষ্ট বেলা
দুলাভাইয়ের আমোদ নষ্ট না থাকিলে শালা রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে

আমল ছাড়া এলেম নষ্ট, পোকায় নষ্ট আম
কুপাত্রে জিনিস নষ্ট, লজ্জায় নষ্ট কাম
নদীর কুলে বাড়ি নষ্ট, কখন ভেঙে যায়
রাজার দোষে রাইজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায় রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে

কু-বুলিতে জবান নষ্ট, শিলায় নষ্ট ধান
কু-দর্শনে চক্ষু নষ্ট, কু-শ্রবনে কান
দানা নষ্ট অবিচারে, খাইলে নষ্ট হয় রোজা
দৌঁড় ছাড়িয়া ঘোড়া নষ্ট বয়ে চিনির বোঝা রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে

অভাবেতে স্বভাব নষ্ট, রাগে নষ্ট চেহারা
চন্দনীরে বলে নষ্ট চোরার ঘরের চোরা
হিন্দুর মুখে দাঁড়ি নষ্ট, কখন যে ফালায়
রোদ-বাদলে বাবুগিরি নষ্ট হইয়া যায় রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে

ভালো কথা নষ্ট হয় ভাই বুর্বকের ধারে
শ্বশুরবাড়ির মজা নষ্ট বেশি থাকলে পরে
আমির উদ্দিন বলে, "আমার নষ্ট কুল ও মান
পুড়া ইষ্ট, বলো নষ্ট, তবু গাইমু বন্ধুর গান রে"
হেলায় হেলায় কার্য নষ্ট রে

26/09/2025

আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফঁস গয়ি।

বিনোদ বেণির জরিন ফিতায়
আন্ধা এশ্‌ক্ মেরা কস গয়ি॥

তোমার কেশের গন্ধে কখন
লুকায়ে আসিল লোভী আমার মন,

বেহুঁশ হো কর গির পড়ি হাথ মে
বাজুবন্দ মে বস গয়ি॥

কানের দুলে প্রাণ রাখিলে বিঁধিয়া,
আঁখ ফেরা দেয়া চোরি কর নিদিয়া,

দেহের দেউড়িতে বেড়াতে আসিয়া
আউর নেহিঁ, উয়ো ওয়াপস গয়ি॥

26/09/2025

সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ ।।

চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়ো নাকো
মন ভাঙা গান ।।

আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়ো নাকো
মন ভাঙা গান ।।

লিরিক্স – নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন

26/09/2025

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,
এমন কোথা আর আছে গো!
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা ||
ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,
মরি হায়, হায়রে!
আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তি-নাশা ||
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন :
(আরও কত মধুপ গো!
ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা ||
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত্ জিনে!
গরব কোথায় রাখি গো!
তোমার চরণ-তীর্থে আজি জগত্ করে যাওয়া-আসা ||
ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে \’মা, মা\’ ব\’লে ;
ঐ ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হ\’লে কাঁদা হাসা ||

03/08/2025

আমার যাবার বেলায়
পিছু ডাকে
ভোরের আলো, মেঘের ফাঁকে ফাঁকে
পিছু ডাকে

03/08/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Md Maruf Sahan, Basirul Islam Saymon

28/07/2025

আমি বাঁচলে বাঁচমু মরলে মরমু ভালবেসে তোমারে
রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে

তুমি রোগ, তুমি ঔষধ, তুমি আমার ডাক্তার
সদায় খুইলা রাইখো তোমার পিরিতের চেম্বার

আরে তোমার লাগি মন হাহাকার জানিনা কখন করে

সুখ চিনাইয়া ভাসাইওনা দুঃখের ঐ সাগরে
মইরা গেলে কাইন্দা লাভ নাই ফুল দিয়া কবরে

বাইচা থাকতে প্রেম ডোরে বাইন্ধা ঘুরাও আমারে

শোনা কথায় দুনো দুঃখ লইয়ো না কানে
ভালবাসে পাগল মুশতাক তোমায় দিলে জানে

যখন তখন তোমার টানে মইরা যাইতে পারে
রাগের মাথায়..............

গীতিকারঃ পাগল মুশতাক
শিল্পিঃ মরিয়ম ইসলাম

25/11/2024

এমন তাবিজ করবো তোমারে
যেদিকে চাও সেদিক তুমি
দেখবা শুধু আমারে।।

আমার এক বান্ধবী দিছে
সাধু বাবার ঠিকানা
দামটা একটু বেশি হলেও
কাজ করে ১৬ আনা।

যার লাইগা যার পরাণ কান্দে
স্বপ্নে দেখে তারে ।।

তুমি যখন কথা বলো
লাগে অনেক ভালো
এই জীবনের জীবন তুমি
আমার চাঁদের আলো।

হাসান মতি খুঁজে আজও
ভালোবাসে যারে।।

Address

সাজাহানপুর, বগুড়া
Puran Bogra
৫৮০০

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lyric Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Lyric Bangla:

Share